Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
চলন্ত বাস থেকে স্কুল শিক্ষককে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 November, 2021, 12:00 pm
Last modified: 30 November, 2021, 12:50 pm

Related News

  • প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • পদত্যাগ করেননি, মন্ত্রণালয়ের চিঠিও পাননি দাবি কুয়েটের সহ-উপাচার্যের
  • ৬ দফা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন পলিটেকনিক শিক্ষার্থীরা
  • সরকার পদত্যাগের পর যা বলছেন ক্রিকেটাররা
  • শতাধিক পুলিশ শাহবাগ থানার সামনে, তাদের ঘিরে রেখে নিরাপত্তা দিচ্ছে নারী শিক্ষার্থীরা

চলন্ত বাস থেকে স্কুল শিক্ষককে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৩

বাসে হেলপার ও চালক অতিরিক্ত ভাড়া আদায় করলে প্রতিবাদ করেন স্কুলশিক্ষক রহমত উল্লাহ। এ নিয়ে চালক ও হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
টিবিএস রিপোর্ট
30 November, 2021, 12:00 pm
Last modified: 30 November, 2021, 12:50 pm

বাড়তি ভাড়ার প্রতিবাদ করায় গত ২১ নভেম্বর চট্টগ্রামে রহমত উল্লাহ নামে এক স্কুল শিক্ষককে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় মূল আসামিসহ তিনজনকে আটক করেছে র‍্যাব।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি বলেন, "পুরাতন রেলস্টেশন এলাকায় স্কুল শিক্ষককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যাচেষ্টার মূল তিন আসামিকে আটক করেছে র‍্যাব-৭। দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।" 

উল্লেখ্য, গত ২১ নভেম্বর চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকা থেকে পিটিআই যাওয়ার জন্য ৮নং রুটের একটি বাসে উঠেন রহমত উল্লাহসহ তিন শিক্ষক। বাসে হেলপার ও চালক অতিরিক্ত ভাড়া আদায় করলে প্রতিবাদ করেন স্কুলশিক্ষক রহমত উল্লাহ। এ নিয়ে চালক ও হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তিনি স্টেশন রোডের বটতলি এলাকায় নেমে যেতে চাইলে তাকে সেখানে না নামিয়ে কিছুটা সামনে নিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় বাসের হেলপার। এতে তিনি পায়ে ও কোমরে গুরুতর আঘাত পান।

আহত রহমত উল্লাহ চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

Related Topics

টপ নিউজ

পরিবহন ভাড়া / শিক্ষার্থী আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • পদত্যাগ করেননি, মন্ত্রণালয়ের চিঠিও পাননি দাবি কুয়েটের সহ-উপাচার্যের
  • ৬ দফা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন পলিটেকনিক শিক্ষার্থীরা
  • সরকার পদত্যাগের পর যা বলছেন ক্রিকেটাররা
  • শতাধিক পুলিশ শাহবাগ থানার সামনে, তাদের ঘিরে রেখে নিরাপত্তা দিচ্ছে নারী শিক্ষার্থীরা

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net