Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
চরের জমিতে করলা চাষে লাভবান কৃষক

বাংলাদেশ

মানিকগঞ্জ প্রতিনিধি
19 December, 2020, 01:40 pm
Last modified: 19 December, 2020, 01:41 pm

Related News

  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ
  • মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার
  • ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য রপ্তানির লক্ষ্য যুক্তরাষ্ট্রের: রাষ্ট্রদূত জ্যাকবসন
  • মানিকগঞ্জে পদ্মার শাখা নদী-খালে কুমিরের বিচরণের দাবি, আতঙ্কে স্থানীয়রা

চরের জমিতে করলা চাষে লাভবান কৃষক

করলা চাষাবাদের জন্য জমি তৈরি, হাল চাষ, বীজ বপন, সার, কিটনাশক ও মাঁচা তৈরি এবং শ্রমিকদের পারিশ্রমিকসহ এক বিঘা জমিতে কৃষকের খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ফলন ও বাজারদর আশানুরূপ হলে ওই জমি থেকে প্রায় দেড় লাখ টাকার করলা বিক্রি করা যায় অনায়াসে।
মানিকগঞ্জ প্রতিনিধি
19 December, 2020, 01:40 pm
Last modified: 19 December, 2020, 01:41 pm
ছবি: টিবিএস

অনূকুল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় সবজির বাম্পার ফলন হয়েছে মানিকগঞ্জে। চরে প্রচুর পরিমাণে ফলছে করলা। রাজধানীর সঙ্গে উন্নত যাতায়াত ব্যবস্থা আর ভালো বাজারদর পাওয়ায় করলায় বন্যার ক্ষতি পুষিয়ে নিচ্ছেন চর এলাকার শতাধিক কৃষক।

করলা চাষাবাদের জন্য জমি তৈরি, হাল চাষ, বীজ বপন, সার, কিটনাশক ও মাঁচা তৈরি এবং শ্রমিকদের পারিশ্রমিকসহ এক বিঘা জমিতে কৃষকের খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ফলন ও বাজারদর আশানুরূপ হলে ওই জমি থেকে প্রায় দেড় লাখ টাকার করলা বিক্রি করা যায় অনায়াসে।

চলতি মৌসুমে মানিকগঞ্জ সদর উপজেলার চর মকিমপুর, বারাহিরচর, গুজুরির চর, চান্দির চর, গারাকুল, দশআনি, মকিমপুর ও চর কৃষ্ণপুর এলাকাজুড়ে করলার চাষাবাদ দেখা যায় সরেজমিনে। এক সময়ে এসব এলাকায় শুধু ভুট্টার আবাদ হলেও এখন সবজি চাষে বেশ লাভবান চর এলাকার কৃষকেরা।

ছবি: টিবিএস

রাজধানীর কারওয়ান বাজার, শ্যামবাজার, যাত্রাবাড়ি, গাজীপুরের চৌরাস্তা ও সাভারের বাইপাইল বাজারের পাইকারেরা প্রতিদিন ভিড় জমান মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে গড়ে উঠা সবজির আড়তে। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা-বিক্রেতার হাক-ডাকে সরগরম থাকে সবজির আড়ত। 

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব মকিমপুর এলাকার অস্থায়ী আড়তে প্রায় ২০০ মণ করলার আমদানি হয় প্রতিদিন। এখান থেকে চাহিদা অনুযায়ী করলা ক্রয় করে রাজধানীসহ আশেপাশের বিভিন্ন বাজারে নিয়ে যান পাইকারি ক্রেতারা। প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ জন পাইকারি ক্রেতার আগমন ঘটে পর্ব মকিমপুর করলার আড়তে।  

চর মকিমপুর এলাকার কৃষক সোহাগ মোল্লা বলেন, বীজ বপনের ৪০ দিন পর থেকে পরবর্তী ৬০ দিন করলার ফলন পাওয়া যায়। চলতি মৌসুমে দুই বিঘা জমিতে চাষাবাদ করে দেড় লাখ টাকার করলা বিক্রি করেছেন তিনি। আরও প্রায় লাখ খানেক টাকার করলা অনায়াসে বিক্রি করা যাবে বলে জানান।

ছবি: টিবিএস

পূর্ব মকিমপুর এলাকার কৃষক নাদের মিয়া বলেন, প্রায় লাখ খানেক টাকা খরচ করে তিন বিঘা জমিতে করলা চাষ করেছেন। ওই তিন বিঘা জমি থেকে এ পর্যন্ত তিন লাখ টাকার করলা বিক্রি করেছেন তিনি। আরও প্রায় লাখ দেড়েক টাকার করলা বিক্রি করা যাবে বলে জানান।

সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী জাকির হোসেন বলেন, পড়াশোনা প্রায় শেষ। সরকারি চাকরির চেষ্টা করছেন। তবে করোনাকালে কাজ না থাকায় বাবার সঙ্গে কৃষি কাজে যুক্ত রয়েছেন। নিয়মিতভাবে কৃষি জমিতে সবজি চাষাবাদ করতে পারলে ভালো মুনাফা পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।

পাইকারি সবজি ব্যবসায়ী শাজাহান মিয়া বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে করলাসহ বিভিন্ন ধরনের সবজি রাজধানীর বাজারে বিক্রি করেন তিনি। রাজধানীতে এখন করলার চাহিদা থাকায় পূর্ব মকিমপুর এলাকা থেকে করলা ক্রয় করেন। স্থানীয় বাজারে প্রতি মণ করলার পাইকারি বাজারদর ১৩ থেকে ১৪'শ টাকা। আর রাজধানীর বাজারে এই করলা বিক্রি হয় ১৮'শ থেকে দুই হাজার টাকায়।

আব্দুর রহিম নামে আরেক ব্যবসায়ী বলেন, মানিকগঞ্জ থেকে ঢাকায় যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। কৃষকের কাছ থেকে সবজি কিনে অল্প সময়ে সতেজ সবজি নিয়ে ঢাকার বাজারে পৌঁছানো যায়। যে কারণে রাজধানীর পাইকারি বাজারগুলোতে মানিকগঞ্জের সবজির চাহিদাও বেশি বলে জানান তিনি।

ছবি: টিবিএস

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস বলেন, মানিকগঞ্জের সাতটি উপজেলার প্রতিটিতেই সবজির চাষাবাদ হয়। চলতি মৌসুমে জেলার প্রায় ৯ হাজার হেক্টর জমিতে করলাসহ বিভিন্ন ধরণের শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। দু'দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও শীতকালীন সবজির বাম্পার ফলনে জেলার কৃষকেরা বেশ লাভবান হচ্ছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

করলা / কৃষি পণ্য / মানিকগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ
  • মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার
  • ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য রপ্তানির লক্ষ্য যুক্তরাষ্ট্রের: রাষ্ট্রদূত জ্যাকবসন
  • মানিকগঞ্জে পদ্মার শাখা নদী-খালে কুমিরের বিচরণের দাবি, আতঙ্কে স্থানীয়রা

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net