Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
চট্টগ্রামে কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2021, 03:30 pm
Last modified: 11 June, 2021, 03:36 pm

Related News

  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: সমুদ্রের পানি রাখার ব্যালাস্ট ট্যাংক যেভাবে প্রাণঘাতী হয়ে উঠল
  • চট্টগ্রামে আধা কিলোমিটার ধাওয়া করে যুবককে গুলি
  • ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, আবারও জলাবদ্ধতা চট্টগ্রামে 
  • নকল ওয়েবসাইট ও কিউআর কোডে দেওয়া হতো জাল পুলিশ ক্লিয়ারেন্স, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আবদুল লতিফ হাট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
11 June, 2021, 03:30 pm
Last modified: 11 June, 2021, 03:36 pm
সংঘর্ষে আহত কয়েকজন। [ক্ষতস্থান ও রক্তের দাগ ইচ্ছেকৃতভাবে ঝাপসা করে ঢেকে দেওয়া হলো]। ছবি: টিবিএস

চট্টগ্রাম নগরে কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চার ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও নয়জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আবদুল লতিফ হাট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫), মো. ফয়সাল (২৮) ও মো. মাসুদ(২৮)।

এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মোঃ আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও মো. সামাদ (২২)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবদুল লতিফ হাট এলাকার বড় মৌলভী বাড়ির লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলীর পক্ষের লোকজনের মধ্যে একটি কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে বিরোধ ছিল। আজ (শুক্রবার) বড় মৌলভী বাড়ির লোকজন কবরস্থানের জায়গায় নতুন সাইনবোর্ড লাগাতে এলে ইয়াকুব আলীর লোকজন হামলা চালায়। এ সময় উভয় পক্ষ দেশীয় বন্দুক ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

বাকলিয়া থানার ওসি রুহুল আমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কবরস্থানের জায়গায় নতুন সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে একই এলাকার দুটি পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে গোলাগুলি ও ধারাল অস্ত্র দিয়ে হামলার ঘটনাও ঘটেছে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।'

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শিলব্রত বলেন, 'আহতদের হাসপাতালের ২৪ ও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের সবাই আশঙ্কামুক্ত।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / সংঘর্ষ / কবরস্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: সমুদ্রের পানি রাখার ব্যালাস্ট ট্যাংক যেভাবে প্রাণঘাতী হয়ে উঠল
  • চট্টগ্রামে আধা কিলোমিটার ধাওয়া করে যুবককে গুলি
  • ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, আবারও জলাবদ্ধতা চট্টগ্রামে 
  • নকল ওয়েবসাইট ও কিউআর কোডে দেওয়া হতো জাল পুলিশ ক্লিয়ারেন্স, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net