Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
ঘূর্ণিঝড় বুলবুল: ১১ নভেম্বরের জেএসসি, জেডিসি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2019, 01:35 pm
Last modified: 09 November, 2019, 01:42 pm

Related News

  • ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষার ফল পরবর্তী সময়ে কী কাজে লাগে?
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল শিক্ষায় ৯৮.৮৫ মিলিয়ন ডলার অনুদান পেল বাংলাদেশ
  • আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

ঘূর্ণিঝড় বুলবুল: ১১ নভেম্বরের জেএসসি, জেডিসি পরীক্ষা স্থগিত

জেএসসির স্থগিত পরীক্ষা ১৩ নভেম্বর (বুধবার) এবং জেডিসির স্থগিত পরীক্ষা ১৬ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে
টিবিএস রিপোর্ট
09 November, 2019, 01:35 pm
Last modified: 09 November, 2019, 01:42 pm

বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী সোমবারের (১১ নভেম্বর) জেএসসি এবং জেডিসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য জানিয়েছেন। 

জেএসসির স্থগিত পরীক্ষা ১৩ নভেম্বর (বুধবার) এবং জেডিসির স্থগিত পরীক্ষা ১৬ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এর আগে ঘূর্ণিঝড়ের কারণে আজকের (শনিবার) পরীক্ষাও পিছিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবারের জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসির স্থগিত পরীক্ষা ১৪ নভেম্বর হবে।

গত ২ নভেম্বর থেকে সারাদেশের ২ হাজার ৯৮২টি কেন্দ্রে শুরু হয় চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। 

২৯ হাজার ২৬২ প্রতিষ্ঠানের ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।  

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলীয় এলাকা মোংলা ও পায়রাকে সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও ঘনীভূত হয়ে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের সুন্দরবনের ওপর দিয়ে খুলনা উপকূল অতিক্রম করতে পারে।

শনিবার সকাল ৯টায় আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে উপকূলীয় এলাকায় ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।  

Related Topics

টপ নিউজ

শিক্ষা / জেএসসি পরীক্ষা / ঘূর্ণিঝড় বুলবুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষার ফল পরবর্তী সময়ে কী কাজে লাগে?
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল শিক্ষায় ৯৮.৮৫ মিলিয়ন ডলার অনুদান পেল বাংলাদেশ
  • আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net