Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ঘূর্ণিঝড় আম্পান: চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি

বাংলাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
21 May, 2020, 04:55 pm
Last modified: 21 May, 2020, 05:01 pm

Related News

  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০
  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক
  • চুয়াডাঙ্গায় ‘হেফাজতে’ বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

ঘূর্ণিঝড় আম্পান: চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি

স্থানীয় কৃষি বিভাগ বলছে, ফসল নষ্ট হওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তবে জেলা প্রশাসন বলছে, এ ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
21 May, 2020, 04:55 pm
Last modified: 21 May, 2020, 05:01 pm

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। আম, কলা, ধান ও পানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা। 

স্থানীয় কৃষি বিভাগ বলছে, ফসল নষ্ট হওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তবে জেলা প্রশাসন বলছে, এ ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অফিস জানায়, চুয়াডাঙ্গার চার উপজেলায় ১৯৫০ হেক্টর জমিতে ৬৫২টি আম বাগান রয়েছে। এর মধ্যে ১১৭২ হেক্টর জমির আম ঝড়ের কারণে পড়ে গেছে। পান চাষ হয় ১৬১৭ হেক্টর জমিতে, নষ্ট হয়েছে ৬২৭ হেক্টর জমির পান। ১২১০ হেক্টর জমির সব মুগ ডাল পানির নিচে তলিয়ে গেছে। বিক্রির উপযুক্ত মাঠে থাকা কলা নষ্ট হয়েছে ৬৬৪ হেক্টর জমির। বোরো ধানের ক্ষতি হয়েছে দুই হাজার হেক্টর জমির। সবজির ক্ষতি হয়েছে ৭৩৭৫ হেক্টর জমির মধ্যে ১৭৭৪ হেক্টর জমির। তরমুজ, পাটসহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

অফিসটি আরও জানায়, কয়েক দিন পর নষ্ট হওয়া ফসল ও আর্থিক ক্ষতির পরিমাণ নির্দিষ্টভাবে বলা যাবে। 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাটবোয়ালিয়া গ্রামের কৃষক সোহেল হুদা বলেন, মাঠে তিন বিঘা জমিতে পাট চাষ করেছি। কিন্তু ঝড়ের কারণে পাট গাছ মাটিতে শুয়ে পড়েছে। পাটের ফলন ভাল হবে না। লোকসান হওয়ার সম্ভাবনা বেশি।

চুয়াডাঙ্গা গাইদঘাট গ্রামের আম বাগান মালিক আব্দুর রাজ্জাক জানান, আমার ছোট-বড় মিলিয়ে তিনটি আমের বাগান রয়েছে। রাতের ঝড়ে বাগানের প্রায় সব আম পড়ে গেছে। যার কারণে সম্পূর্ণ লোকসান হবে। কয়েক লাখ টাকার ক্ষতি হল এ মৌসুমে। কাঁচা আমের দাম নেই। তাই বাগানে ফেলে রাখতে হচ্ছে। কারণ যে টাকা খরচ করে আম বাজারে নিয়ে বিক্রি করবো তাতে ক্ষতি হবে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা রামনগর কলাবাড়ি গ্রামের কৃষক রোকন মিয়া বলেন, মাঠে সাড়ে চার বিঘা জমিতে পাঁকা ধান রয়েছে। ঝড়ের কারণে মাটিতে পড়ে পানির নিচে তলিয়ে গেছে। ধান নষ্ট হয়ে যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলি হাসান বলেন, ঘূর্ণিঝড় চুয়াডাঙ্গায় আঘাত হানার সম্ভাবনা ছিল না। ঝড়ের কারণে আম, ধান, কলা, সবজিসহ বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। কত টাকার ফসল নষ্ট হয়েছে এখন বোঝা যাবে না। কয়েক দিন সময় লাগবে। বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। কৃষকদের তালিকা করে ক্ষতি পূরণ দেওয়া হবে।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ঝড়ের কারণে জেলায় অনেক ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সহযোগিতা করা হবে। ক্ষতির পরিমাণটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
 
Related Topics

টপ নিউজ

চুয়াডাঙ্গা / ঘূর্ণিঝড় আম্পান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০
  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক
  • চুয়াডাঙ্গায় ‘হেফাজতে’ বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net