Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
গ্রামীণ অর্থনীতিতে করোনার থাবা

বাংলাদেশ

হাসিবুর রহমান বিলু
29 March, 2020, 05:35 pm
Last modified: 29 March, 2020, 06:02 pm

Related News

  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

গ্রামীণ অর্থনীতিতে করোনার থাবা

করোনার কারণে বগুড়ার উপজেলা সদরের পাশাপাশি গ্রামে হাল্কা যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ আছে। কর্মজীবী অনেক নারী-পুরুষই এখন সরকারি সহযোগিতার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
হাসিবুর রহমান বিলু
29 March, 2020, 05:35 pm
Last modified: 29 March, 2020, 06:02 pm
বগুড়ার শেরপুর উপজেলা গাড়িদহ বাজার। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সরকারি নিষেধাজ্ঞার কারণে বগুড়ার উপজেলা সদরের পাশাপাশি গ্রামে হাল্কা যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ থাকায় গ্রামীণ অর্থনীতি বড় ধরনের সঙ্কটে পড়েছে। 

আর্থিক সঙ্কটের কারণে কর্মজীবী অনেক নারী-পুরুষই এখন সরকারি সহযোগিতার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। অনেকেই সারাদিন দোকান খুলে রেখে হাত খরচের টাকাও সংগ্রহ করতে পারছেন না।

বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ি বাজারে মোটর সাইকেল মেকানিকের কাজ করেন ইয়াকুব আলী। কয়েকদিন আগেও তিনি দিনে রোজগার করতেন কমপক্ষে ২০০ টাকা। গত দুই সপ্তাহ তার তেমন কোনো রোজগার নেই। বললেন, 'গত এক সপ্তাহ কোনো রোজগারই হয়নি, হাত খরচের টাকাও নেই।'

একই উপজেলার চরপাড়া গ্রামের রিকশা চালক শাহিন জানান, তিনি দিনে গড়ে আয় করতেন ২৫০ টাকা। গত এক সপ্তাহ তিনি করোনার ভয়ে রিকশা চালাতে পারেননি। 

তিনি বলেন, 'এখন সংসার চালাতে হচ্ছে ধার দেনা করে। আর ধুনট পৌরসভা থেকে যে ১০ কেজি চাল পেয়েছি, তা-ই দিয়ে চালাতে হবে কয়েক দিন।'

ধনুট উপজেলার বথুয়াবাড়ি বাজারে বন্ধ দোকান

ধুনট উপজেলা সদরে রেস্টুরেন্টে কাজ করতেন ফরিদা খাতুন। সরকারি নিষেধাজ্ঞার কারণে মালিক প্রায় এক সপ্তাহ আগে রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছেন। ঘরে খাবার না থাকায় ফরিদা এখন পুরোপুরি সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল। 

ধনুট পৌরসভা থেকে সরকারি সহযোগিতার ১০ কেজি চাল নিতে এসে অশ্রুসজল চোখে তিনি জানালেন, এ সহযোগিতা অব্যাহত না থাকলে টিকে থাকা কঠিন হবে তার। 

দুই সন্তান আর স্বামী সুশান্তকে নিয়ে খাদ্য সঙ্কটে আছেন ধনুট উপজেলা সদরের বাসিন্দা রিতা। স্বামী কর্মহীন হয়েছেন কয়েকদিন আগে। খাবারের সংস্থান করতে তিনি পৌরসভায় আসেন সরকারি সাহায্যের ১০ কেজি চাল নিতে। 

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর গ্রামে রিকশা ভ্যান চালক মোয়াজ্জেম হোসেন দুই সপ্তাহ আগেও দিনে গড়ে রোজগার করতেন ৪০০ টাকা। আর এখন তিনি দিনে আয় করেন গড়ে দেড়শ টাকা। 

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ বাজারে সবজির ক্রেতা নেই বলছেন ব্যবসায়ীরা। এ বাজারে বটবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২ টাকা দরে। আর শিম প্রতি কেজি ৮ টাকা। 

এ বাজার থেকে ঢাকায় সবজি পাঠান পাইকারি বিক্রেতা আলতাফ হোসেন। তিনি জানান, ঢাকায় সবজির চাহিদা না থাকায় বিক্রি নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। 

তিনি বলেন, 'ঢাকা পাঠানোর জন্য যেসব সবজি কিনেছি, লোকসান কমাতে সেসব সবজি বিক্রি করছি কেনা দামেই।'

ধুনট পৌর মেয়র এ জি এম বাদশা জানান, তার এলাকায় দশ হাজার মানুষের সহযোগিতা প্রয়োজন। কিন্তু আজ থেকে ৫০০ জনকে সহযোগিতা দেওয়া শুরু হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী দুস্থ ও দরিদ্রদের সহযোগিতা করা হবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনা ভাইরাস / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net