Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার দাবি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 March, 2020, 05:10 pm
Last modified: 22 March, 2020, 06:15 pm

Related News

  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে

গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার দাবি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের

সংগঠনটির বিবৃতিতে জানানো হয়, করোনা ভাইরাস আতঙ্কে যখন দেশের মানুষ নিজ নিজ নিরাপত্তার কথা ভেবে বাসায় অবস্থান করছেন, তখনো ঝুঁকি নিয়ে খবরের সন্ধানে ছুঁটতে হচ্ছে গণমাধ্যমকর্মীদের।
টিবিএস রিপোর্ট
22 March, 2020, 05:10 pm
Last modified: 22 March, 2020, 06:15 pm

করোনা ঝুঁকিতে পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন চট্টগ্রাম  সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। গণমাধ্যমে পাঠানো সিইউজের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান তারা। 

এদিকে মহসিন কলেজের রসায়ন সমিতির সহায়তায় চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি।

বিবৃতিতে প্রতিটি মিডিয়া অফিসকে করোনা ভাইরাসের ঝুঁকিমুক্ত রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, সংবাদকর্মীদের স্যানিটাইজার, মাস্কসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামাদি সরবরাহ করা, করোনা ভাইরাসের ঝুঁকিতে পড়তে পারে এমন অ্যাসাইনমেন্টে গণমাধ্যমকর্মীদের না পাঠানো, যাদের পক্ষে অফিসে না গিয়ে নির্ধারিত কাজ সম্পন্ন করা সম্ভব, তাদেরকে বাসায় অবস্থান করে কাজের সুযোগ দেওয়া এবং করোনা ঝুঁকির মধ্যে কাজ করার জন্য গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ ঝুঁকি ভাতার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস আতঙ্কে যখন দেশের মানুষ নিজ নিজ নিরাপত্তার কথা ভেবে বাসায় অবস্থান করছেন, তখনো ঝুঁকি নিয়ে খবরের সন্ধানে ছুঁটছেন গণমাধ্যমকর্মীরা। প্রতিটি মুহূর্তে করোনা পরিস্থিতিসহ সব ধরনের সংবাদ জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছেন তারা। 

বিশ্বের অন্যান্য দেশের মতো ইতোমধ্যে আমাদের দেশেও দ্রুত ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। প্রতিদিন নতুন রোগী সনাক্ত হচ্ছে। এতে আক্রান্ত হয়ে দুজন ইতোমধ্যে মারা গেছেন। এমন পরিস্থিতিতে সম্পূর্ণ নিরাপত্তাহীন ও ঝুঁকির মধ্যে রয়েছেন চট্টগ্রামসহ সারাদেশের গণমাধ্যমকর্মীরা। 

তাই গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার স্বার্থে এসব দাবি পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানায় সিইউজে।

চট্টগ্রাম প্রেস ক্লাবও তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার 

এদিকে, সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃপক্ষ। 

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক নু ক ম আকবর হোসেনের তত্ত্বাবধানে এ স্যানিটাইজার তৈরি করা হচ্ছে কলেজ ল্যাবরেটরিতে এ স্যানিটাইজার তৈরি করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / সাংবাদিকতা / বাংলাদেশে করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net