Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
খুলনায় ১০ হাজার পাটকল শ্রমিকের মানবেতর জীবনযাপন

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
10 May, 2020, 12:50 pm
Last modified: 10 May, 2020, 12:55 pm

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই

খুলনায় ১০ হাজার পাটকল শ্রমিকের মানবেতর জীবনযাপন

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় দুই মাস ধরে বন্ধ পাটের গোডাউনগুলো। চীন, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামে কাঁচা পাট রপ্তানি বন্ধ। 
খুলনা প্রতিনিধি
10 May, 2020, 12:50 pm
Last modified: 10 May, 2020, 12:55 pm
ফাইল ফটো

খুলনা মহানগরীর দৌলতপুর মুহসীন মোড় থেকে রেলিগেট পর্যন্ত রেল লাইনসংলগ্ন সড়কের পাশে সারি সারি পাটের গোডাউন; কিন্তু নেই শ্রমিকদের হাঁকডাক, মেশিন চলার শব্দ। যেন শুনশান নিরবতা। প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় দুই মাস ধরে বন্ধ পাটের গোডাউনগুলো। এ সব পাটের গোডাউনের কর্মহীন হয়ে পড়া প্রায় ১০ হাজার শ্রমিক পরিবার অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করছে।

খোঁজ নিয়ে জানা যায়, করোনাভাইরাসের কারণে গত ডিসেম্বর থেকে খুলনা থেকে চীনে কাঁচা পাট রপ্তানি বন্ধ। এছাড়া ভারত, পাকিস্তান ও ভিয়েতনামে এক মাসেরও বেশি সময় ধরে কাঁচা পাট রপ্তানি বন্ধ রয়েছে। ফলে খুলনা মহানগরীর দৌলতপুর ও রেলিগেট এবং দিঘলিয়া ও ফুলতলা উপজেলার ২৫টি জুট প্রেসের বেশিরভাগই বন্ধ। এতে কর্মহীন হয়ে পড়া প্রায় ১০ হাজার শ্রমিক পরিবারের দিন কাটছে অর্ধাহারে-অনটনে। 

কাঁচাপাট শ্রমিক হাফিজুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে দু'মাস ধরে কাজ বন্ধ। সে কারণে ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছি। কিন্তু ভ্যানও সব সময় চালাতে পারছি না। প্রশাসনের লোকের সামনে পড়লে  মারপিটের শিকার হতে হচ্ছে। 

আরেক শ্রমিক আফজাল মিয়া বলেন, করোনার কারণে কোম্পানি বন্ধ। আয় নেই। তারপর সরকারের নির্দেশনা অনুযায়ী বাইরে বের হওয়া যাচ্ছে না। অন্য কোনো কাজও পাচ্ছি না। তাছাড়া এখন রোজার সময়। সব মিলিয়ে ৫ জনের সংসারে না খেয়েই দিন যাচ্ছে। 

দৌলতপুর জুট বেলিং ওয়ার্কাস ইউনিয়ানের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার বলেন, প্রায় ১০ হাজার শ্রমিক খুব কষ্টে দিন কাটাচ্ছে। দেড়-দুই মাসে মাত্র একবার সরকার থেকে কিছু ত্রাণ দিয়েছে। তা প্রয়োজনের তুলনায় খুব কম। শ্রমিকদের অবস্থা খুব খারাপ। শ্রমিকরা এখন না খেয়ে দিন কাটাচ্ছে। এই বিপদে মালিক পক্ষ কোনো খবর নিচ্ছে না। 

দৌলতপুরের কাঁচা পাট রপ্তানিকারক এ এম হারুনুর রশীদ আকুঞ্জি বলেন, খুলনা থেকে প্রতিবছর গড়ে প্রায় সাড়ে ৯ লাখ বেল কাঁচা পাট রপ্তানি হয়।  যার মূল্য প্রায় ১ হাজার কোটি টাকা; কিন্তু গত প্রায় তিন মাস ধরে কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারী ও রপ্তানিকারকরা বিপাকে পড়েছেন। শ্রমিকদের অর্ধাহারে-অনাহারে দিন কাটছে। আর মালিকদের ব্যাংক ঋণের সুদ ও গোডাউন ভাড়া গুণতে হচ্ছে। 

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী বলেন, করোনার কারণে আমরা ধ্বংস হয়ে গেছি। এই খাত থেকে সরকারের কয়েক কোটি টাকার রাজস্ব আসে। তা এখন বন্ধ। শ্রমিকদের সরকারিভাবে ত্রাণ দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে শ্রমিকদের ত্রাণ দেওয়ার চেষ্টা চলছে। 

 

Related Topics

টপ নিউজ

খুলনা / পাটকল শ্রমিক / পাটকল / বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net