Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
খালেদার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনার জন্য মেডিকেল বোর্ড বসেছে: চিকিৎসক

বাংলাদেশ

ইউএনবি
04 May, 2021, 03:10 pm
Last modified: 04 May, 2021, 10:24 pm

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ও পেপার স্প্রে: ৭ দিনের রিমান্ডে জগলুল পাশা

খালেদার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনার জন্য মেডিকেল বোর্ড বসেছে: চিকিৎসক

‘ম্যাডামের শ্বাসকষ্ট কমে যাওয়ায় তার অবস্থা ভালো আছে। ১০ সদস্যের মেডিকেল বোর্ড আজ (মঙ্গলবার) সব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করবে।‘
ইউএনবি
04 May, 2021, 03:10 pm
Last modified: 04 May, 2021, 10:24 pm
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ফটো

রাজধানীর এভারকেয়ার হাসাপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনার জন্য তার চিকিৎসার জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে।

এর আগে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার বিএনপি নেত্রীকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। তিনি বেশ কিছুদিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য মোহাম্মদ আল মামুন বলেন, 'ম্যাডামের শ্বাসকষ্ট কমে যাওয়ায় তার অবস্থা ভালো আছে। ১০ সদস্যের মেডিকেল বোর্ড আজ (মঙ্গলবার) সব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করবে।' 

তিনি ইউএনবিকে দুপুর ১টার দিকে বলেন, 'আমি এখন মেডিকেল বোর্ড সভায় যোগ দিতে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছি।'

এক প্রশ্নের জবাবে মামুন বলেন, মেডিকেল বোর্ড তার বর্তমান অবস্থা পর্যালোচনা করবে এবং বিদেশে তার চিকিৎসা প্রয়োজন কিনা সে বিষয়ে মতামত দেবে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা বলেছেন, খালেদার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় এবং তারা এখন এ বিষয়ে সরকারের অনুমতি পাওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের দলের প্রধানের স্বাস্থ্যের অবস্থা এবং তার চিকিৎসার বিষয়ে কথা বলেছেন।

তবে এ বিষয়ে তাদের মন্তব্যের জন্য ফখরুল বা খালেদার বোন সেলিমার রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি।

গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভের ফল আসে। তিনি ছাড়াও তার বাসার আট সদস্য করোনায় আক্রান্ত। ২৪ এপ্রিল খালেদা জিয়ার দ্বিতীয় দফা করোনা পরীক্ষাতেও ফলাফল পজিটিভ আসে।

দুর্নীতির মামলায় ২৫ মাস কারাভোগের পর করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নির্বাহী আদেশে ছয় মাস দণ্ড স্থগিত হওয়ায় গত বছরের ২৫ মার্চ সাময়িক মুক্তি পান সাবেক এ প্রধানমন্ত্রী।

একইদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি এবং তখন থেকেই গুলশানের বাসভবন 'ফিরোজা'য় অবস্থান করছেন।

গত বছরের ২৭ আগস্ট আরও ছয় মাস এবং এরপর গত ১৫ মার্চ আরও ছয় মাসের জন্য  তার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠায় আদালত। পরে হাইকোর্ট তার সাজার মেয়াদ দ্বিগুণ করে। একই বছরে তিনি আরও একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন। যদিও তার দল বলছে, দুটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / খালেদা জিয়ার চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ও পেপার স্প্রে: ৭ দিনের রিমান্ডে জগলুল পাশা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net