Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
খালেদার শারীরিক অবস্থা উন্নতির দিকে, বিএসএমএমইউর প্রতিবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2019, 12:10 pm
Last modified: 12 December, 2019, 01:05 pm

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ও পেপার স্প্রে: ৭ দিনের রিমান্ডে জগলুল পাশা

খালেদার শারীরিক অবস্থা উন্নতির দিকে, বিএসএমএমইউর প্রতিবেদন

খালেদা জিয়া রাজি না হওয়ায় তার আরও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তার শারীরিক অবস্থা লক্ষণীয়ভাবে উন্নতির দিকে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
12 December, 2019, 12:10 pm
Last modified: 12 December, 2019, 01:05 pm
খালেদা জিয়া

আপিল বিভাগে কারাবন্দি বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। যেখানে বলা হয়েছে, খালেদা জিয়ার ডায়াবেটিস, অ্যাজমা, আর্থারাইটিস ও শারীরিক দুর্বলতা রয়েছে। তবে তার ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। 

প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর বোর্ড বলেছে, খালেদা জিয়া রাজি না হওয়ায় তার আরও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তার শারীরিক অবস্থা লক্ষণীয়ভাবে উন্নতির দিকে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনটিকে 'ভুয়া' বলেছেন তার আইনজীবী জয়নুল আবেদীন।

তিনি আপিল বিভাগে বলেন, ২২ মাস ধরে বন্দি খালেদা জিয়া প্রায় ছয়মাস ধরেই হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া দিন দিন তিনি পঙ্গুত্ব বরণ করছেন। একা চলতে পারেন না। এছাড়াও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন খালেদা জিয়া।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগে জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি চলছে।

আদালতে বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা বলেন, খালেদা জিয়ার বয়স এখন ৭৫। তিনি গুরুতর অসুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে জামিন দেওয়া হোক।

আদালতে খালেদা জিয়ার পক্ষে আরও রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নিতাই রায় চৌধুরী, এএম মাহবুব উদ্দিন খোকন, একেএম এহসানুর রহমান প্রমুখ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার বিকেলে রিপোর্টটি গ্রহণ করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। আপিল বিভাগের নির্দেশে এই প্রতিবেদন পাঠায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে মেডিকেল রিপোর্টটি উপস্থাপন করা হয়।

এর আগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রিপোর্টে কী আছে সেটা তিনি জানেন না বলে জানান। উপাচার্য বলেন, ‘নির্দিষ্ট মেডিকেল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কয়েকদিন ধরে প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদন সিলগালা করে আমাকে দেওয়া হয়। আমি শুধু সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার মাধ্যমে তা আদালতে পাঠিয়ে দিয়েছি।’

এদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে।

গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার শারীরিক অবস্থার মেডিকেল প্রতিবেদন না আসায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার জামিন আবেদনের শুনানি ১২ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেন শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ২৮ নভেম্বর আপিল বিভাগ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়ে ৫ ডিসেম্বর নির্ধারণ করে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই বেঞ্চ ৫ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে মেডিকেল বোর্ডের প্রতিবেদন জমাদানের নির্দেশ দেন।

গত ১৪ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে খারিজ হওয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদনের আদেশকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল আবেদনটি দায়ের করেন।

গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সশ্রম দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি রয়েছেন বিএনপি প্রধান। অরফানেজের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি কারাগারে যান তিনি। পরে হাইকোর্ট সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করে। এ রায়ের বিরুদ্ধে তার আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

গত ৬ অক্টোবর আদালতের আদেশে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউ ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন। ৮ নভেম্বর তাকে চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের অনুমোদনের পরে খালেদাকে বিএসএমএমইউ থেকে ছাড়পত্র দেয়া হয় এবং নাইকো দুর্নীতি মামলায় পুরানো কেন্দ্রীয় কারাগারে একটি অস্থায়ী আদালতে হাজির করা হয়। 

 

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / খালেদা জিয়ার চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ও পেপার স্প্রে: ৭ দিনের রিমান্ডে জগলুল পাশা

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net