কোভিড-১৯: নতুন সংক্রমিত ১,৩৫৮, মৃত্যু আরও ৩১ জনের
কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন মারা গেছেন। এনিয়ে মোট প্রাণহানি হলো ১২,৫১১ জনের।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে ১.৫৭ শতাংশেই মৃত্যুহার অপরিবর্তিত রয়েছে।
একইসময় নতুন করে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে ১,৩৫৮ জন, এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৯৬,৩৪৩।
দেশের ৪৯৭টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৪,৬০৬টি নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার ছিল ৯.৩০ শতাংশ।
এছাড়া, বিগত দিনে মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৩ জন নারী ছিলেন। তাদের ৩০ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, আর একজন বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মহামারির সর্বশেষ শিকারদের মধ্যে ১০ জন করে ছিলেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের, ৬ জন খুলনার, রাজশাহী ও রংপুর থেকে দুই জন করে এবং সিলেট বিভাগের একজন।
গত ২৪ ঘণ্টায় ১,০৬৪ জন রোগীকে কোভিড-১৯ মুক্ত ঘোষণা করা হয়, সেরে ওঠার হার বর্তমানে ৯২.৪৫ শতাংশ।
এছাড়া, কোভিড-১৯ ভিকটিমদের লিঙ্গ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৯,০৩৭ জন পুরুষ এবং ৩,৪৭৪ জন নারী ছিলেন।
গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় স্বাস্থ্য কর্তৃপক্ষ। আর প্রথম মৃত্যুর কথা জানানো হয় ১৮ মার্চ।
