Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
কোথায় গেলেন তালেবানের সর্বোচ্চ নেতা আখুনজাদা

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
29 August, 2021, 01:50 pm
Last modified: 29 August, 2021, 02:00 pm

Related News

  • আমেরিকা কেন কখনো মোল্লা ওমরকে ধরতে পারেনি! কীভাবে চোখে ধুলো দিয়েছেন...
  • ২০ বছর পর মাটির নিচ থেকে তালেবানের প্রতিষ্ঠাতার গাড়ি উদ্ধার 
  • আফগানিস্তানে সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আখুন্দজাদা ও সরকার প্রধান হবেন মোল্লা বারাদার
  • গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী নেতাকে আফগান প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিল তালেবান 
  • পাকিস্তানে অবস্থান করছেন আখুনজাদা?

কোথায় গেলেন তালেবানের সর্বোচ্চ নেতা আখুনজাদা

পরিকল্পিতভাবেই তার দৈনন্দিন কাজকর্ম জনসমক্ষে তেমনভাবে আনা হয়নি। শুধুমাত্র কিছু বিশেষ বিশেষ দিনে তার বার্তা সর্বসমক্ষে প্রচার করা হত।
টিবিএস ডেস্ক
29 August, 2021, 01:50 pm
Last modified: 29 August, 2021, 02:00 pm
ছবি- সংগৃহীত

আফগানিস্তান দখলের পরে তালেবানের বিভিন্ন স্তরের নেতাদের আনাগোনা বেড়েছে কাবুলে। আন্তর্জাতিক মহলের সঙ্গেও যোগাযোগ রাখছেন নেতৃত্বের একাংশ। কিন্তু ব্যতিক্রম তালেবান প্রধান হায়বাতুল্লাহ আখুনজাদা । তার অন্তরাল-যাপন নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে, বাড়ছে জল্পনা।

এই প্রথম নয়, বরাবরই আড়ালে থেকেছেন গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা। ২০১৬ সালে সংগঠনের সঙ্কটকালে তিনি হাল ধরেন। সেই সময়ে ক্ষমতার লড়াইয়ে টুকরো টুকরো হতে বসেছিল সংগঠন। মাথাচাড়া দেয় গোষ্ঠী-দ্বন্দ্ব। তবে দায়িত্ব নিয়েই গোটা সংগঠনকে ঐক্যবদ্ধ করেছিলেন আখুন্দজাদা।

পরিকল্পিতভাবেই তার দৈনন্দিন কাজকর্ম জনসমক্ষে তেমনভাবে আনা হয়নি। শুধুমাত্র কিছু বিশেষ বিশেষ দিনে তার বার্তা সর্বসমক্ষে প্রচার করা হত। তালেবানের পক্ষ থেকে আখুনজাদা র একটি ছবি প্রকাশকে বাদ দিলে তার সম্পর্কে আর তেমন কিছু জানা যায় না। তিনি কোথায় রয়েছেন, কী করছেন— সবটাই ধোঁয়াশা। চলতি মাসের মাঝামাঝি কাবুল দখলের পরেও সেই ধারাই অক্ষুণ্ণ রয়েছে।

তালেবান শীর্ষ নেতার বিশ্বের নজর থেকে আড়ালে থাকার রীতি অতীতেও ছিল। প্রতিষ্ঠাতা মোল্লা মহম্মদ ওমরও নিজেকে আড়ালে রাখতেন। নব্বইয়ের দশকে আফগান সিংহাসন দখলের পরে হাতেগোনা কয়েকবার তাকে কাবুলে দেখা গিয়েছে। কান্দাহারের আবাসে নিজেকে আটকে রেখেছিলেন তিনি। এমনকি কোনও বিশেষ প্রতিনিধি দল দেখা করতে চাইলে অধিকাংশ সময়েই ফিরিয়ে দিতেন তিনি।

আখুনজাদাও ওমরের সেই কৌশল নিয়েছেন বলে মনে করেন একটি আন্তর্জাতিক সংগঠনের এশিয়া বিষয়ক প্রধান লরেল মিলার। আখুনজাদার পূর্বসূরি মোল্লা আখতার মনসুর নিহত হয়েছিলেন আমেরিকান ড্রোন হামলায়। মিলারের মতে, অতীত থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তাজনিত কারণেও তালেবান প্রধান এই কৌশল নিয়ে থাকতে পারেন।

এদিকে আখুনজাদার অনুপস্থিতিতে তার 'মৃত্যুর খবর' নিয়েও চর্চা শুরু হয়েছে। যদিও চলতি সপ্তাহে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ''শীঘ্রই ওনাকে দেখতে পাবেন।'' 

পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক ইমতিয়াজ গুল মনে করেন, বর্তমান পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে নারাজ তালেবান। আমেরিকান সেনার আফগানিস্তান ছাড়ার প্রহর গুনছে তারা। তারপরেই হয়তো সামনে আসবেন আখুন্দজাদা।

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

আখুন্দজাদা / তালেবান নেতা / হায়বাতুল্লাহ আখুন্দজাদা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • আমেরিকা কেন কখনো মোল্লা ওমরকে ধরতে পারেনি! কীভাবে চোখে ধুলো দিয়েছেন...
  • ২০ বছর পর মাটির নিচ থেকে তালেবানের প্রতিষ্ঠাতার গাড়ি উদ্ধার 
  • আফগানিস্তানে সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আখুন্দজাদা ও সরকার প্রধান হবেন মোল্লা বারাদার
  • গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী নেতাকে আফগান প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিল তালেবান 
  • পাকিস্তানে অবস্থান করছেন আখুনজাদা?

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net