Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
পাকিস্তানে অবস্থান করছেন আখুনজাদা?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 August, 2021, 10:05 am
Last modified: 21 August, 2021, 10:13 am

Related News

  • আমেরিকা কেন কখনো মোল্লা ওমরকে ধরতে পারেনি! কীভাবে চোখে ধুলো দিয়েছেন...
  • ২০ বছর পর মাটির নিচ থেকে তালেবানের প্রতিষ্ঠাতার গাড়ি উদ্ধার 
  • কোথায় গেলেন তালেবানের সর্বোচ্চ নেতা আখুনজাদা
  • গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী নেতাকে আফগান প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিল তালেবান 
  • দু'জনের মধ্যে কে হবেন পরবর্তী আফগান সরকার প্রধান?

পাকিস্তানে অবস্থান করছেন আখুনজাদা?

বিদেশি গোয়েন্দারা তালেবান শীর্ষনেতার অবস্থান সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছে ভারতকে। সেই সব তথ্য বিশ্লেষণ করে ভারত জেনেছে, আখুনজাদা পাক সেনাবাহিনীর হেফাজতে থাকতে পারেন।
টিবিএস ডেস্ক
21 August, 2021, 10:05 am
Last modified: 21 August, 2021, 10:13 am
হায়বাতুল্লাহ আখুনজাদা

সাফল্যের ঘাটে এসে ঠেকেছে তালিবানের নৌকা, অথচ কান্ডারীই নেই! তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুনজাদা কোথায়, তা এখনও জানে না কেউ। ছ' মাস আগে শেষবার শোনা গিয়েছে আখুনজাদার স্বর। তারপর থেকে আড়ালেই তালেবানের প্রধান। পাঁচদিন আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তার 'বিশ্বস্ত' তালেবরা। অথচ নতুন সরকার গঠন করে তালেবান শাসন কোন পথে এগোবে, তা নিয়ে তালেবান শীর্ষনেতারই অবস্থান প্রকাশ্যে আসেনি।  

ভারত সরকারের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, আখুনজাদা সম্ভবত পাকিস্তানে রয়েছেন। বিদেশি গোয়েন্দারা তালেবান শীর্ষনেতার অবস্থান সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছে ভারতকে। সেই সব তথ্য বিশ্লেষণ করে ভারত জেনেছে, আখুনজাদা পাক সেনাবাহিনীর হেফাজতে থাকতে পারেন। সে ক্ষেত্রে যদি তথ্যটি সত্যি হয়, তবে পাকিস্তান এরপর কী করবে, তা জানতে আগ্রহী ভারত।

আফগান তালেবানকে এর আগে সরাসরি সমর্থন জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই পরিস্থিতিতে তালেবান শীর্ষ নেতা যদি সত্যিই পাকিস্তানের সেনাবাহিনীর হেফাজতে থাকেন, তবে পাকিস্তান এই পরিস্থিতিকে কীভাবে সামলাবে সেটাই দেখতে চায় ভারত। এমনটি জানিয়েছেন ভারতেরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

আখুনজাদা তালেবানের শীর্ষ পদে বসেন ২০১৬ সালে। আমেরিকার ড্রোন হামলায় প্রাক্তন নেতা আখতার মনসুরের মৃত্যুর পর একটি বৈঠকে পদোন্নতি হয় তার। সেই বৈঠকও বসেছিল পাকিস্তানে। 

পঞ্চাশোর্ধ আখুনজাদা অবশ্য কোনওদিন তালেব সেনাদের সেনাপতি ছিলেন না। বরং তার 'নাম-ডাক' বরাবরই আইন বিশেষজ্ঞ হিসেবে। শরিয়তি আইন শিরোধার্য করে চলা তালেবদের ইসলামের নানারকম ব্যাখ্যা দিয়েছিলেন এই নেতা। যার বেশিরভাগই চরমপন্থী। তবে নেতা হিসেবে তার ক্ষমতাকে বরাবরই সমঝে চলেছে তালেবান। তাকে দেওয়া উপাধি 'আমির আল মুমিনিন'-এই তার প্রমাণ মেলে। এর অর্থ 'বিশ্বস্তদের নির্দেশক'। 

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশের ভবিষ্যত নেতার পদে যারা বসতে পারেন বলে ধরে নেওয়া হয়েছিল, আখুনজাদা তার শীর্ষে ছিলেন। কিন্তু গত ছ'মাসের মতোই এখনও নীরবই তিনি। বরং মোল্লা বারাদার বার বার সামনে এসে তালেবানের অবস্থান, তাদের ভাবনার কথা জানিয়ে যাচ্ছেন। 
 

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

হায়বাতুল্লাহ আখুনজাদা / তালেবান নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • আমেরিকা কেন কখনো মোল্লা ওমরকে ধরতে পারেনি! কীভাবে চোখে ধুলো দিয়েছেন...
  • ২০ বছর পর মাটির নিচ থেকে তালেবানের প্রতিষ্ঠাতার গাড়ি উদ্ধার 
  • কোথায় গেলেন তালেবানের সর্বোচ্চ নেতা আখুনজাদা
  • গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী নেতাকে আফগান প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিল তালেবান 
  • দু'জনের মধ্যে কে হবেন পরবর্তী আফগান সরকার প্রধান?

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net