Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
কৃষিখাতে ৫% সুদে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 April, 2020, 10:30 am
Last modified: 12 April, 2020, 03:11 pm

Related News

  • আমন ধানের দাম কমেছে, লোকসান চক্রে ঘুরপাক খাচ্ছেন কৃষকরা
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি

কৃষিখাতে ৫% সুদে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা: প্রধানমন্ত্রী

কৃষকদের বীজ সংরক্ষণ বাবদ দেওয়া হবে ১৫০ কোটি টাকা এবং সারের জন্য ৯ হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়া হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   
টিবিএস রিপোর্ট
12 April, 2020, 10:30 am
Last modified: 12 April, 2020, 03:11 pm
ফাইল ফটো

দেশে শুরু হচ্ছে বোরো ধান কাটার মৌসুম। চলতি করোনা ভাইরাস পরিস্থিতিতে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক। এই প্রণোদনা প্যাকেজের সুদের হার হবে ৫ শতাংশ।

রোববার সকাল সোয়া ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, কৃষকদের বীজ সংরক্ষণ বাবদ দেওয়া হবে ১৫০ কোটি টাকা। এছাড়াও আগামি অর্থবছরে সারের জন্য ৯ হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়া হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।   

এছাড়া পেঁয়াজ, আদা, রসুন জাতীয় মশলা উৎপাদন করলে মাত্র ৪% সুদে তাদের ঋণ দেওয়া হয়, তা অব্যাহত থাকবে।  

এই তহবিল থেকে গ্রামাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি চাষীরা সুবিধা ভোগ করতে পারবেন।  

প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত শাকসবজি যেন নষ্ট না হয় সেজন্য বিভিন্ন হাটবাজারে পৌঁছে দিতে আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়াও বড় মাঠ দেখে সুনির্দিষ্ট স্থানে হাট বসানোর কথা বলেন প্রধানমন্ত্রী, যাতে দূরত্ব বজায় রেখে কাজ করা যায়। 

তিনি আরও বলেন, এমন অনেক পরিবার আছে যারা কাজ করতে পারছেন না, আবার কারও কাছে ত্রাণও চাইতে পারছেন না। তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এছাড়াও ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে।  

প্রধানমন্ত্রী বলেন, দেশে খাদ্যের কোন অভাব নেই। সবাইকেই খাদ্যের যোগান দিতে পারব আমরা। তবে এখন যেহেতু আমরা সবাই বাড়িতেই আছি, প্রত্যেকে নিজের বাড়ির পাশে বা ছাদে প্রয়োজনীয় শাকসবজি উৎপাদন করতে পারি। 

প্রধানমন্ত্রী বলেন, টবে একটা মরিচ গাছ লাগিয়ে সেই মরিচ খেয়ে দেখেন, আপনারই ভালো লাগবে।

শেখ হাসিনা বলেন, দুর্যোগ আসে, কিন্তু সেই দুর্যোগকে সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে হয়। যদি আমরা সবাই সচেতন হই, নিয়ম মেনে চলি তাহলে এই দুর্যোগ অবশ্যই মোকাবেলা করতে পারব।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করা হয়।

গণভবনের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রতিনিধি, কর্মকর্তা ও জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন। সেখানে তিনি করোনাভাইরাস মোকাবিলার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

শনিবার পর্যন্ত এই মারাত্মক ভাইরাসে দেশে ৩০ জন মৃত্যুবরণ করেছে এবং সংক্রমিত হয়েছে ৪৮২ জন।

গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ পজেটিভ রোগী শনাক্ত হয়।

 

 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / করোনা ভাইরাস / বোরো ধানের মৌসুম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • আমন ধানের দাম কমেছে, লোকসান চক্রে ঘুরপাক খাচ্ছেন কৃষকরা
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net