Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে: পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2021, 09:20 pm
Last modified: 21 October, 2021, 12:24 pm

Related News

  • কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা
  • পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে: পুলিশ

মণ্ডপে কোরআন রাখা ব্যক্তির নাম ইকবাল হোসেনই কি না, তা জানার জন্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি কুমিলার পুলিশ সুপার ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করলেও বিষয়টি অস্বীকার করেন তিনি। বলেন, ‘আমরা একজনকে শনাক্ত করেছি। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। তবে তার নাম এখনও প্রকাশ করিনি আমরা।'
টিবিএস রিপোর্ট
20 October, 2021, 09:20 pm
Last modified: 21 October, 2021, 12:24 pm

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় ইকবাল হোসেন নামের এক ব্যক্তির নাম উঠে আসছে সংবাদমাধ্যমে। বলা হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে যে, তিনিই মণ্ডপে কোরআন রেখেছিলেন।

তবে মণ্ডপে কোরআন রাখা ব্যক্তির নাম ইকবাল হোসেনই কি না, তা জানার জন্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি কুমিলার পুলিশ সুপার ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করলেও বিষয়টি অস্বীকার করেন তিনি।

তিনি বলেন, 'আমরা একজনকে শনাক্ত করেছি। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। তবে তার নাম এখনও প্রকাশ করিনি আমরা। গ্রেপ্তারের পর আনুষ্ঠানিকভাবে তার বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে।'

তবে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, মণ্ডপে কোরআন রাখা ওই ব্যক্তির নাম ইকবাল হোসেনই। তার বয়স ৩৫ বছর। 

ইকবাল হোসেনের বাড়ি কুমিল্লার লস্করপুকুর এলাকায়। তার বাবার নাম নূর আহমেদ আলম।   

গত ১৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিন ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। ব্যাপক ভাঙচুর চালানো হয় সেখানে।

কে এই ইকবাল হোসেন:

কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ে মণ্ডপ থেকে হনুমানের গদা নিয়ে ঘুরছে এক যুবক। এমন একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে এসেছে।

জানা গেছে, গদা নিয়ে ঘুরতে থাকা ওই যুবকের নাম ইকবাল হোসেন। কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ড দ্বিতীয় মুরাদপুর লস্করপুকুর এলাকার নূর আহমেদ আলমের ছেলে ইকবাল।

ইকবালের মা আমেনা বেগম জানান, তার ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে ইকবাল সবার বড়। তিনি ১৫ বছর বয়স থেকেই নেশা করা শুরু করেন। দশ বছর আগে প্রথম বিয়ে করেন ইকবাল। এক ছেলে হয় সেই সংসারে। বিয়ের পাঁচ বছর পর স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার। তারপর ইকবাল জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাদৈর গ্রামে বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তার এক ছেলে ও এক মেয়ে আছে। 

ইকবালের মা আরও জানান, তার ছেলে নেশাগ্রস্ত হয়ে নানাভাবে পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করতেন। বেশিরভাগ সময়ই তিনি বাড়িতে থাকেন না। ইকবাল বিভিন্ন মাজারে থাকেন। তার পড়াশোনা পঞ্চম শ্রেণি পর্যন্ত। 

আমেনা বেগম বলেন, বছর দশেক আগে মারামারির সময় ইকবাল ছুরির আঘাত পান। এরপর থেকে তিনি অপ্রকৃতস্থ ও নেশাগ্রস্ত হয়ে পড়েন। 

ইকবালের মা আরও জানান, তিনি কাউন্সিলরের মাধ্যমে জানতে পারেন যে, ইকবাল পূজামণ্ডপ থেকে হনুমানের গদা নিয়ে এসেছে।

ইকবালের মা, তার ছোট ভাই রায়হান ও নানি রহিমার দাবি,  ইকবাল কারো প্ররোচনায় এমন কাজ করতে পারেন।  

স্থানীয় কাউন্সিলর সৈয়দ সোহেল টিবিএসকে বলেন,  গত ১০ বছর ধরে তিনি ইকবালকে চেনেন। ইকবাল রঙমিস্ত্রির কাজ করতেন। তার ইয়াবা সেবন নিয়ে অনেক বিচার-সালিশ করতে হতো বলেও জানান সোহেল।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / সাম্প্রদায়িক হামলা / সংখ্যালঘু নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা
  • পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net