Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
করোনা আক্রান্ত মরদেহ সৎকারে পাশে এলো না কেউ, সমাধি দিল তিন স্বেচ্ছাসেবী 

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি 
11 June, 2021, 08:30 pm
Last modified: 11 June, 2021, 10:18 pm

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

করোনা আক্রান্ত মরদেহ সৎকারে পাশে এলো না কেউ, সমাধি দিল তিন স্বেচ্ছাসেবী 

মৃত্যুর পর কেউ সৎকারের জন্য এগিয়ে না আসায় চার ও দুই বছর বয়সী শিশু সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েন মৃতের স্ত্রী।
সাতক্ষীরা প্রতিনিধি 
11 June, 2021, 08:30 pm
Last modified: 11 June, 2021, 10:18 pm

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বিধান চন্দ্র মন্ডল। মারা যাওয়ার পর মৃতের পাশে যাননি স্বজনদের কেউ। দুই শিশু সন্তানকে নিয়ে মরদেহের পাশে কাঁদছিলেন স্ত্রী। এভাবে বাড়ির বারান্দায় মরদেহটি পড়ে থাকে টানা ১৫ ঘণ্টা। 

অবশেষে মৃতের সৎকারের জন্য এগিয়ে আসে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। শুক্রবার (১১ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তার সমাধির কাজ সম্পন্ন হয়। 

বিধান চন্দ্র মন্ডল (৩৭) শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত.কালিপদ মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (১০ জুন) রাতে কোভিডজনিত কারণে মারা যান তিনি। 

শুক্রবার সকালে মরদেহটি সৎকারের জন্য হিন্দু যুব পরিষদের জেলার সাধারণ সম্পাদক মনো দ্বীপ মন্ডল সহযোগিতা চান উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। এরপর এ কর্মকর্তা শরনাপন্ন হন উপকূলীয় অঞ্চলের স্বেচ্ছাসেবক টিম সিডিও ইয়ুথ টিমের। 

সিডিও ইয়ুথ টিমের সদস্য ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর ইউনিটের সভাপতি আনিসুর রহমান মিলন, সদস্য জামাল বাদশা তিনজন মিলে সমাহিত করেন বিধান চন্দ্র মন্ডলের মরদেহ। 

বিধান চন্দ্র মন্ডলের স্ত্রী শৈবা রানী মন্ডল জানান, করোনায় তার স্বামী মারা গেলে সৎকারের জন্য কেউ এগিয়ে আসেনি। চার ও দুই বছর বয়সী শিশু সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েন তিনি। 

"আমাদের দেখার মত আর কেউ রইলো না।" বলছিলেন তিনি। 

সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, "বিধানের স্বজনরা তাকে ফেলে রেখে গেলেও সিডিওর সদস্যরা তাদের দায়িত্ব পালন করেছে। যে ধর্মের মানুষ হোক না কেন তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। যে কোন দূর্যোগ দুর্দিনে আমরা মানুষের পাশে রয়েছি।" 

সিডিও ইয়ুথ টিমের সভাপতি ওসমান গণি জানান, ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করার কথা ছিল। তবে সৎকার করতে গেলে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যেসব ধর্মীয় বিধান অনুসরণ করতে হয় সেগুলো করা সম্ভব হয়নি। সেকারণে মরদরহটি মাটি খুড়ে সমাধি দেওয়া হয়েছে। 

শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল্লাহ্ বলেন, শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদের কেউ এগিয়ে আসেনি মরদেহটি সৎকারের জন্য। অবশেষে উপজেলা প্রশাসনের সহায়তা স্বেচ্ছাসেবীরা সমাধির ব্যবস্থা করেছেন। করোনাকালে তারা প্রশাসনকে সহযোগিতা করে আসছেন। 

তিনি বলেন, "ওই পরিবারেরঘরে খাবার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাবারের ব্যবস্থা করেছেন। স্বেচ্ছাসেবীরা খাবার তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন।" 
 

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / কোভিড-১৯ / মৃত ব্যক্তির সৎকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net