Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
করোনা আক্রান্ত বেড়ে ২০, একজনের অবস্থা আশঙ্কাজনক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2020, 04:20 pm
Last modified: 20 March, 2020, 07:55 pm

Related News

  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২ জন
  • দেশে হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,০৭৬
  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮
  • সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক
  • আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি

করোনা আক্রান্ত বেড়ে ২০, একজনের অবস্থা আশঙ্কাজনক

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান। 
টিবিএস রিপোর্ট
20 March, 2020, 04:20 pm
Last modified: 20 March, 2020, 07:55 pm

বাংলাদেশে আরো তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের মধ্যে সত্তরোর্ধ্ব একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি বলেন, এই তিনজনকে নিয়ে বাংলাদেশে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন কারও মৃত্যুর তথ্য আসেনি; এ পর্যন্ত বাংলাদেশে একজনেরই মৃত্যু হয়েছে। 

অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, নতুন আক্রান্তদের একজন নারী ও অন্য দুজন পুরুষ। নতুন আক্রান্ত সবাই আলাদা পরিবারের। আক্রান্ত নারীর বয়স ৩৮ বছর ও পুরুষের বয়স ৩০। অন্যজনের বয়স ৭৩ বছর। বয়ষ্ক ওই ব্যক্তিটি এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, জানুয়ারির ২১ তারিখ থেকে ৬ লাখ ৩৮ হাজার ৭৭৪ জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে। এরমধ্যে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং এর সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন। 
গত ২৪ ঘন্টায় এই তিন বিমানবন্দরে ৩ হাজার ১৬৯ জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে। চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরে এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে ৮ হাজার ৪৯৬ জন। 
এরমধ্যে গত ২৪ ঘন্টায় করা হয় ২১১ জনকে। তবে একই সময়ে ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেল স্টেশনে কোনো যাত্রীকে স্ক্রিনিং করা হয়নি।

প্রেস ব্রিফিংয়ে বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন মেনে চলার আহ্বান জানান অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, "বিদেশ থেকে আগতদের ১৪ দিন বাসার একটি নির্দিষ্ট কক্ষে অবস্থান করতে হবে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী এমনকি বাড়ির লোকের সঙ্গে মেলামেশা করা যাবে না। কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির ব্যবহৃত জিনিষপত্র অন্য কারও ব্যবহার করা যাবে না। এসব জিনিস আলাদা করে পরিষ্কার করতে হবে।"

পরামর্শ না মানলে সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে জানান তিনি। 

Related Topics

টপ নিউজ

আইইডিসিআর / স্বাস্থ্য অধিদপ্তর / করোনায় আক্রান্ত / বাংলাদেশে করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২ জন
  • দেশে হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,০৭৬
  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮
  • সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক
  • আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net