করোনাভাইরাসে যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুলের মৃত্যু
সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আজ দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে, ১৪ জুন তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নুরুল ইসলাম বাবুল ১৯৭০-এর দশকে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। বাংলা দৈনিক পত্রিকা 'যুগান্তর'-এরও মালিক ছিলেন তিনি।
