Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
করোনার ভারতীয় ধরন শনাক্ত হলো দেশে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2021, 03:10 pm
Last modified: 08 May, 2021, 06:22 pm

Related News

  • ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা দেবে ভারত 
  • মহামারিতে ভারতে মানুষের গড় আয়ু কমেছে ২ বছর: গবেষণা   
  • করোনার ‘এন্ডেমিক’ পর্যায়ে পৌঁছে গেছে হয়ত ভারত: ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী 
  • মহামারিতে বিশ্বব্যাপী ১০ লাখেরও বেশি শিশু অভিভাবক হারিয়েছে: ল্যানসেট 
  • ঢাকার বাইরে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ভারতীয় ধরন  

করোনার ভারতীয় ধরন শনাক্ত হলো দেশে 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেছেন, ভারত থেকে বেনাপোল দিয়ে আসা আট জনের নমুনা পরীক্ষার পর তাদের ছয় জনের করোনা শনাক্ত হয়েছেন। 
টিবিএস রিপোর্ট
08 May, 2021, 03:10 pm
Last modified: 08 May, 2021, 06:22 pm

প্রতিবেশি দেশ ভারতজুড়ে সর্বনাশা বিপর্যয় সৃষ্টির কারণ যে ভ্যারিয়ান্ট (ধরন), সেটি বাংলাদেশেও পাওয়া গেছে বলে আজ জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।   

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেছেন, ভারত থেকে বেনাপোল দিয়ে আসা আট জনের নমুনা পরীক্ষার পর তাদের ছয় জনের করোনা শনাক্ত হয়েছেন। 

অধিদপ্তরের এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, "এর মধ্যে দুই জনের নিশ্চিতভাবে এবং চার জনের মধ্যে আংশিক ভারতীয় ভ্যারিয়েন্ট নিশ্চিত হয়েছে আইডিসিআর ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।"

নাসিমা সুলতানা বলেন, "নতুন ভেরিয়েন্ট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর উদ্বিগ্ন। সারাদেশের মানুষের উদ্বিগ্ন হওয়া উচিত।"
 
"যশোর ও বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করা আটজনের নমুনা পরীক্ষা করে আইইডিসিআর ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ফলাফল পেয়েছে। সম্পূর্ণ জিনোম সিকুয়েন্সিং এখনো শেষ হয়নি। স্পাইক প্রোটিন সিকুয়েন্সিং শেষ করেছে। সম্পূর্ণ জিনোম সিকুয়েন্সিং না হলে ডাবল নাকি ট্রিপল ভেরিয়েন্ট বলা যাবেনা।"

তিনি বলেন, "এ ভেরিয়েন্ট আরো ছড়িয়েছে কিনা সেটা পরীক্ষার ওপর নির্ভর করবে। মানুষকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এ ভেরিয়েন্টে অনেক বেশি সংক্রামক। যে কয়েকজনের ওপর পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে এ ফলাফল। যারা তাদের সংস্পর্শে এসেছে তাদের মাধ্যমে পরবর্তী আরো বাড়তে পারে। স্বাস্থ্য বিধি না মানলে এটি আরো বাড়তে পারে। সবাই আইসোলেশনে আছে, নজরদারিতে আছে।"

বাংলাদেশ সরকার ২৬ এপ্রিল থেকে শুরু করে ১৪ দিনের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করেছে; কিন্তু তবুও কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকায় অনেক বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরতে পেরেছেন এবং তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় যে ইতিমধ্যেই ডজনখানেক দেশে ভারতীয় কোভিড ভ্যারিয়ান্ট পাওয়া গেছে।  

এই মুহুর্তে ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ সুনামির মত আছড়ে পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই সংক্রমণের নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। 

ভারতে ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ এতটাই হিংস্র রূপে দেখা দিয়েছে যে দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেন, শয্যা ও অ্যান্টিভাইরাল ড্রাগ দ্রুত ফুরিয়ে আসছে। স্থান সংকুলান না হওয়ায় বহু রোগীকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে হাসপাতালগুলো। 

ভারতের ইউনিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০১,০৭৮ জন। ফলে এখন পর্যন্ত তাদের মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ দশমিক ৮ মিলিয়ন।

শুক্রবার ভারতে কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪,১৮৭ জন এবং সর্বমোট ২৩৮,২৭০ মৃত্যু নিয়ে তাদের মৃত্যুহার দাঁড়িয়েছে ১ দশমিক ০৯ শতাংশে।  
এখনো পর্যন্ত ১৭ দশমিক ৯ মিলিয়ন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন এবং ভারতে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৭২৩,৪৪৬ জন।  

ভারতীয় ধরনটি ইতিমধ্যেই ভারতের সীমানা পেরিয়ে অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। প্রতিবেশি দেশ নেপালের পরিস্থিতি আশঙ্কাজনক এবং ধারণা করা হচ্ছে সেখানেও ভারতের মত বিপর্যয় ঘটতে পারে।  

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইতিমধ্যেই ব্যাপক করোনা সংক্রমণ দেখা দিয়েছে এবং হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। 
 

 

Related Topics

টপ নিউজ

করোনার ভারতীয় ধরন / ভারতের করোনা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা দেবে ভারত 
  • মহামারিতে ভারতে মানুষের গড় আয়ু কমেছে ২ বছর: গবেষণা   
  • করোনার ‘এন্ডেমিক’ পর্যায়ে পৌঁছে গেছে হয়ত ভারত: ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী 
  • মহামারিতে বিশ্বব্যাপী ১০ লাখেরও বেশি শিশু অভিভাবক হারিয়েছে: ল্যানসেট 
  • ঢাকার বাইরে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ভারতীয় ধরন  

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net