Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জেলা হাসপাতালগুলো প্রস্তুত রাখা হচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
08 October, 2020, 02:00 pm
Last modified: 08 October, 2020, 02:04 pm

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জেলা হাসপাতালগুলো প্রস্তুত রাখা হচ্ছে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘গত শীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছিল। এটি আসন্ন শীতে আবার উত্থান হতে পারে মাথায় রেখে, আমরা প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন এবং অক্সিজেন নিশ্চিতকরণসহ সব ধরণের চিকিৎসা সেবা প্রস্তুত করে রাখছি।’
ইউএনবি
08 October, 2020, 02:00 pm
Last modified: 08 October, 2020, 02:04 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

আসন্ন শীত মৌসুমে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জেলা হাসপাতালগুলো প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, 'গত শীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছিল। এটি আসন্ন শীতে আবার উত্থান হতে পারে মাথায় রেখে, আমরা প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন এবং অক্সিজেন নিশ্চিতকরণসহ সব ধরণের চিকিৎসা সেবা প্রস্তুত করে রাখছি।'

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জের 'অল ওয়েদার রোড' আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিস্তৃত জলরাশির মধ্যে দিয়ে বয়ে চলা ২৯.৭৩ কিলোমিটারের নয়নাভিরাম সড়কটি কিশোরগঞ্জের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অস্টগ্রামকে সংযুক্ত করেছে।

শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারি সংঘটিত হওয়ার পরে সরকার তাৎক্ষণিকভাবে প্রায় ২ হাজার চিকিৎসক, ৩ হাজার নার্সসহ কয়েক হাজার স্বাস্থ্য প্রযুক্তিবিদ নিয়োগ দিয়েছে।

ইটনা-মিঠামইন-অস্টগ্রাম সড়কটি বিস্তৃত হাওয়ারের জলরাশির মধ্যে দিয়ে ধানু ও লাউলাই নদীর সমান্তরালে ইটনা উপজেলা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রামে পৌঁছেছে।

ভবিষ্যতে হাওরের অলওয়েদার সড়কটি সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করা হবে। এছাড়া হাওরে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

২০১৬ সালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তার নিজ জেলা কিশোরগঞ্জে যেয়ে নয়নাভিরাম সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সড়কটির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মিঠামইন উপজেলা থেকে যুক্ত স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও কিশোরগঞ্জ জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিঠামইন প্রান্তে উপস্থিত ছিলেন।

স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, মুজিব বর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে এই সড়কটি আপনাদের জন্য একটি উপহার।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

Related Topics

টপ নিউজ

করোনার দ্বিতীয় দফার সংক্রমণ / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net