Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
করোনার ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশ

সায়ীদ আলমগীর, কক্সবাজার
30 March, 2020, 03:55 pm
Last modified: 30 March, 2020, 04:59 pm

Related News

  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা

করোনার ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প

পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্পে মিয়ানমারের প্রায় সাড়ে ১১ লাখ বাস্তুচ্যুত মানুষের বসবাস। অপরিচ্ছন্ন ও ঘনবসতির কারণে করোনার সংক্রমণ নিয়ে ভয় কাজ করছে রোহিঙ্গাদের মনে।
সায়ীদ আলমগীর, কক্সবাজার
30 March, 2020, 03:55 pm
Last modified: 30 March, 2020, 04:59 pm
ফাইল ছবি

বিশ্বব্যাপি মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ঝুঁকিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পও। পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্পে মিয়ানমারের প্রায় সাড়ে ১১ লাখ বাস্তুচ্যুত মানুষের বসবাস। অপরিচ্ছন্ন ও ঘনবসতির কারণে করোনার সংক্রমণ নিয়ে ভয় কাজ করছে রোহিঙ্গাদের মনে। তবে সেনাবাহিনী এবং প্রশাসনের সচেতনতামূলক প্রচারণা ও নিয়মিত খাবার বিতরণের কারণে কোনো সংকট নেই বলে দাবি করছেন তারা। 

দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতার নিয়ম মেনেই ভোগ্যপণ্য বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার এসএম শামসুজ্জোহা।

উখিয়ার কুতুপালং ক্যাম্প-৩ বাসিন্দা জলিল মোহাম্মদ (৪০) বলেন, আমাদের ক্যাম্পে যদি কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে দ্রুত বিস্তার ঘটবে। কারণ আমরা ঘনবসতিতে গাদাগাদি থাকি, এটাই ভয়ের। 

মধুরছড়া ক্যাম্পের সালামত খান বলেন, সেনাবাহিনী আজ তিনদিন ধরে টহল দিচ্ছেন। তারা মাস্ক ব্যবহার হাত ধোয়ার পদ্ধতি সম্পর্কে জানিয়ে দিয়ে অহেতুক আড্ডা না দিতে পরামর্শ দিচ্ছেন। আমরা সেভাবে আছি। শুধু ত্রাণ নিতে গেলে একটু জটলা হয়। 
 
ক্যাম্পে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, রোহিঙ্গারা হুজুগে টাইপের। যতক্ষণ বুঝানো হয়, ততক্ষণ বুঝে। সেখান আইনশৃংখলাবাহিনী সরে গেলে আবার অবাধে চলাফেরা করে। ত্রাণের লাইনে ঘেঁষাঘেঁষি করতে মানা করলেও রাখা যায় না। যেকোনো দূর্যোগ সম্পর্কে বললে অতি বিশ্বাস দেখিয়ে হেলা করে।  

টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, আশ্রিত রোহিঙ্গাদের অনেকে সবার অগোচরে মিয়ানমার পারাপার করে থাকে।  মিয়ানমারের সঙ্গে চীনের বিশাল সীমান্ত, আর রোহিঙ্গারা চোরাপথে মিয়ানমারে আসা-যাওয়া করে। সেজন্য আমাদের ঝুঁকিটা একটু বেশি। তাই রোহিঙ্গা ক্যাম্পে বেশি নজরদারি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। 
 
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের কেন্দ্রীয় সচিব মোহাম্মদ জোবায়ের বলেন, ক্যাম্পে ১১ লাখ রোহিঙ্গার অবস্থান। আমদের অনুমতি ছাড়া বাইরে যায় না। কিন্তু ক্যাম্পে বিদেশি এবং স্থানীয়রা প্রবেশ করছে। তাদের মাধ্যমে আমাদের রোহিঙ্গা কমিউনিটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে আছি। এটা নিয়ন্ত্রণে আমরা নিজেদের কমিউনিটিতেও প্রচারণা চালাচ্ছি। যেহেতু ঘেঁষাঘেষি মানুষ, ভাইরাস ছড়িয়ে পড়লে বেশি মানুষ বেকায়দায় পড়বে। 
 
তবে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত শিবিরের কারোর মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে তেমনটা দেখা গেলে রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানোর প্রস্তুতি নেওয়া রয়েছে। কেউ করোনা আক্রান্ত হলে তাকে আলাদা করে রাখা হবে। শরণার্থী শিবিরের স্বাস্থ্যকেন্দ্রগুলোয় ইতোমধ্যে ৪৭টি এবং রামু ও চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ১০০টি শয্যা প্রস্তুত করা হয়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন এসএম শামসুজ্জোহা জানান, করোনা মোকাবেলায় রোহিঙ্গা ক্যাম্পেও নেওয়া হয়েছে বিশেষ নজরদারি। সে পরিপেক্ষিতে ক্রান্তিকালে বিদেশ থেকে আগতদের নতুন-পুরাতনসহ ৩৪টি ক্যাম্পে ঢুকতে নিষেধ করা হয়েছে। যারা এসেছেন তাদের ভ্রমণ বৃত্তান্ত চেক করা হচ্ছে। এছাড়া বিদেশি নাগরিকদের ক্যাম্পে যাতায়াতে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে জনসমাগম এড়াতে স্কুল-মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা দেওয়া হয়েছে। ক্যাম্পে কোনো প্রকার জনসমাগম যাতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া আছে। দৈনন্দিন রেশন বিতরণের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সরবরাহ করা হচ্ছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক ও দেশীয় এনজিওগুলো মিটিং করে সতর্কতা অবলম্বনের বিষয়ে জানিয়ে দিয়েছে। করোনার ক্রান্তিকাল চললেও আগামী মাসের জন্যও আমাদের ত্রাণ সামগ্রি মজুদ রয়েছে।  
 

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা ক্যাম্প / রোহিঙ্গা / করোনা / ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net