Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
করোনা আতঙ্ক: যুক্তরাজ্য থেকে সিলেট এলেন ১৬৫ যাত্রী

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
24 December, 2020, 04:55 pm
Last modified: 24 December, 2020, 04:58 pm

Related News

  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • সিলেটে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চার বছরের শিশু হত্যা
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  
  • ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

করোনা আতঙ্ক: যুক্তরাজ্য থেকে সিলেট এলেন ১৬৫ যাত্রী

'করোনা নেগেটিভ সনদ ছাড়া এখন কাউকেই বিমানে উঠতে দেওয়া হয় না। আবার দেশে আসার পরও মেডিকেল টিম সব যাত্রীদের করোনা সনদ পরীক্ষা করে। ফলে করোনা নেগেটিভ সনদ ছাড়া কারোরই দেশে আসার সুযোগ নেই।'
সিলেট প্রতিনিধি
24 December, 2020, 04:55 pm
Last modified: 24 December, 2020, 04:58 pm
ছবি: এভিয়েশন নিউজবিডি

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়ানো নিয়ে আতঙ্কের মধ্যে লন্ডন থেকে সরাসরি ২০২ জন যাত্রী নিয়ে সিলেট আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা এই ফ্লাইটের ২০২ যাত্রীর মধ্যে ১৬৫ জনই সিলেটের।

নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো সে ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

করোনার প্রকোপের মধ্যে এতেসংখ্যক যাত্রী একসঙ্গে সিলেটে আসায় আতঙ্ক দেখা দেয়। তবে বৃহস্পতিবার সিলেটে আসা সকল যাত্রীরই করোনা নেগেটিভ সনদ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এদের মধ্যে ৬ জন যাত্রীকে নিয়ে বিমানবন্দের স্বাস্থ্য টিমের সন্দেহ তৈরি হয়। তবে পরবর্তীকালে তারাও নেগেটিভ সনদ প্রদর্শনে সক্ষম হয়েছেন।

ওসমানী বিমানবন্দরে আসা বিদেশযাত্রীদের পরীক্ষার জন্য গঠিত মেডিকেল টিমের সমন্বয়ের দায়িত্বে আছেন সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুম মুনির।

তিনি বলেন, 'যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের আমাদের টিম পরীক্ষা করেছে। তাদের সকলেই যুক্তরাজ্য থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন। ১৬৫ যাত্রীর মধ্যে ৬ জনের মোবাইল ফোন চার্জ না থাকায় প্রথমে নেগেটিভ সনদ দেখাতে পারেননি। তাদেরকে আমরা আলাদা করে রেখেছিলাম। পরবর্তীকালে তারাও সনদ দেখাতে সক্ষম হন। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে সব যাত্রীকেই ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।'

তারা হোম কোয়ারেন্টিনে থাকছেন কি না তা প্রশাসন দেখভাল করবে বলে মন্তব্য করেন এই চিকিৎসক।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো.হাফিজ আহমেদ জানান, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইট বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে ওসমানীতে অবতরণ করে। এই ফ্লাইটে আসা ২০২ যাত্রীর মধ্যে ১৬৫ জনই সিলেটের, বাকি ৩৭ যাত্রীকে নিয়ে ১০টা ১০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী ছাড়ে উড়োজাহাজটি।

হাফিজ আহমদ বলেন, 'করোনা নেগেটিভ সনদ ছাড়া এখন কাউকেই বিমানে উঠতে দেওয়া হয় না। আবার দেশে আসার পরও মেডিকেল টিম সব যাত্রীদের করোনা সনদ পরীক্ষা করে। ফলে করোনা নেগেটিভ সনদ ছাড়া কারোরই দেশে আসার সুযোগ নেই।'

Related Topics

টপ নিউজ

সিলেট / বাংলাদেশ বিমান / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • সিলেটে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চার বছরের শিশু হত্যা
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  
  • ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net