Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
কক্সবাজারে এক বছরে ১৬টি বাচ্চা প্রসব করেছে এশিয়ান হাতি 

বাংলাদেশ

ইউএনবি
03 August, 2021, 09:35 am
Last modified: 03 August, 2021, 12:29 pm

Related News

  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে বে-টার্মিনাল নির্মাণসহ তিন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
  • কক্সবাজার সৈকতের সংকটাপন্ন এলাকায় রাস্তা নির্মাণের কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

কক্সবাজারে এক বছরে ১৬টি বাচ্চা প্রসব করেছে এশিয়ান হাতি 

হাতির আবাসস্থল দখল করে বসবাস করা রোহিঙ্গাদের আগ্রাসনের মধ্যেও হাতিদের বাচ্চা প্রসবের খবরে পরিবেশবাদীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
ইউএনবি
03 August, 2021, 09:35 am
Last modified: 03 August, 2021, 12:29 pm
ছবি-ইউএনবি

গত এক বছরে প্রায় ১৬টি এশিয়ান বাচ্চা হাতি প্রসব হয়েছে কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের আওতাধীন বনাঞ্চলে। সর্বশেষ ২ আগস্ট মা হাতি একটি বাচ্চা হাতি প্রসব করে টেকনাফের হোয়াইক্যং বনে। হাতির আবাসস্থল দখল করে বসবাস করা রোহিঙ্গাদের আগ্রাসনের মধ্যেও হাতিদের বাচ্চা প্রসবের খবরে পরিবেশবাদীদের মাঝে আনন্দ বিরাজ করছে। 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দক্ষিণ বনবিভাগের আওতাধীন বনাঞ্চলে গত এক বছরে এক বছর বয়সী প্রায় ১৬টি বাচ্চা দেখা গেছে। হিমছড়ি, ধোয়াপালং, পানেরছড়া, ইনানী, হোয়াইক্যং, শীলখালী রেঞ্জের বনাঞ্চলে এসব বাচ্চা প্রসব করে মা হাতি।

তিনি জানান, সর্বশেষ ২ আগস্ট কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং বিটের মংলা জাইন চাকমার ঘোনা এলাকার বনের অভ্যন্তরে একটি হাতি বাচ্চা প্রসব হয়েছে। মা এবং বাচ্চা হাতিটি সুস্থ আছে। মা ও হাতির চলাচল নির্বিঘ্ন রাখতে হোয়াইক্যং রেঞ্জ সিপিজি সদস্যদের নিয়ে পাহারার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। 

হুমায়ুন কবির জানান, ২০১৭ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী কক্সবাজারের এই দক্ষিণ বনে মোট এশিয়ান হাতি রয়েছে ৬৩টি। এসব হাতি থেকে প্রজনন বৃদ্ধি পাচ্ছে।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. শেখ নাজমুল হুদা বলেন, "হাতির আবাসস্থলের এসব এলাকায় আগের পরিবেশ ফিরে এসেছে। এখনো হাতির নিরাপদ আবাসস্থল জোন হিসাবে রয়েছে এসব বনাঞ্চল। খাদ্য নিরাপত্তা, নিরাপদ এবং সহনীয় পরিবেশ রয়েছে বলে এখনো হাতিরা এসব এলাকায় নির্বিঘ্নে বিচরণ করছে এবং বাচ্চা প্রসব করছে"।  

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, "কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৬৩টি এশিয়ান হাতি রয়েছে। অধিকাংশ রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে এসব হাতির আবাসস্থলে। ফলে এসব হাতির জীবন সংকটে পড়ে। তাদের চলাচলের করিডোর বন্ধ হয়ে যায়"।

তিনি বলেন, "২০১৭ সালে রোহিঙ্গা আসার পর থেকে খাদ্য-আবাসস্থল সংকটসহ নানা বিপদে পড়ে এসব হাতি। এর মধ্যে হাতির বাচ্চা প্রসব করার খবর অত্যন্ত সুখকর। এই অবস্থায় হাতিদের যে আবাসস্থল রয়েছে তা নিরাপদ রাখতে হবে। খাদ্য নিরাপত্তাসহ তাদের অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে"।  

Related Topics

টপ নিউজ

হাতি / কক্সবাজার / এশিয়ান হাতি / হাতির বাচ্চা প্রসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে বে-টার্মিনাল নির্মাণসহ তিন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
  • কক্সবাজার সৈকতের সংকটাপন্ন এলাকায় রাস্তা নির্মাণের কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net