Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কোভিড নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
03 March, 2021, 05:20 pm
Last modified: 03 March, 2021, 05:23 pm

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কোভিড নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘আমরা প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ সদস্য, দলীয় নেতা-কর্মীসহ সকল সরকারি সংস্থাকে কোভিড-১৯ এর এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিযুক্ত করেছি।’
ইউএনবি
03 March, 2021, 05:20 pm
Last modified: 03 March, 2021, 05:23 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অলংকরণ: টিবিএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, সব সেক্টরের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকার সফলভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করতে সক্ষম হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, 'আমরা প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ সদস্য, দলীয় নেতা-কর্মীসহ সকল সরকারি সংস্থাকে কোভিড-১৯ এর এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিযুক্ত করেছি।'

নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, বাংলাদেশে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টির স্থায়ী সমাধানের জন্য এগিয়ে আসার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, 'রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।'

কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বলেন, টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে।

দু'দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করে জেরেমি ব্রুয়ার বলেন, অস্ট্রেলিয়া এই সহযোগিতা অব্যাহত রাখতে এবং আরও এগিয়ে নিয়ে যেতে চায়।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের আসন্ন সফরের কথা উল্লেখ করে জেরেমি ব্রুয়ার বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অস্ট্রেলিয়া থেকে সহযোগিতা চায়।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার ঢাকায় কূটনীতিকদের সাথে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে প্রধানমন্ত্রীকে জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন। 
 
Related Topics

টপ নিউজ

কোভিড মোকাবিলা / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net