Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
এ বছর কলকাতা বইমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে 

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
05 February, 2021, 11:50 am
Last modified: 05 February, 2021, 12:03 pm

Related News

  • পর্দা নামলো অমর একুশে বইমেলার; শেষ দিনে ভিড় থাকলেও প্রত্যাশা অপূর্ণই রয়ে গেল
  • বই: অগতির গতি
  • ১০ দিন পেরিয়েও জমেনি বইমেলা: দর্শনার্থী কম, বিক্রিতে হতাশ প্রকাশকরা
  • সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এ বছর কলকাতা বইমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে 

প্রতিবছর লক্ষ লক্ষ পাঠক এ মেলায় যোগ দেয়। তবে করোনার জন্য এবার মেলার আয়োজনে বিলম্ব হয়েছে।
টিবিএস ডেস্ক
05 February, 2021, 11:50 am
Last modified: 05 February, 2021, 12:03 pm
কলকাতা বই মেলা; ছবি- সংগৃহীত

এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২১ বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। ২০২১ ​​বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনেরও বছর। 

প্রতিবছর লক্ষ লক্ষ পাঠক এ মেলায় যোগ দেয়। তবে করোনার জন্য এবার মেলার আয়োজন বিলম্বিত হয়েছে। জানুয়ারীর শেষের দিকে এবং ফেব্রুয়ারির শুরুর দিকেই সাধারণত আয়োজন করা হলেও এ বছরের জুলাই পর্যন্ত উৎসবটি স্থগিত করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। 

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

গিল্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, "আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতার স্বর্ণজয়ন্তী বর্ষকে উৎসর্গ করা হবে।"

ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এ ঘোষণার সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, "২০২১ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এবং কোভিড-১৯ এর এই ক্রান্তিকালেও বাংলাদেশকে থিম কান্ট্রি হিসেবে নির্বাচন করায় আমরা তাদের কৃতজ্ঞতা জানাই।"

তিনি আরও উল্লেখ করেন যে, এ উপলক্ষটি বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকেও নির্দেশ করে। ডেপুটি হাইকমিশনার বাংলাদেশ থেকে আরও বেশি করে প্রকাশকদের এ আয়োজনে সুযোগ করে দেবার জন্য আয়োজকদের কাছে অনুরোধ জানান। গত বছর বাংলাদেশ থেকে প্রায় ৪০ জন প্রকাশক এ বইমেলায় অংশগ্রহণ করেছিলেন বলেও তিনি জানান। 

Related Topics

টপ নিউজ

বইমেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • পর্দা নামলো অমর একুশে বইমেলার; শেষ দিনে ভিড় থাকলেও প্রত্যাশা অপূর্ণই রয়ে গেল
  • বই: অগতির গতি
  • ১০ দিন পেরিয়েও জমেনি বইমেলা: দর্শনার্থী কম, বিক্রিতে হতাশ প্রকাশকরা
  • সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net