Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার সকল আসামি গ্রেপ্তার

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
29 September, 2020, 07:50 pm
Last modified: 29 September, 2020, 08:48 pm

Related News

  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • গাজীপুরে মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
  • নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধর করে অটোরিকশায় শহর ঘোরায়, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
  • ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী গ্রেপ্তার

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার সকল আসামি গ্রেপ্তার

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় আসামিদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আদালত চত্বরে হাজির করে শাহপরাণ (র.) থানা পুলিশ। এ সময় বিপুল সংখ্যক উৎসাহী জনতা জড়ো হয়ে আসামিদের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন।
সিলেট প্রতিনিধি
29 September, 2020, 07:50 pm
Last modified: 29 September, 2020, 08:48 pm
শাহ মো. মাহবুবুর রহমান রনি-সহ মামলার আরও তিন আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণের মামলায় আরও তিন আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট মহানগর হাকিম ২য় আদালতে শাহ মো. মাহবুবুর রহমান রনি, মো. রাজন ও মো. আইনুলকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর আদলতের বিচারক সাইফুর রহমান তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বেলা পৌনে ১২টায় আসামিদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আদালত চত্বরে হাজির করে শাহপরাণ (র.) থানা পুলিশ। এ সময় বিপুল সংখ্যক উৎসাহী জনতা জড়ো হয়ে আসামিদের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন।

আদালতের এপিপি খোকন কুমার দত্ত আসামিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করে জানান, আগের দিনের মতো মঙ্গলবারও আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি।

এর আগে সোমবার এই মামলার আরও তিন আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

সোমবার রাতে মামলার আরেক আসামি মাহফুজুর রহমানকেও গ্রেপ্তার করে পুলিশ। 

তবে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়নি। এ মামলায় এজাহারভূক্ত আসামিদের মধ্যে তারেকুল ইসলাম তারেক পলাতক ছিল । আজ সন্ধ্যায় তাকে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার ইতোপূর্বে, তারেককে ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার কথা জানিয়েছিলেন।

এমসি কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি : 

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত ৩ সদস্যদের তদন্ত কমিটি মঙ্গলবার থেকেই কলেজ ক্যাম্পাসে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এদিন বিকেল ৫টায় তদন্ত কমিটির সদস্যরা কলেজ ক্যাম্পাসে এসে প্রথমে অধ্যক্ষ সালেহ আহমদের সাথে বৈঠক করেন। এরপর তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- মাউশি পরিচালক (প্রশাসন) শহিদুল কবির চৌধুরী, মাউশি সহ-পরিচালক লোকমান হোসেন, মাউশি উপ-পরিচালক নুরে আলম।

কলেজ কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির সদস্যদের সাথেও তারা বৈঠক করেন। 

এদিকে, ধর্ষণকান্ডের পর এমসি কলেজ কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে বলে জানান- এ কমিটির এবং প্রধান কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারুজ্জামান। 

তিনি বলেন, আমরা বিভিন্ন জনের সাক্ষ্যগ্রহণ করছি। আশা করছি নির্ধারিত সাত দিনের মধ্যেই প্রতিবেদন দিতে পারবো।

প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এ ঘটনায় তরুণীর স্বামী শনিবার শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলায় আসামিরা হলো; সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুমকে (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।

এ ঘটনায় এজাহারভূক্ত ছয়জনসহ এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Related Topics

টপ নিউজ

এমসি কলেজ ছাত্রাবাস / তরুণীকে ধর্ষণ / ছাত্রলীগ কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • গাজীপুরে মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
  • নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধর করে অটোরিকশায় শহর ঘোরায়, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
  • ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী গ্রেপ্তার

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net