Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
এপ্রিল থেকে ঋণের সুদ হার প্রয়োগে কঠোর হবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 January, 2020, 12:10 pm
Last modified: 13 January, 2020, 12:11 pm

Related News

  • ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস; বন্ধ হলো একীভূত হওয়া ব্যাংকগুলোর পুরোনো মালিকদের ফেরার পথ
  • ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী
  • ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, ব্যবসার খরচও কমবে: অর্থমন্ত্রী
  • উদ্যোক্তাদের ঋণগ্রহীতা নয়, বরং অংশীদার হিসেবে দেখতে হবে: অর্থমন্ত্রী
  • ব্যক্তির অপরাধের বিচার হবে, কিন্তু তার কারণে কোম্পানি বন্ধ করা হবে না: আমির খসরু

এপ্রিল থেকে ঋণের সুদ হার প্রয়োগে কঠোর হবে সরকার

৯ শতাংশ সুদহার না মানলে ১ এপ্রিল থেকে হার্ডলাইনে যাবে বলে ব্যবসায়ীদের জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
টিবিএস রিপোর্ট
13 January, 2020, 12:10 pm
Last modified: 13 January, 2020, 12:11 pm
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

আগামী ১ এপ্রিল থেকে সব ধরনের ঋণের সুদ হার ৯ শতাংশ না করা হলে ব্যাংকগুলোর বিরুদ্ধে সরকার হার্ডলাইনে যাবে বলে ব্যবসায়ীদের জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব কথা জানান অর্থমন্ত্রী। সভায় কাস্টম হাউজগুলোতে স্ক্যানার বসানো, ভ্যাট আইনে ব্যবসায়ীদের রিফান্ড পাওয়া সংক্রান্ত সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমতুল মুনিম। পাশাপাশি রমজানে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের এখন থেকেই সতর্ক থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দিন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বৈঠকে অংশ নেওয়া একজন ব্যবসায়ী নেতা জানান, ব্যাংকের সুদহার সিঙ্গেল ডিজিটের ঘোষণা বাস্তবায়ন করা নিয়ে বিলম্বের কারণ সম্পর্কে অর্থমন্ত্রীর কাছে জানতে চান ব্যবসায়ীরা। 

জবাবে অর্থমন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে শিল্প ঋণে সুদহার ৯ শতাংশ বাস্তবায়নের কথা ছিল। প্রথম দিকে এটি ফেইজ ওয়াইজ বাস্তবায়ন করার পরিকল্পনা করা হয়। কিন্তু পর্যালোচনা করে দেখা গেছে, শুধু মেনুফ্যাকচারিং খাতে ঋণের সুদহার ৯ শতাংশ বাস্তবায়ন করলে অনেক শিল্প বাদ পড়বে। সে পরিকল্পনা বাদ দিয়ে সব সুদে ৯ শতাংশ করার নির্দেশ দেয়া হয়েছে। 

এটি বাস্তবায়নে তাদের কিছুটা সময় দেওয়া হয়েছে। তাদের চাওয়া অনুযায়ীই ১ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর কেউ বাস্তবায়ন না করলে সরকার হার্ড লাইনে যাবে। 

বৈঠক শেষে এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি সিদ্দিকুর রহমান দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন, “ব্যাংক ঋণে সুদহার ৯ শতাংশ করা নিয়ে সরকারের কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া রমজানে নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে ব্যবসায়ীরা কি উদ্যোগ নেবেন তা জানতে চেয়েছেন। 

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সঙ্গে এক বৈঠকে সিদ্ধান্ত হয় ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব ঋণের সুদহার এক অংকের ঘরে অর্থাৎ ৯ শতাংশ হবে। এই নীতির বাস্তবায়ন হবে ১ এপ্রিল থেকে। যার ফলে নতুন বছরের শুরুতেই ব্যবসা কমে যাওয়ার আশঙ্কায় পড়েছে ব্যাংকগুলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যাংক ভেদে উৎপাদনশীল খাতে সুদহার ১১ থেকে ১৪ শতাংশ, ট্রেডিং খাতে ৯ থেকে ১৬.৫ শতাংশ, ক্ষুদ্র উদ্যোগ ৯ থেকে ১৬ শতাংশ, গৃহ ঋণের সুদহার ১০ থেকে ১৪ শতাংশ, পারসোনাল ঋণের সুদহার ১২ থেকে ১৮ শতাংশ আর ক্রেডিট কার্ডের সুদহার ১৫ থেকে ২৫ শতাংশ।

সিদ্দিকুর রহমান আরও বলেন, রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এফবিসিসিআইকে তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। এছাড়া আগে থেকেই সব ব্যবসায়ী সংগঠনকে ডেকে তাদের দাবি-দাওয়া শুনতে বলা হয়েছে। সে অনুযায়ী সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেয়া হয়েছে। 

এনবিআরের কাছে ব্যবসায়ীদের দাবির বিষয়ে বৈঠকে উপস্থিত আরেকজন ব্যবসায়ী নেতা বলেন, আমদানি রফতানি সহজতর করা ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে চট্টগ্রামসহ সব বন্দরে দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল স্ক্রেনার বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। 

এছাড়া ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ভ্যাট রিফান্ড পাওয়ার ব্যবস্থা নিতে এনবিআর চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা। 
 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ঋণের সুদ হার / অর্থমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস; বন্ধ হলো একীভূত হওয়া ব্যাংকগুলোর পুরোনো মালিকদের ফেরার পথ
  • ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী
  • ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, ব্যবসার খরচও কমবে: অর্থমন্ত্রী
  • উদ্যোক্তাদের ঋণগ্রহীতা নয়, বরং অংশীদার হিসেবে দেখতে হবে: অর্থমন্ত্রী
  • ব্যক্তির অপরাধের বিচার হবে, কিন্তু তার কারণে কোম্পানি বন্ধ করা হবে না: আমির খসরু

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net