Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
একদিনে এপর্যন্ত সর্বোচ্চ ১০১ জনের মৃত্যুর কারণ হলো করোনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2021, 05:50 pm
Last modified: 16 April, 2021, 06:08 pm

Related News

  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

একদিনে এপর্যন্ত সর্বোচ্চ ১০১ জনের মৃত্যুর কারণ হলো করোনা

মহামারির মারাত্মক দ্বিতীয় ঢেউয়ে দৈনিক মৃত্যু ও সংক্রমণ হার বেড়ে যথাক্রমে ১.৪৩ ও ২৩.৩৬ শতাংশে দাঁড়িয়েছে
টিবিএস রিপোর্ট
16 April, 2021, 05:50 pm
Last modified: 16 April, 2021, 06:08 pm

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব প্রতিদিনই সৃষ্টি করছে নেতিবাচকের নতুন রেকর্ড। এই অবস্থায় গত ২৪ ঘণ্টায় দেশে ১০১ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে, যা মহামারি হানা দেওয়ার পর সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। 

তাছাড়া, এই প্রথম দৈনিক মৃত্যু ১০০ –এর ঘর ছাড়াল, এনিয়ে মোট মৃত্যু উন্নীত হয়েছে ১০,৮১২ এ। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৪,৪১৭ জনের দেহে, যার ফলে দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭,১১,৭৭৯-এ। 

আজ শুক্রবার (১৬ এপ্রিল) সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাভাইরাস বিষয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

মহামারির মারাত্মক দ্বিতীয় ঢেউয়ে দৈনিক মৃত্যু ও সংক্রমণ হার বেড়ে যথাক্রমে ১.৪৩ ও ২৩.৩৬ শতাংশে দাঁড়িয়েছে। 

সম্প্রতি যারা মারা গেছেন তাদের মধ্যে ছিলেন ৬৭ জন পুরুষ এবং ৩৪ জন নারী। ৯৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, বাকি সাতজন মারা গেছেন বাড়িতে। 

মৃতদের ৫৯ জন ছিলেন ঢাকার, ২০ জন চট্টগামের, ৬ জন রংপুরের, ৫ জন খুলনার ও ৪ জন বরিশালের অধিবাসী, এছাড়া রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের তিন জন করে মারা যান, সিলেট বিভাগে মৃত্যু হয় আর একজনের।  

গত ২৪ ঘণ্টায় ৫,৬৯৪ জন রোগীকে কোভিড-১৯ মুক্ত ঘোষণা করা হয়, এপর্যন্ত সেরে ওঠার হার ৮৪.৭০ শতাংশ।   

একইসময়ে, সারা দেশের মোট ২৫৭ ল্যাবরেটরিতে ১৮,৯০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  

করোনায় মৃত্যুর শিকার ব্যক্তিদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এপর্যন্ত তাতে ৭,৫৬৬ জন পুরুষ ও ২,৬১৬ জন নারী মারা গেছেন। 

গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত করা হয়, আর ওই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা জানায় সরকার। 

অন্যদিকে, প্রতিবেশী ভারতের অবস্থা আরও ভয়ঙ্কর, শুক্রবার সেখানে গত ২৪ ঘন্টায় মোট ২,১৭,৩৫৩ জনের দেহে নতুন করে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ফলে দেশটির মোট চিহ্নিত সংক্রমণ সংখ্যা এক কোটি ৪২ লাখ ছাড়িয়েছে, দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২৪ ঘটনায় প্রাণ গেছে ১,১৮৫  জনের। 

চলতি সপ্তাহেই কেস সংখ্যায় দ. আমেরিকার ব্রাজিলকে টপকে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আসে ভারত।

আজ শুক্রবার নাগাদ সমগ্র বিশ্বে ৩,০০,৮২৫ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন, আর বৈশ্বিক কেস সংখ্যা ১৩,৯৭,৭৬,৪৩০- এ পৌঁছেছে বলে ওয়ার্ল্ডোমিটার সূত্রে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ মহামারি / বাংলাদেশ / মৃত্যুর নয়া রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net