Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ইভ্যালির সিইও রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2021, 04:00 pm
Last modified: 23 September, 2021, 04:07 pm

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড 

ইভ্যালির সিইও রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের

বৃহস্পতিবার ধানমন্ডি থানার প্রতারণার এক মামলায় একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
টিবিএস রিপোর্ট
23 September, 2021, 04:00 pm
Last modified: 23 September, 2021, 04:07 pm
১৬ সেপ্টেম্বর ২০২১: র‍্যাবের অভিযানে আটকের পর ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ধানমন্ডি থানার প্রতারণার আরেক মামলায় বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন ধানমন্ডি থানার প্রতারণার এক মামলায় একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় একই থানার প্রতারণার আরেক মামলায় পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে, রিমান্ড চাওয়ার বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ধানমন্ডি জোন) সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে খবরটি নিশ্চিত করেন।

বুধবার মুজাহিদুর রহমান নামে একজন গ্রাহক সর্বশেষ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা দায়ের করেছেন। সম্পূর্ণ মূল্য পরিশোধ করা সত্ত্বেও ইভ্যালি থেকে অর্ডারকৃত একটি শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্র না পাওয়ায় তিনি এ মামলা করেন।  

মামলাটি গ্রহণ করে আদালত ধানমন্ডি থানায় এটিকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে দায়ের করতে বলেছে।

ধানমন্ডি মডেল থানায় দায়ের করা মামলায় একদিনের রিমান্ড শেষে আজ (বৃহস্পতিবার) রাসেলকে আদালতে হাজির করা হয়। তার স্ত্রী শামীমাকে কারাগারে পাঠানো হয়েছে।

আগের দিনের জিজ্ঞাসাবাদে মোহাম্মদ রাসেল পুলিশকে বলেন, দ্রুত মুক্তি পেলে গ্রাহক ও মার্চেন্টদের প্রায় ৯৫০ কোটি টাকার দেনা পরিশোধ করতে পারবেন।

দেশের বাইরে কোনো অর্থপাচার করেননি বলেও দাবি করেছেন রাসেল। এছাড়া মামলায় প্রাণনাশের যে হুমকির অভিযোগ করা হয়েছে তা অস্বীকার করেছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল।

এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব ধরনের সম্পত্তি বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

এর আগে, গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় দায়ের করা একটি মামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে।

পরে ১৮ সেপ্টেম্বরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম প্রাথমিকভাবে এই দম্পতির তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়াও গত ১৪ সেপ্টেম্বর আইন লঙ্ঘন ও গ্রাহকদের প্রতারণার জন্য ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

ওই দিন এক প্রেফ ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বলেন, পেনাল কোড ১৮৬০, ডিজিটাল নিরাপত্তা আইন এবং ভোক্তা অধিকার সুরক্ষা আইনের অনেক বিধান লঙ্ঘন করেছে ইভ্যালি।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া দুটি পৃথক বিবরণীতে ইভ্যালি জানিয়েছিল যে গ্রাহকদের কাছে তাদের দেনা ৩১১ কোটি টাকা এবং মার্চেন্টদের কাছে দেনা ২০৬ কোটি টাকা।

ইভ্যালি তাদের সাইটে বিভিন্ন পণ্যে বিশাল ছাড় দিয়ে এবং ৭ থেকে ৪৫ দিনের মধ্যে ডেলিভারির প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করে অগ্রিম পেমেন্ট হিসেবে এ অর্থ সংগ্রহ করেছিল। কিন্তু ক্রেতারা এখনও তাদের অর্ডার করা জিনিস পাননি।

ইভ্যালির ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় গ্রাহকদের দেওয়া রিফান্ড চেক বাউন্স হয়ে গেছে।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইভ্যালি সম্পর্কিত নথি চেয়ে বেশ কয়েকটি সরকারি সংস্থাকে চিঠি দিয়েছে।

এছাড়া ঢাকার একটি আদালত ই-কমার্স কোম্পানিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ চলমান থাকা অবস্থায় মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেন।

Related Topics

টপ নিউজ

ইভ্যালির সিইও রাসেল / ইভ্যালি / আইন-আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড 

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net