Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন ছাড়ালো ১০ হাজার কোটি টাকা

বাংলাদেশ

ফারহাদ হোসেন
14 June, 2021, 09:40 am
Last modified: 14 June, 2021, 09:48 am

Related News

  • এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • নির্বাচনকালীন এমএফএস লেনদেন সীমিত, ভোগান্তিতে সাধারণ গ্রাহক ও নেতাকর্মীরা
  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা
  • রোজা-ঈদ উপলক্ষে মার্চে মোবাইল ব্যাংকিংয়ে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড

ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন ছাড়ালো ১০ হাজার কোটি টাকা

ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে ইন্টারনেট ব্যাংকিয়ে লেনদেন বেড়েছে ২২.৩৪ শতাংশ
ফারহাদ হোসেন
14 June, 2021, 09:40 am
Last modified: 14 June, 2021, 09:48 am

করোনায় আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে বাড়ছে ডিজিটাল লেনদেনের ব্যবহার। এই লেনদেনের অন্যতম মাধ্যম ইন্টারনেট ব্যাংকিং। এর মাধ্যমে লেনদেন বাড়ার পাশাপাশি গ্রাহক সংখ্যাও বাড়ছে।

প্রথমবারের মত ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি বছরের মার্চে লেনদেন হয়েছে ১০ হাজার ৩৭১ কোটি টাকা, যা গত বছর মার্চে হওয়া লেনদেনের চেয়ে ৫৭.৪২ শতাংশ বেশি।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে ইন্টারনেট ব্যাংকিয়ে লেনদেন বেড়েছে ২২.৩৪ শতাংশ। ফেব্রুয়ারিতে লেনদেনের পরিমাণ ছিল আট হাজার ৪৭৭ কোটি টাকা। 

এ প্রসঙ্গে জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, করোনায় গ্রাহকরা যে ভাবে ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকেছেন, লেনদেনের পরিমাণ বৃদ্ধি সেই চিত্রই ফুটিয়ে তুলছে। 

ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অনেক গুলো সেবা ঘরে বসেই পেয়ে থাকেন গ্রাহকরা। অ্যাকাউন্ট খোলা, টাকা তোলা, টাকা জমা দেয়া, বিল পেমেন্ট, টাকা ট্রান্সফারের মত সেবা পাচ্ছেন তারা। এতে গ্রাহকদের আগ্রহ বাড়ছে।  

তিনি মনে করেন, আগামী ৫ বছরের মাথায় ব্যাংক লেনদেনের বড় অংশই ডিজিটাল মাধ্যমে সম্পাদিত হবে। গ্রাহকদের ব্যাংকে আসার প্রয়োজন পড়বে না। আলী রেজা আরও জানান, মহামারির সময় তার ব্যাংকেই ডিজিটাল লেনদেন বেড়েছে ৩০০ থেকে ৪০০ গুণ। 

মোবাইল ব্যাংকিংয়ের মত ইন্টারনেট ব্যাংকিং জনপ্রিয় না হওয়ার প্রসঙ্গে এই ব্যাংকার বলেন, মোবাইল ব্যাংকিংয়ের যে বিস্তৃতি তা ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে নেই। অন্যদিকে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা ট্রান্সফারই বেশি হয়, অন্য লেনদেন অতটা হয় না। কিন্তু ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে প্রায় সব ধরনের সেবাই পাওয়া যায়। 

এছাড়া, ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে গ্রাহককে কিছু বিষয় মেনে চলতে হয়, যা এমএফএস (মোবাইল ব্যাংকিং) এর ক্ষেত্রে হয় না। তবে ব্যাংকগুলো বর্তমানে এই খাতে জোর দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইন্টারনেট ব্যাংকিং এর গ্রাহক সংখ্যা দ্রুত সময়েই এক কোটিতে পৌঁছাবে। 

বর্তমানে, লেনদেন বাড়ার পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যাও বাড়ছে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে গ্রাহক সংখ্যা প্রায় ৯০ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৩৪ লাখ ৭২ হাজার ৭২ জন। 

অন্যদিকে, মার্চে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১ কোটি ৬১ লাখ। সেই হিসেবে মোট ইন্টারনেট ব্যবহারকারীর মাত্র ৩ শতাংশ ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক।

এই সংখ্যা বাড়বে বলে আশা প্রকাশ করছেন একটি বেসরকারি ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্স ডিপার্টমেন্ট প্রধান। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যাংকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কোভিডের প্রথম ঢেউয়ের সময় ডিজিটাল লেনদেনের যে আগ্রহ মানুষের মাঝে তৈরি হয়েছে, দ্বিতীয় ঢেউয়ে এসে তা পরিপূর্ণতা লাভের দিকে যাচ্ছে। এরই প্রভাবে মার্চে লেনদেন ও গ্রাহক সংখ্যা উভয়ই বেড়েছে। 

যেহেতু ব্যাংকগুলোর জন্য এখন ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করার অনুকূল পরিবেশ আছে সেক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক সংখ্যা এবং লেনদেন দুটোই আরো দ্রুত বাড়বে বলে তিনি আশাবাদী। 
 

Related Topics

টপ নিউজ

মোবাইল ব্যাংকিং / ইন্টারনেট ব্যাংকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • নির্বাচনকালীন এমএফএস লেনদেন সীমিত, ভোগান্তিতে সাধারণ গ্রাহক ও নেতাকর্মীরা
  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা
  • রোজা-ঈদ উপলক্ষে মার্চে মোবাইল ব্যাংকিংয়ে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net