Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
ইউনিয়ন পরিষদ নির্বাচন: দ্বিতীয় ধাপে ভোট চলছে ৮৩৫ ইউনিয়নে

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
11 November, 2021, 09:45 am
Last modified: 11 November, 2021, 10:15 am

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • এনআইডির বয়স সংশোধনের আবেদন মাঠ পর্যায়েই নিষ্পত্তির সুযোগ: ইসির পরিপত্র
  • জামায়াতের চিঠির ভিত্তিতে গাজী নজরুলের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: ইসি
  • দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত

ইউনিয়ন পরিষদ নির্বাচন: দ্বিতীয় ধাপে ভোট চলছে ৮৩৫ ইউনিয়নে

বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ
টিবিএস ডেস্ক
11 November, 2021, 09:45 am
Last modified: 11 November, 2021, 10:15 am
ছবি: টিবিএস

কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হলো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। দেশের ৮৩৫টি ইউপিতে আজ (১১ নভেম্বর) ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

নির্বাচনের তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে ৭টি ইউনিয়নে ভোট স্থগিত করা হয় এবং একটি ইউনিয়নের নির্বাচন বাতিল করা হয়। অন্য ৫টি ইউনিয়নের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই ধাপে, চেয়ারম্যান পদে ৩৩১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯১৬১ জনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১,২১৮ জন প্রার্থী। সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮,৭৪৭ জন প্রার্থী।

দ্বিতীয় ধাপে এ পর্যন্ত ৮১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ২০টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

ভোটগ্রহণ চলছে লক্ষ্মীপুরে/ টিবিএস

গত ৪ নভেম্বর, ইউপি নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা চান তিনি।

তবে, নির্বাচন কমিশনের (ইসি) সতর্কতা সত্ত্বেও গতকাল পর্যন্ত বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব ঘটনায় ৩০ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হয়েছে।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, "নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ভোটগ্রহণ চলাকালীন দায়িত্বরত বিজিবি সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে। ভোটের দিন আরও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।"

ভোটগ্রহণ চলছে নোয়াখালীতে/ টিবিএস

চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা

বুধবার (১০ নভেম্বর) ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর সারাদেশে ৮৪০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলবে।  

এ ধাপের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। এসব মনোনয়নপত্র মূল্যায়ন করা হবে ২৯ নভেম্বর। এরপর, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে আপিল করা যাবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।

গত ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনের প্রথম ধাপে ২০৪টি ইউনিয়নে এবং ২০ সেপ্টেম্বর ১৬০ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

ইউপি নির্বাচন / দ্বিতীয় ধাপ / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • এনআইডির বয়স সংশোধনের আবেদন মাঠ পর্যায়েই নিষ্পত্তির সুযোগ: ইসির পরিপত্র
  • জামায়াতের চিঠির ভিত্তিতে গাজী নজরুলের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: ইসি
  • দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net