Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
আড়াই বছর ধরে অলস পড়ে আছে ৫০ শয্যার হাসপাতাল

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
25 April, 2021, 02:10 pm
Last modified: 25 April, 2021, 02:31 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি
  • রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি
  • আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫

আড়াই বছর ধরে অলস পড়ে আছে ৫০ শয্যার হাসপাতাল

স্বাস্থ্য কমপ্লেক্সটি অলস পড়ে থাকায় গত বছর এটিকে জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
25 April, 2021, 02:10 pm
Last modified: 25 April, 2021, 02:31 pm
ছবি-টিবিএস
  • ২০১৮ সালের ১লা নভেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সটির উদ্বোধন হয়
  • চিকিৎসক-জনবলের অভাবে বহির্বিভাগ ছাড়া সকল সেবা বন্ধ
  • উদ্বোধনের দুই বছর পর একটি এক্স-রে মেশিন ও অস্ত্রোপচার টেবিল-লাইট দেয়া হয়েছে

প্রায় আড়াই বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দীর্ঘ এই সময়েও পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হয়নি আধুনিক অবকাঠামোর এই হাসপাতালটিতে। চিকিৎসকসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের অভাবে কার্যত অলস পড়ে আছে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যার সরকারি হাসপাতালটি। প্যাথলজি, জরুরি ও অন্তঃবিভাগ চালু না হওয়ায় পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা পাচ্ছে না সাধারণ মানুষ। 

খোঁজ নিয়ে জানা গেছে, বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর গ্রামের আখাউড়া-চান্দুরা সড়কের পাশে ৩ একর জায়গায় ২০১৬ সালের ১৯ জানুয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে শেষ হয় নির্মাণ কাজ। এরপর ওই বছরের ১লা নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য কমপ্লেক্সটির উদ্বোধন করেন।

চারতলা বিশিষ্ট আধুনিক অবকাঠামোর এই হাসপাতালটিতে শিশু ওয়ার্ড, মহিলা ও পুরুষ ওয়ার্ডসহ কেবিন এবং অস্ত্রোপচার কক্ষও রয়েছে। কিন্তু এগুলোর কোনোটিই ব্যবহৃত হচ্ছে না প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের অভাবে। হাসপাতালটিতে চিকিৎসকদের জন্য কোয়ার্টারও রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতালে বর্তমানে শুধুমাত্র বহির্বিভাগ চালু রয়েছে। বহির্বিভাগ থেকে রোগীদের ছোট-খাটো রোগের চিকিৎসা দেওয়া হয়। কিন্তু প্যাথলজি, জরুরি ও অন্তঃবিভাগ চালু না হওয়ায় রোগীরা পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা পাচ্ছেন না। স্বাস্থ্য কমপ্লেক্সটি অনেকটা অলস পড়ে থাকায় গত বছর এটিকে জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়।

উদ্বোধনের দুই বছর পর ২০২০ সালের নভেম্বর মাসে একটি এক্স-রে মেশিন, একটি অস্ত্রোপচার টেবিল ও একটি লাইট এবং দুইটি ডেলিভারী টেবিল সরবরাহ করা হয়। কিন্তু জনবলের অভাবে এক্স-রে মেশিনটি এখনও পর্যন্ত এক্স-রে কক্ষে বসানোই হয়নি। এছাড়া সার্জন না থাকায় অস্ত্রোপচার টেবিল-লাইটও কোনো কাজে আসছে না। আর দুই দফায় বেড এসেছে ৪০টি। এর মধ্যে ২০টি বেডের ম্যাট্রেস নেই। কিন্তু অন্তঃবিভাগ চালু না হওয়ায় এসব জিনিসপত্রও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

অন্তঃবিভাগ চালু না হওয়ায় বিভিন্ন ওয়ার্ডের বেডগুলো ফাঁকা পড়ে আছে

উদ্বোধনের প্রায় আড়াই বছর পার হতে চললেও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত কেবল একজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও), একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), দুইজন ডেন্টাল সার্জন ও পাঁচজন সিনিয়র স্টাফ নার্সের পদায়ন হয়েছে।

অবশ্য একজন ডেন্টাল সার্জনকে প্রেষণে এখানে পদায়ন করা হয়েছে। কিন্তু ডেন্টাল বিভাগের প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ডেন্টাল সার্জনরা কোনো কাজ করতে পারছেন না। হাসপাতালের অন্তঃবিভাগ চালু না হওয়ায় নার্সরাও অলস সময় পার করছেন।

অথচ হাসপাতালটিতে ইউএইচএফপিও এবং আরএমও পদ ছাড়াও দুইজন সহকারী সার্জন, একজন ডেন্টাল সার্জন, দুইজন জুনিয়র কনসালটেন্ট, সাতজন সিনিয়র স্টাফ নার্স, চারজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন ফার্মাসিস্ট, একজন প্রধান সহকারী, একজন হিসাব রক্ষক, একজন কোষাধ্যক্ষ ও একজন অফিস সহকারীর অনুমোদিত পদ রয়েছে। কিন্তু উদ্বোধনের প্রায় আড়াই বছরেও এসব জনবল নিয়োগ- পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, পূর্ণাঙ্গভাবে স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করতে অনুমোদিত পদের সকল চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়োগ এবং আল্ট্রাসনোগ্রাম মেশিন ও প্যাথলজি ল্যাবের প্রয়োজনীয় সরঞ্জাম প্রয়োজন। এগুলো না হলে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু করা সম্ভব নয়।

বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মো. আশরাফুল আলম বলেন, 'আমাদের এখানে সব ধরণের রোগীই আসেন, আমরা সীমিত জনবল ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যে যতটুকু সম্ভব সেবা দেওয়ার চেষ্টা করি। বড় কিছু হলে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠিয়ে দেই। হাসপাতালের জরুরি ও অন্তঃবিভাগটি চালু হলে রোগীরা সব ধরণের সেবা পাবেন এখানে। হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য চেষ্টা চলছে'।

অলস পড়ে আছে আধুনিক অবকাঠামোর বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি

আড়াই বছরেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটির সকল সেবা কার্যক্রম চালু করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন।

বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন বলেন, 'আমার ছেলের টনসিল সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলাম। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। কিন্তু এখানে অপারেশন হবেনা। হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে আমাদের আর কষ্ট করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যেতে হতো না'।

হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের বাসিন্দা জহিরুল আলম চৌধুরী জানান, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখানকার মানুষের বহুল প্রত্যাশিত। কিন্তু আড়াই বছরেও হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা চালু না হওয়ায় এখানকার মানুষকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ও হবিগঞ্জের মাধবপুরে দৌঁড়ঝাপ করতে হয়। তাই দ্রুত হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা চালু করা প্রয়োজন।

হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের স্কুলশিক্ষক মনিরুল ইসলাম জানান, পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ার ফলে মানুষ হাসপাতাল থেকে কাঙ্খিত সেবা পাচ্ছেনা। এর ফলে স্বাস্থ্য কমপ্লেক্সটি মানুষের তেমন কাজে আসছে না। সেজন্য দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালুর দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ বলেন, 'আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে চিঠি চালাচালি করেছি। এর প্রেক্ষিতে কিছু জনবল নিয়োগ হয়েছে। আরও কিছু বাকি আছে। অতি সম্প্রতি চিকিৎসক ও নার্সসহ কিছু জনবল পদায়ন হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের অন্তঃবিভাগ চালু করতে পারব। অন্তঃবিভাগটি চালু হলে পুরো বিজয়নগরবাসী পূর্ণাঙ্গ একটি হাসপাতালের সেবার আওতায় আসবেন'।

 

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / স্বাস্থ্য কমপ্লেক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি
  • রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি
  • আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net