Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
'আমি কেমন করে জানব, কে টাকা পাচার করে?'- সংসদে অর্থমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 November, 2021, 03:15 pm
Last modified: 27 November, 2021, 03:42 pm

Related News

  • বাণিজ্যের আড়ালে অর্থপাচার ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত
  • আন্তর্জাতিক মূল্যায়নের আগে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে সংস্কার জোরদার করছে বাংলাদেশ
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন হিমশিম খাচ্ছেন বাংলাদেশের তদন্তকারীরা
  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

'আমি কেমন করে জানব, কে টাকা পাচার করে?'- সংসদে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, 'আপনারা যেভাবে বলেন, মনে হয় যেন দেশে কোনো অর্থনীতি নাই, দেশে কোনো ব্যাংকিং খাত নাই, দেশে কিছুই নাই।'   
টিবিএস রিপোর্ট
27 November, 2021, 03:15 pm
Last modified: 27 November, 2021, 03:42 pm
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল; ফাইল ছবি

কারা বিদেশে টাকা পাচার করে, তা জানা নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল শনিবার জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের কাছে পাচারকারীদের তালিকা চেয়েছেন। 

একটি বিল পাসের আলোচনায় বিরোধী সাংসদেরা বিদেশে টাকা পাচার হওয়ার বিষয়ে অর্থমন্ত্রীর জবাব চান ও একটি ব্যাংক কমিশন গঠনেরও দাবি তোলেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, 'অনেকভাবে বলেছেন দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলেছি, যারা পাচার করে, তাদের তালিকা আমাকে দেন।' 

"আমি তো পাচার করি না। আমি বিশ্বাস করি, আপনারাও পাচার করেন না। সুতরাং পাচার কে করে, আমি জানব কেমন করে, যদি আপনারা জানেন আমাকে দেন।…আপনারা লিস্ট দেন পাচারকারীদের।"

তিনি যোগ করেন, 'একটা কথা আমি আবারও বলি, আপনারা, আমরা কিন্তু একই পথের পথিক। আপনি যেটা জানেন, আমিও সেটা জানি। বারবার আমি বলেছি, আমি জানি না। আমাকে জানান দেন।'  

তিনি বলেন, 'একটি দেশের অর্থনীতির মূল চালক হলো সে দেশের ব্যাংকিং খাত। সারাবিশ্বের অর্থনীতি যখন টালমাটাল অবস্থা সবাই কিন্তু বলছেন আমরা ভাল করছি। আপনার কাছে যদি কোনও প্রমাণ থাকে যে আমরা তাদের চাইতে অর্থনৈতিকভাবে পেছনে আছি, তাহলে ইন দ্যাট কেস ইউ কাম টু মি, আই উইল গেট ইউ টু দ্য সল্যুশন।'  

"অর্থনীতি এখন একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে। সারা বিশ্বের অর্থনীতি ৩% কনট্রাকশন হয়েছে। কিন্তু এ দেশে এটি হয়নি। বলা হচ্ছে, ২০৩৫ সালে বাংলাদেশের অর্থনীতির পরিমাণ হবে সারা বিশ্বে ২৫তম। "

অর্থমন্ত্রী বলেন, 'আপনারা যেভাবে বলেন, মনে হয় যেন দেশে কোনো অর্থনীতি নাই, দেশে কোনো ব্যাংকিং খাত নাই, দেশে কিছুই নাই।'   

মোস্তফা কামাল আরও বলেন, 'ব্যাংকের সংখ্যা বেড়েছে, গ্রাহক বেড়েছে, আমানত বেড়েছে। খেলাপি ঋণের পরিমাণ দেশসৃষ্টির পর থেকে সবচেয়ে কম এখন।'

পরিসংখ্যান প্রদান করে তিনি বলেন, '২০০৮ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৩.১৫%। আর এখন, সেপ্টেম্বর পর্যন্ত ১১,১৫০ কোটি টাকা, এটা ৮.১২%, সবচেয়ে নিম্নে আছে।' 

'প্রত্যেকটা ব্যাংক লাভে আছে। ঋণ নিয়ে যারা অনিয়ম করেছে, তাদের বিরুদ্ধে মামলা–মোকদ্দমা করা হয়। ই–কমার্সের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। চলমান মামলার সংখ্যা ২.৪৩ লাখ।' 
 
Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল / অর্থপাচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • বাণিজ্যের আড়ালে অর্থপাচার ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত
  • আন্তর্জাতিক মূল্যায়নের আগে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে সংস্কার জোরদার করছে বাংলাদেশ
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন হিমশিম খাচ্ছেন বাংলাদেশের তদন্তকারীরা
  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net