Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
আবারও আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2021, 12:15 pm
Last modified: 20 February, 2021, 01:14 pm

Related News

  • মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'বহিরাগত' নিয়ে র‍্যালি করার অভিযোগে শিবিরের সাথে ছাত্রদলের মারামারি-হাতাহাতি
  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

আবারও আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ

আজ সকাল থেকে আবারও বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
টিবিএস রিপোর্ট
20 February, 2021, 12:15 pm
Last modified: 20 February, 2021, 01:14 pm

১৬ ফেব্রুয়ারি গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে আজ সকাল থেকে আবারও বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

হামলার প্রতিবাদে গত ১৭ ফেব্রুয়ারি আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বরিশালের রুপাতলী বাস মালিক সমিতির সেক্রেটারি কাওসার হোসেন শিপনের নেতৃত্বে এই হামলায় ১৪ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার মেমি নিজ বাড়ি খুলনায় যাওয়ার জন্য নগরীর রুপাতলীর বিআরটিসি কাউন্টারে যান। সেখানে কাউন্টার স্টাফ রফিক তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সজল ও মেমিকে মারধর ও লাঞ্চিত করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ এবং রফিককে গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ রফিককে এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে।এ ঘটনার জেরে রাত দেড়টার দিকে রুপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে হামলা চালায় দুর্বৃত্তরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহতরা হামলাকারীদের নামের তালিকা প্রদান করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা না করে অজ্ঞাতদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়। একারণেই শিক্ষার্থীরা তা প্রত্যাখান করে আন্দোলন আব্যাহত রেখেছেন। 

অন্যদিকে রুপাতলী শ্রমিক ইউনিয়নের সব কর্মচারী একজন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে রুপাতলী বাস স্ট্যান্ড অবরোধ করে রেখেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরিশালের সাথে দেশের পাঁচটি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থবির হয়ে পড়েছে বরিশাল শহর।

সকাল থেকেই সব ধরনের যোগাযোগ বন্ধ আছে। হাজার হাজার মানুষ পায়ে হেঁটেই তাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। বয়স্করা এ ঘটনায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। অন্যদিকে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনা চলছে। 
 
Related Topics

টপ নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় / সড়ক অবরোধ / বরিশাল-পটুয়াখালী মহাসড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'বহিরাগত' নিয়ে র‍্যালি করার অভিযোগে শিবিরের সাথে ছাত্রদলের মারামারি-হাতাহাতি
  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net