Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
আবরার হত্যা মামলার রায় পিছিয়ে ৮ ডিসেম্বর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 November, 2021, 12:20 pm
Last modified: 28 November, 2021, 03:02 pm

Related News

  • বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল
  • আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি ৬ আগস্ট কারাগারের দেওয়াল ভেঙে পালায়: কারা অধিদপ্তর
  • আবরার হত্যা মামলা: ২০ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে
  • ফিরে দেখা ২০২১: আবরার ফাহাদ হত্যার রায়, নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি 
  • ছেলের ফাঁসির সাজা, ভালো নেই রাসেলের মা

আবরার হত্যা মামলার রায় পিছিয়ে ৮ ডিসেম্বর

বিচারক এজলাসে এসে বলেন, “মামলার রায় এখনও প্রস্তুত না হওয়ায় আগামী এই দিন ধার্য করা হলো।”
টিবিএস রিপোর্ট
28 November, 2021, 12:20 pm
Last modified: 28 November, 2021, 03:02 pm

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় রায় ঘোষণার দিন ফের পিছিয়েছে। আগামী ৮ ডিসেম্বর আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হবে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ নির্দেশ দেন।

বিচারক এজলাসে এসে বলেন, "মামলার রায় এখনও প্রস্তুত না হওয়ায় আগামী এই দিন ধার্য করা হলো।"

এর আগে রায় ঘোষণা উপলক্ষ্যে মামলার ২৫ আসামির মধ্যে কারাগারে থাকা ২২ জনকে আদালতের হাজতখানায় আনা হয়েছে। জিসান, রাফিদ ও তানিম- তিনজন পলাতক রয়েছেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনর্চাজ, পুলিশের সাব-ইনস্পেক্টর নিপেন বিশ্বাস জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৪ নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য আজকের (২৮ নভেম্বর) দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

পরদিন আবরারের বাবা চকবাজার থানায় বাদী হয়ে মামলা করেন। গত ৩ নভেম্বর এ মামলায় আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ।

চলতি বছরের মার্চে মামলাটির দ্রুত বিচারের জন্য আবরারের পরিবার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য আবেদন করেন। সে আবেদনে সাড়া দিয়ে আইন মন্ত্রণালয় আবরার হত্যা মামলাটির বিচারকাজ দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ নির্ধারণ করেন।

মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দেয়।

পরবর্তীতে গত বছরের ২৫ নভেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত।

মামলায় ৬০ জনের মধ্যে ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

এই বছরের ১৪ মার্চ, মামলায় গ্রেপ্তার ২২ আসামি আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেহেদী হাসান রাসেল, মো. মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মো. মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মো. মনিরুজ্জামান মনির, মো. আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মো. মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম ও এস এম মাহমুদ সেতু।

মামলার তিনজন আসামি মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ এখনো পলাতক। তাদের মধ্যে প্রথম দু'জন এজাহারভুক্ত ও শেষের জন এজাহার বহির্ভূত আসামি। 
 
Related Topics

টপ নিউজ

আবরার হত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল
  • আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি ৬ আগস্ট কারাগারের দেওয়াল ভেঙে পালায়: কারা অধিদপ্তর
  • আবরার হত্যা মামলা: ২০ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে
  • ফিরে দেখা ২০২১: আবরার ফাহাদ হত্যার রায়, নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি 
  • ছেলের ফাঁসির সাজা, ভালো নেই রাসেলের মা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net