Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
আজ থেকে চলবে আরও ১৯ জোড়া ট্রেন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2021, 11:30 am
Last modified: 09 June, 2021, 11:53 am

Related News

  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • চট্টগ্রাম–দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা, টেন্ডার প্রক্রিয়া চলছে: রেলপথ প্রতিমন্ত্রী
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেলসচিব

আজ থেকে চলবে আরও ১৯ জোড়া ট্রেন 

রেলের বহরে ১০২ জোড়া আন্তঃনগরসহ মোট ৩৬২ জোড়া যাত্রীবাহী ট্রেন রয়েছে। বিধিনিষেধের মধ্যে দুই ধাপে এর ৫২ জোড়া চালু হয়েছে।
টিবিএস রিপোর্ট
09 June, 2021, 11:30 am
Last modified: 09 June, 2021, 11:53 am
প্রতীকী ছবি

আজ বুধবার (৯ জুন) থেকে ৯ জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া মেইল ও কম্যুটারসহ মোট ১৯ জোড়া ট্রেন চালু হচ্ছে।  

লকডাউনের কারণে গত ৫ এপ্রিল সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ মে থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে ২৪ জোড়া আন্তঃনগর এবং ৯ জোড়া মেইল ও লোকাল ট্রেন চলছে। বর্তমানে আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইন ও অ্যাপে বিক্রি হচ্ছে। গতকাল থেকে (৮ জুন) অর্ধেক টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি শুরু হয়েছে। 

যেসব আন্তঃনগর ট্রেন আজ থেকে চালু হচ্ছে- ঢাকা-ময়মনসিংহ-তারাকান্দার 'অগ্নিবীণা এক্সপ্রেস', ঢাকা-সিলেটের 'জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস', চট্টগ্রাম-সিলেটের 'পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস', রাজশাহী-চিলাহাটির 'বরেন্দ্র এক্সপ্রেস', খুলনা-চিলাহাটির 'সীমান্ত এক্সপ্রেস', ঢাকা-কুড়িগ্রামের 'কুড়িগ্রাম এক্সপ্রেস', পঞ্চগড়-ঢাকার 'পঞ্চগড় এক্সপ্রেস' এবং পঞ্চগড়-রাজশাহীর 'বাংলাবান্ধা এক্সপ্রেস'।

এছাড়া যে ১০ জোড়া মেইল ও কম্যুটার চালু হচ্ছে- ঢাকা/চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কম্যুটার, দেওয়ানগঞ্জ কম্যুটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কম্যুটার, রাজবাড়ী এক্সপ্রেস, বিরল কম্যুটার, বগুড়া কম্যুটার এবং কলেজ ট্রেন।

রেলের বহরে ১০২ জোড়া আন্তঃনগরসহ মোট ৩৬২ জোড়া যাত্রীবাহী ট্রেন রয়েছে। বিধিনিষেধের মধ্যে দুই ধাপে এর ৫২ জোড়া চালু হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে এসব ট্রেনে মোট আসনের অর্ধেক যাত্রী পরিবহন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ট্রেন চলাচল / ট্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • চট্টগ্রাম–দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা, টেন্ডার প্রক্রিয়া চলছে: রেলপথ প্রতিমন্ত্রী
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেলসচিব

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net