Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
আজও থমথমে হাটহাজারী, মাদ্রাসা শিক্ষার্থীদের রাস্তা অবরোধ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2021, 12:45 pm
Last modified: 27 March, 2021, 12:50 pm

Related News

  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিজেদের ‘জমিদারী’ দাবি করা জামায়াত নেতাকে অব্যাহতি
  • চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি সমর্থকদের সংঘর্ষে আহত শতাধিক, ১৪৪ ধারা জারি
  • সৈয়দ ইবরাহিমকে তাঁর নির্বাচনী এলাকা হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি
  • চট্টগ্রামে হাটহাজারীতে জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা

আজও থমথমে হাটহাজারী, মাদ্রাসা শিক্ষার্থীদের রাস্তা অবরোধ 

হাটহাজারী বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ। থানা ভবনের দক্ষিণে বাসস্ট্যান্ডে রাস্তায় ব্যারিকেড দিয়ে সেখানে অবস্থান করছে বিপুল সংখ্যক র‍্যাব ও পুলিশ। থানা এবং আশেপাশে অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। 
টিবিএস রিপোর্ট
27 March, 2021, 12:45 pm
Last modified: 27 March, 2021, 12:50 pm
ছবি-টিবিএস

হেফাজত কর্মী ও মাদ্রাসাছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় আজ শনিবারও হাটহাজারী সদর এলাকার পরিস্থিতি থমথমে। সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে সেখানে বিপুল সংখ্যক মাদ্রাসা ছাত্র অবস্থান করছে।  অপ্রীতিকর ঘটনা এড়াতে র‍্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মধ্যস্ততায় হেফাজত নেতা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা মধ্যে বৈঠক হলেও বিরাজমান সমস্যার সমাধান হয়নি।  

আজ শনিবার  সকাল ৯টা থেকে হাটহাজারী থানায় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় অবস্থান করছেন। 

শনিবার বেলা ১২টার দিকে দেখা গেছে, হাটহাজারী বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ। থানা ভবনের দক্ষিণে বাসস্ট্যান্ডে রাস্তায় ব্যারিকেড দিয়ে সেখানে অবস্থান করছে বিপুল সংখ্যক র‍্যাব ও পুলিশ।  থানা এবং আশেপাশে অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। 

হাটহাজারী মাদ্রাসার দক্ষিণে ত্রিবেণী মিষ্টির দোকান এলাকায় চট্টগ্রাম-নাজিরহাট সড়কে বাঁশ ও টিনের ব্যারিকেড দিয়ে মাদ্রাসার ছাত্ররা অবস্থান করছে।

স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম জানিয়েছেন, গতকাল রাতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। তারা ৫টি দাবি দিয়েছে। সেগুলো হল- নিহত চারজনের ময়নাতদন্ত সঠিকভাবে করতে হবে। নিহতদের দাফন কাফনে বাঁধা না দেওয়া, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং গুলির ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ।   

তিনি বলেন, "আমরা তাদের দাবি মেনে নিয়েছি। কিন্তু শিক্ষার্থীরা অবরোধ তুলে নিচ্ছে না।"   

চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান বলেছেন, " রাস্তা অবরোধ থাকায় উত্তর চট্টগ্রাম ও খাগড়াছড়ির হাজার হাজার যাত্রী সড়কে দুর্ভোগ পোহাচ্ছেন। কথায় কাজ না হলে প্রশাসন কঠোর হবে"। 
 
Related Topics

টপ নিউজ

হাটহাজারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিজেদের ‘জমিদারী’ দাবি করা জামায়াত নেতাকে অব্যাহতি
  • চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি সমর্থকদের সংঘর্ষে আহত শতাধিক, ১৪৪ ধারা জারি
  • সৈয়দ ইবরাহিমকে তাঁর নির্বাচনী এলাকা হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি
  • চট্টগ্রামে হাটহাজারীতে জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net