Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
আগামীতে গ্রামে ক্যাম্পেইনের মাধ্যমে কোভিড-১৯ টিকা দেয়া হবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2021, 09:35 am
Last modified: 01 September, 2021, 12:09 pm

Related News

  • রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • সেপ্টেম্বর নয়, ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি
  • গনোরিয়া প্রতিরোধে বিশ্বের প্রথম টিকা কর্মসূচি চালু হচ্ছে ইংল্যান্ডে
  • করোনার সংক্রমণ বাড়লে আবারও টিকা কর্মসূচির পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের
  • প্রথম দেশ হিসেবে কোভিড টিকাদান কর্মসূচি বন্ধ করল ডেনমার্ক

আগামীতে গ্রামে ক্যাম্পেইনের মাধ্যমে কোভিড-১৯ টিকা দেয়া হবে

মাসে এক কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
টিবিএস রিপোর্ট
01 September, 2021, 09:35 am
Last modified: 01 September, 2021, 12:09 pm
ছবি-সংগৃহীত

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীদের মধ্যে ৯০% রোগী নন-ভ্যাকসিনেটেড। এর মধ্যে ৭৫% গ্রামের। তাদের বেশিরভাগই বয়স্ক। গ্রামের বয়স্ক মানুষদের টিকার আওতায় আনলে সংক্রমণ ও মৃত্যু কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই মৃত্যু কমাতে আগামীতে ঁগ্রামে ক্যাম্পেইন করে টিকা দেয়ার পরিকল্পনা করছে সরকার। 

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (আইইডিসিআর) ডা. আ স ম আলমগীর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান। 

ডা. আ স ম আলমগীর বলেন, "টিকায় মৃত্যু কমে সেটি প্রমাণিত। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে গ্রামে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। তাই গ্রামের অধিক সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে গ্রামে শিশুদের ইপিআইয়ের টিকা দেয়ার মত ক্যাম্পেইন করে কোভিডের টিকা দেয়া হবে। এ বিষয়ে দুই একদিনের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়ে জানাবেন"।  

টিকা নিয়ে গত চার মাস কিছুটা সংকট থাকলেও এখন তা কেটে গেছে বলে মনে করছে সরকার। নিয়মিত টিকা আসতে শুরু করেছে এবং পরিকল্পিতভাবেই টিকা দেয়া হচ্ছে।

সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়ে রোববার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা দেয়ার বিকল্প নেই। তাই মাসে এক কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা এখন পর্যন্ত ২১ কোটি টিকার ব্যবস্থা করেছি"। 

গ্রামের মানুষকে টিকার আওতায় আনতে নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, "গ্রামের যারা সুরক্ষা অ্যাপ ব্যবহার করতে পারেন না তাদের অনলাইন নিবন্ধন ছাড়া এনআইডি দেখে টিকা দেয়া হবে। প্রয়োজনে পরে সেসব নাম অনলাইন নিবন্ধন করে নেওয়া হবে"। 

দেশে গত ২৬ জানুয়ারি টিকার জন্য নিবন্ধন শুরু হয়, সেসময় নিবন্ধনের বয়স ছিলো ৫৫ বছর। পরে তা কয়েক দফা কমিয়ে বর্তমানে ১৮তে নামিয়ে আনা হয়েছে। রাজধানীসহ সারাদেশে নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ বছরের উর্ধ্বের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস দিয়ে দ্রুত করোনার টিকা প্রদানের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার এক অনুষ্ঠানে বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বিঘ্ন রাখতে এবং বেশিরভাগ নাগরিককে টিকার আওতায় নিয়ে আসতে এখন থেকে পর্যায়ক্রমে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই টিকা প্রদান করা হবে। এরই মধ্যে সরকারের আইসিটি বিভাগের আওতাধীন জাতীয় সুরক্ষা অ্যাপে ১৮ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থী ও ফ্রন্টলাইনারদের পরিবারের সদস্যরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে রেজিস্ট্রেশন করতে পারে সে ব্যাপারে একটি নির্দেশনাও দেওয়া হয়েছে।

দেশে এখন পর্যন্ত ২ কোটি ১২ লাখ ডোজ টিকা এসেছে। 

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে সরকারের হাতে এক কোটির বেশি টিকা আছে। আগামী মাসের মধ্যেই আরো দুই কোটি টিকা সরকারের হাতে চলে আসবে। এভাবে চীন থেকে তিন কোটি, রাশিয়া থেকে সাত কোটি, জনসন অ্যান্ড জনসনের সাত কোটি, অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকাসহ আগামী বছরের শুরুর দিকেই সরকারের হাতে প্রায় ২১ কোটি টিকা চলে আসবে। ঠিক সময়ে এসব টিকা পেলে দেশের ৮০% মানুষকে টিকার আওতায় আনা যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, "দেশে এখন সিটি করপোরেশন এলাকায় মর্ডানা ও সিটি করপোরেশনের বাইরে সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে। সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে টিকা কার্যক্রমে অংশ নিতে হবে, তাহলে আমরা কোভিডের মহামারি অতিক্রম করতে পারবো"। জাপান থেকে আসা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজও শিগগিরই দেয়া শুরু হবে বলেও জানান তিনি। 

এর আগে চলতি বছরের ২৫ এপ্রিল টিকার ঘাটতির কারণে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকাপ্রদান কার্যক্রম স্থগিত করে দেয়।    

এরপর ১ জুলাই থেকে প্রবাসী শ্রমিক, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার মাধ্যমে আবার গণটিকা কার্যক্রম শুরু হয়। এখন দিনে গড়ে ৫০ হাজার মানুষ মর্ডানা, ফাইজার ও সিনোফার্মের টিকা পাচ্ছেন। 

এদিকে গত ২৭ জানুয়ারি থেকে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ২০ লাখ ৭২ হাজার মানুষ। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "টিকা নেয়া মানুষদের মৃত্যু ঝুঁকি কম, তাই মানুষের জীবন বাঁচাতে দ্রুত ৫৫ বছরের বেশি বয়সীদের টিকা প্রদান করতে হবে"।   
 

Related Topics

টপ নিউজ

টিকা কর্মসূচি / গণ টিকা কার্যক্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • সেপ্টেম্বর নয়, ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি
  • গনোরিয়া প্রতিরোধে বিশ্বের প্রথম টিকা কর্মসূচি চালু হচ্ছে ইংল্যান্ডে
  • করোনার সংক্রমণ বাড়লে আবারও টিকা কর্মসূচির পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের
  • প্রথম দেশ হিসেবে কোভিড টিকাদান কর্মসূচি বন্ধ করল ডেনমার্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net