Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
আগরতলা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সরানোয় দুই বাংলায় নিন্দার ঝড়

বাংলাদেশ

হিন্দুস্তান টাইমস
08 July, 2021, 10:30 am
Last modified: 08 July, 2021, 10:37 am

Related News

  • দেড় বছর পর ঢাকা-আগরতলা বাস চলাচল শুরু
  • ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি মেখে দিল দুর্বৃত্তরা
  • আবরারের স্তম্ভ নির্মাণের ব্যয় নিয়ে অনেকের গাত্রদাহ ও সমালোচনা দেখেছি: আসিফ
  • ঢাকা টু আগরতলা লং-মার্চের ডাক বিএনপির তিন অঙ্গ সংগঠনের 
  • আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা, কনস্যুলার সেবা স্থগিত

আগরতলা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সরানোয় দুই বাংলায় নিন্দার ঝড়

যত তাড়াতাড়ি সম্ভব স্মৃতিস্তম্ভটিকে পুনরায় ওই জায়গায় স্থাপন করার দাবি তোলা হয়েছে।
হিন্দুস্তান টাইমস
08 July, 2021, 10:30 am
Last modified: 08 July, 2021, 10:37 am
ছবি-হিন্দুস্তান টাইমস

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার এলাকা থেকে সরিয়ে ফেলা হয়েছে প্রায় ৪০ ফুট লম্বা ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ। এই অভিযোগকে কেন্দ্র করে ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। একাধিক রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও বুদ্ধিজীবীদের অনেকেই এই কাজের বিরোধিতায় সরব হয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব স্মৃতিস্তম্ভটিকে পুনরায় ওই জায়গায় স্থাপন করার দাবিও তোলা হয়েছে।

সিপিএম প্রভাবিত একটি সাংস্কৃতিক সংগঠনের একজন সদস্য বলেন, 'আমাদের দাবি ওই যুদ্ধস্মারকটিকে ফের স্থাপন করতে হবে। আমাদের আশা সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে।'

এদিকে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ সরিয়ে ফেলায় যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ২০ বিশিষ্ট নাগরিক। তারা বলেন, দুই দেশের সম্প্রীতি ও সম্পর্কের প্রতীক হিসেবে এটি সংরক্ষণ করা উচিত।

বিবৃতিতে বলা হয়, 'এটি দুদেশের মধ্যে বন্ধনের একটি প্রতীক ছিল। সেটিকে সরিয়ে ফেলা হয়েছে। আমরা ভারতের কাছে অনুরোধ করছি, দুই দেশের মধ্যে সম্পর্ককে বজায় রাখার জন্য এটিকে আগের জায়গায় স্থাপন করা হোক'।

ভারতের বাম আহ্বায়ক বিজন ধর বলেন, 'সরকারের এই কাজের আমরা নিন্দা করছি। এটির সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। কোনও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে এটিকে সরিয়ে ফেলা ঠিক হয়নি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।'

কংগ্রেসও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। তবে বিজেপি মুখমাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন, 'আমাদের সরকার স্মারকগুলোকে সংরক্ষণ করতে চাইছে। সেই কারণেই অ্যালবার্ট এক্কা মেমোরিয়াল পার্কে এটিকে স্থানান্তরিত করা হয়েছে। '   
 
Related Topics

টপ নিউজ

আগরতলা / স্মৃতিস্তম্ভ / মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • দেড় বছর পর ঢাকা-আগরতলা বাস চলাচল শুরু
  • ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি মেখে দিল দুর্বৃত্তরা
  • আবরারের স্তম্ভ নির্মাণের ব্যয় নিয়ে অনেকের গাত্রদাহ ও সমালোচনা দেখেছি: আসিফ
  • ঢাকা টু আগরতলা লং-মার্চের ডাক বিএনপির তিন অঙ্গ সংগঠনের 
  • আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা, কনস্যুলার সেবা স্থগিত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net