Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
আইনের শাসনে পিছিয়েই যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2020, 05:45 pm
Last modified: 11 March, 2020, 06:08 pm

Related News

  • চীনের বিশ্ববিদ্যালয়গুলো কি সত্যিই বিশ্বের সেরা?
  • টাইমস র‍্যাঙ্কিংয়ের সেরা ১০০০-এ দেশের ৫ বিশ্ববিদ্যালয়; তবে জায়গা হয়নি ঢাবি ও বুয়েটের
  • পর্যটকদের জন্য ষষ্ঠ ঝুঁকিপূর্ণ শহর ঢাকা: ফোর্বস 
  • ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে ঢাবি
  • আবারো বিশ্বের নবম দুর্বলতম পাসপোর্ট বাংলাদেশের

আইনের শাসনে পিছিয়েই যাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট’ আইনের শাসন নিয়ে একটি সূচক প্রকাশ করেছে বুধবার। সেই সূচকে বিশ্বের ১২৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৫তম।
টিবিএস রিপোর্ট
11 March, 2020, 05:45 pm
Last modified: 11 March, 2020, 06:08 pm

আইনের শাসন সূচকে গত তিন বছরে একটু একটু করে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) এক প্রতিবেদন অনুযায়ী, আইনের শাসনের বৈশ্বিক সূচকে বিশ্বের ১২৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৫তম। ২০১৯ সালে ১২৬টি দেশের মধ্যে এই অবস্থান ছিল ১১২। তার এক বছর আগে ২০১৮ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০২ নম্বরে।

ডব্লিউজেপির এই প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার ৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চারে। বাংলাদেশের চেয়ে পেছনে আছে কেবল পাকিস্তান ও আফগানিস্তান। ভারত, নেপাল ও শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এই সূচকে এগিয়ে রয়েছে। নিম্ন মধ্যম আয়ের ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২১তম। 

সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের এই প্রতিবেদনটিতে প্রত্যেকটি দেশের আলাদা আলাদা আটটি সূচকের উল্লেখ করা হয়েছে। এই সূচকগুলোর মোট পয়েন্ট যোগ করে গড় নম্বরের ভিত্তিতে বৈশ্বিক র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে।

এই সূচকগুলো হলো- ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ, নাগরিক ন্যায়বিচার এবং ফৌজদারি বিচার। 

বাংলাদেশের আইনের শাসনের ক্ষেত্রে এই সূচকগুলোর মধ্যে একমাত্র শৃঙ্খলা ও নিরাপত্তার দিক থেকে কিছুটা উন্নতি হয়েছে।

অন্যদিকে, ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ, নাগরিক ন্যায়বিচার এবং ফৌজদারি বিচারের সূচকে বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে। 

সবগুলো সূচকের মধ্যে মৌলিক অধিকারের দিক থেকে বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ। এ ক্ষেত্রে বিশ্বের ১২৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২২তম। দক্ষিণ এশিয়ার ৬টি দেশের মধ্যে বাংলাদেশ সবার নিচে এবং নিম্ন মধ্যম আয়ের ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ ২৮ নম্বরে।

আইনের শাসনের এই সূচকে সবার ওপরে অবস্থান ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ডের। আর তলানিতে রয়েছে কঙ্গো, কম্বোডিয়া ও ভেনেজুয়েলা।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৬৯ নম্বরে। এ তালিকায় যুক্তরাষ্ট্র ২১ নম্বরে এবং যুক্তরাজ্য ১৩তম অবস্থানে রয়েছে। আইনের শাসনের সূচকে চীন রয়েছে ৮৮ নম্বরে।
 

Related Topics

টপ নিউজ

বৈশ্বিক আইনের শাসন / গ্লোবাল র‍্যাংকিং / র‍্যাংকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • চীনের বিশ্ববিদ্যালয়গুলো কি সত্যিই বিশ্বের সেরা?
  • টাইমস র‍্যাঙ্কিংয়ের সেরা ১০০০-এ দেশের ৫ বিশ্ববিদ্যালয়; তবে জায়গা হয়নি ঢাবি ও বুয়েটের
  • পর্যটকদের জন্য ষষ্ঠ ঝুঁকিপূর্ণ শহর ঢাকা: ফোর্বস 
  • ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে ঢাবি
  • আবারো বিশ্বের নবম দুর্বলতম পাসপোর্ট বাংলাদেশের

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net