Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
অভিবাসী প্রেরণে বাংলাদেশ বিশ্বে ৬ষ্ঠ, রেমিট্যান্স গ্রহণে ৮ম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2021, 03:10 am
Last modified: 03 December, 2021, 03:13 am

Related News

  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • লাইসেন্স পর্যালোচনার পর মাত্র ৫০০-৬০০ রিক্রুটিং এজেন্সি যোগ্য বিবেচিত হতে পারে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক

অভিবাসী প্রেরণে বাংলাদেশ বিশ্বে ৬ষ্ঠ, রেমিট্যান্স গ্রহণে ৮ম

২০২০ সালে বিদেশে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ছিল ৭ দশমিক ৪০ মিলিয়ন, অর্থাৎ ৭৪ লাখ।
টিবিএস রিপোর্ট
03 December, 2021, 03:10 am
Last modified: 03 December, 2021, 03:13 am

বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২২ প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এ প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে বিদেশে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ছিল ৭ দশমিক ৪০ মিলিয়ন, অর্থাৎ ৭৪ লাখ। অভিবাসী পাঠানোতে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ এবং রেমিট্যান্স গ্রহণে অষ্টম অবস্থানে রয়েছে।

২০২০ সালে বিশ্বে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা ছিল ২৮১ মিলিয়ন বা ২৮ কোটি ১০ লাখ। ১৮ মিলিয়ন অভিবাসী নিয়ে শীর্ষ অভিবাসী প্রেরণকারী দেশের স্থান দখল করেছে ভারত। ভারতের পরই যথাক্রমে মেক্সিকো, রাশিয়া, চীন ও সিরিয়ার অবস্থান।

বুধবার এ প্রতিবেদন প্রকাশ করে আইওএম। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, করোনার কারণে বিশ্বব্যাপী চলাচলে সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিপর্যয়, সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বেড়েছে নাটকীয়ভাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির কারণে অভিবাসীদের পাঠানো আন্তর্জাতিক রেমিট্যান্স ২০২০ সালে ৭০২ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা ২০১৯ সালে ছিল ৭১৯ বিলিয়ন ডলার।

২০২০ সালে ২১ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স যুক্ত হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে। এর ফলে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রবাহের দেশগুলোর তালিকায় বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে। এর আগের ২০২০ সালের বিশ্ব অভিবাসী প্রতিবেদনে বাংলাদেশ শীর্ষ দশে জায়গা পায়নি।

গত বছর সবচেয়ে বেশি রেমিট্যান্স পাওয়া দেশগুলো হলো—ভারত (৮৩.১৫ বিলিয়ন ডলার), চীন (৫৯.৫১ বিলিয়ন ডলার), মেক্সিকো (৪২.৭ বিলিয়ন ডলার), ফিলিপাইন (৩৪.৯১ বিলিয়ন ডলার), মিশর (২৯.৬০ বিলিয়ন ডলার), পাকিস্তান (২৬.১১ বিলিয়ন ডলার) এবং ফ্রান্স (২৪.৪৮ বিলিয়ন ডলার)।

রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম সিদ্দিকী বলেন, 'অভিবাসী প্রেরণকারী দেশ এবং রেমিট্যান্স গ্রহণকারী হিসেবে বাংলাদেশের অবস্থান ভালো। বর্তমানে আমাদের রেমিট্যান্স প্রবাহ কমছে, তবে প্রবাহ স্থিতিশীল রাখতে আমাদের সতর্ক থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা এখনও অদক্ষ অভিবাসী বিদেশে পাঠাচ্ছি। ধীরে ধীরে আমাদেরকে দক্ষ অভিবাসী সরবরাহকারীতে রূপান্তরিত হতে হবে। এর ফলে রেমিট্যান্স বাড়বে এবং এক্সপ্লয়টেশন কমবে।'

আইওএম প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে বসবাস করা সত্ত্বেও অভিবাসীরা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিশ্বব্যাংকের হিসাব অনুসারে, অভিবাসীরা ২০১৯ সালে বাংলাদেশে ১৮ বিলিয়ন ডলারের বেশি পাঠিয়েছেন। এর ৭৩ শতাংশ এসেছে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) দেশগুলোতে কর্মরতদের কাছ থেকে। 

এই রেমিট্যান্স বাংলাদেশের জিডিপিতে ৬ শতাংশের বেশি অবদান রাখছে। বৈদেশিক মুদ্রা আয়ের দিক থেকে দেশের রেমিট্যান্স খাত দ্বিতীয় অবস্থানে রয়েছে।

নীতিনির্ধারকরা রেমিট্যান্স পাঠানোতে উৎসাহ ও নানা সুবিধা দিচ্ছে। ফলে দেশের রেমিট্যান্সের দৃশ্যপট অনেকটাই পাল্টে গেছে।

আইওএম বাংলাদেশের অফিসার ইন চার্জ ফাতিমা নুসরাত গাজ্জালি বলেন, 'কোভিড-১৯-এর প্রভাবে বিশ্বব্যাপী রেমিট্যান্সের প্রবাহ ধীর হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও ২০২০ সালে ২১ দশমিক ৭৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে। মোটের ওপর, অভিবাসন বাংলাদেশের উন্নতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অভিবাসীরা উন্নত অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তা পরিস্থিতির জন্য অভিবাসন করেন এবং তারপর নিজ দেশে জীবনযাত্রার মান বাড়াতে সহায়তা করেন।'

তবে এই বছরের নভেম্বর পর্যন্ত টানা ছয় মাস রেমিট্যান্স প্রবাহ কমতে থাকে। দেশের অভ্যন্তরে ব্যবসা-বাণিজ্য বাড়লেও নভেম্বরে ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স প্রবাহ আসে।

অভিবাসীদের পছন্দের শীর্ষে থাকা ৫ গন্তব্য হলো—যুক্তরাষ্ট্র, জার্মানি, সৌদি আরব, রাশিয়া ও যুক্তরাজ্য।

Related Topics

টপ নিউজ

অভিবাসী / রেমিট্যান্স / অভিবাসন / আইওএম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • লাইসেন্স পর্যালোচনার পর মাত্র ৫০০-৬০০ রিক্রুটিং এজেন্সি যোগ্য বিবেচিত হতে পারে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net