Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে বাংলাদেশি পুলিশ ইন্সপেক্টরকে আটক করেছে বিএসএফ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2021, 08:55 pm
Last modified: 04 September, 2021, 08:54 pm

Related News

  • বাংলাদেশের সঙ্গে পানি-সংক্রান্ত বিষয় দ্বিপক্ষীয় ব্যবস্থায় সমাধান হবে: জয়সওয়াল
  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়
  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে বাংলাদেশি পুলিশ ইন্সপেক্টরকে আটক করেছে বিএসএফ

তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, মোবাইল ফোন ও এটিএম কার্ড জব্দ করেছে বিএসএফ। 
টিবিএস রিপোর্ট
04 September, 2021, 08:55 pm
Last modified: 04 September, 2021, 08:54 pm
বিএসএফের হাতে আটক সোহেল রানা। ছবি: টুইটার/বিএসএফ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানার পরিদর্শক (তদন্ত) ও বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে।

ভারতীয় ভূখণ্ডে অবৈধ প্রবেশের অভিযোগে শুক্রবার তাকে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।

বিএসএফ শনিবার বিকেলে এক টুইটার বার্তায় জানিয়েছে, "নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পরিদর্শক অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় #১৪৮বিএন  এর সতর্ক সেনারা তাকে গ্রেপ্তার করে।"

তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, মোবাইল ফোন ও এটিএম কার্ড জব্দ করেছে বিএসএফ। 

পরে বিএসএফ তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে পশ্চিমবঙ্গ পুলিশের মেখলিগঞ্জ থানায় হস্তান্তর করে।

ভারতের গোপালগঞ্জ জেলার শেখ সোহেল রানা ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

তবে প্রাথমিক তদন্তে বিএসএফ কর্মকর্তারা জানতে পেরেছেন বাংলাদেশে সোহেল রানার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

#FirstLineOfDefence

On specific info, alert troops of #148Bn @BSFNBFTR apprehended an Inspector of Dhaka Metropolitan Police while he was trying to cross the IB illegally.@HMOIndia@Pib_India@BSF_India pic.twitter.com/CyeoZFebsJ— NORTH BENGAL BSF (@BSFNBFTR) September 4, 2021

বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চ্যাংড়াবান্ধা সীমান্ত এলাকায় ডিএমপির পরিদর্শকের আটকের ব্যাপারে অবগত আছেন তিনি।

তিনি আরও বলেন, "আমরা এখনও যাচাই করতে পারিনি তিনি আসলেই ডিএমপির কর্মকর্তা কিনা, আমরা ইতোমধ্যেই পুলিশ সদর দপ্তরকে জানিয়েছি।"

এদিকে, পুলিশ সদর দপ্তরের সহকারি মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মীর সোহেল রানাকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারতে সোহেল রানাকে গ্রেপ্তারের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

ডিএমপির গুলশান ডিবিশনের ডেপুটি কমিশনার মো আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সোহেল রানা বৃহস্পতিবার পর্যন্ত ডিউটিতে ছিলেন। তবে সোহেল রানা এখন কোথায় তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। 

বনানী থানার অফিসার ইন চার্জ নূরে আজম মিনা টিবিএসকে জানান, সোহেল রানা কয়েকদিনের ছুটিতে ছিলেন ও সম্প্রতিই ডিউটিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে তিনি ডিউটিতে ছিলেন, এটিই বনানী থানায় তার শেষ উপস্থিতি ছিল বলে জানান তিনি। 
 
Related Topics

টপ নিউজ

পুলিশ / সীমান্ত পারাপার / পুলিশ ইন্সপেক্টর / বিএসএফ / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • বাংলাদেশের সঙ্গে পানি-সংক্রান্ত বিষয় দ্বিপক্ষীয় ব্যবস্থায় সমাধান হবে: জয়সওয়াল
  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়
  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net