Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
অবমাননা: তিন মাস সুপ্রিম কোর্টে নিষিদ্ধ ইউনুছ আলী আকন্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2020, 12:10 pm
Last modified: 12 October, 2020, 12:12 pm

Related News

  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  • সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪ পদের ১৩টিতেই জয়ী বিএনপি
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ

অবমাননা: তিন মাস সুপ্রিম কোর্টে নিষিদ্ধ ইউনুছ আলী আকন্দ

ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেওয়ায় আদালত অবমাননা দায়ে এই শাস্তি দিয়েছেন আদালত।
টিবিএস রিপোর্ট
12 October, 2020, 12:10 pm
Last modified: 12 October, 2020, 12:12 pm
ইউনুছ আলী আকন্দ।

বিভিন্ন ইস্যুতে জনস্বার্থে রিট করে আলোচিত-সমালোচিত সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে আদালত অবমাননার দায়ে তিন মাসের জন্য আপিল ও হাইকোর্ট বিভাগের আইন পেশা থেকে বরখাস্ত করেছেন আপিল বিভাগ।

একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৫ হাজার টাকা অনাদায়ে তাকে ১৫ দিনের জেল খাটতে হবে।

ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেওয়ায় আদালত অবমাননা দায়ে এই শাস্তি দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিবাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গতকাল ১১ অক্টোবর ভার্চুয়াল আদালত ফেসবুকে বিরুপ স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ইউনুছ আলী আকন্দের বিরুদ্ধে রায়ের জন্য সোমবার দিন ধার্য করা হয়। ওইদিন  ইউনুছ আলী আকন্দ আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন ইউনুছ আলী। কিন্তু আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করেননি।

আপিল বিভাগ সূত্রে জানা গেছে, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই প্রথম কোনো আইনজীবীকে সাজা দিলেন আপিল বিভাগ।

গত ২৭ সেপ্টেম্বর ভার্চুয়াল আদালত নিয়ে ফেসবুকে বিরূপ স্ট্যাটাস দেওয়ায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্রাকটিস করা থেকে অব্যাহতি দিয়েছিলেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন আদালত। পাশাপাশি তার স্ট্যাটাসটি ফেসবুক থেকে মুছে দিয়ে অ্যাকাউন্ট ব্লক করে দিতে বিটিআরসিকে নির্দেশ দেন আদালত।

ওই আইনজীবীর স্ট্যাটাস আদালতের নজরে আনার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। স্ট্যাটাসটি আদালতের নজরে আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস, আইনজীবী ওয়াজিউল্লাহ যুক্ত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

আদালত অবমাননা / ইউনুছ আলী আকন্দ / সুপ্রিম কোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  • সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪ পদের ১৩টিতেই জয়ী বিএনপি
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net