Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
অনিয়ম-দুর্নীতির অভিযোগে ২,৮৩৯ পদে নিয়োগ বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2021, 12:00 pm
Last modified: 22 September, 2021, 12:05 pm

Related News

  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগ বাতিল
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • নির্বাচনের সময় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ২,৮৩৯ পদে নিয়োগ বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় 

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফারের পদগুলোতে এই নিয়োগ বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
22 September, 2021, 12:00 pm
Last modified: 22 September, 2021, 12:05 pm

অনিয়ম-দুর্নীতির অভিযোগে মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান এবং কার্ডিওগ্রাফারের ২ হাজার ৮৩৯টি পদে নিয়োগ বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

গত ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়। 

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগে দুর্নীতির বিষয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ কমিটি গঠন করে। কমিটি থেকে দাখিল করা তদন্ত প্রতিবেদনের আলোকে স্বাস্থ্যমন্ত্রী অধিদপ্তরের আওতাধীন ওই তিন পদে জনবল নিয়োগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

এতে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদনে লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতা পাওয়া যাওয়ায় নিয়োগ কার্যক্রম বাতিল করে অল্প সময়ে বিজ্ঞপ্তি দিয়ে নতুন নিয়োগের ব্যবস্থা করা হোক। এর আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন আবেদনের প্রয়োজন নেই। তারা নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

চিঠিতে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন তৃতীয় শ্রেণির কর্মচারীদের নিয়োগ কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ অবস্থায় অধিদপ্তরের আওতাধীন মেডিক্যাল টেকনোলজিস্ট, মেডিক্যাল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে জনবল নিয়োগে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হলো।

২০২০ সালের ২৯ জুন ২৮৩৯টি পদে মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এরপর গত বছরের ডিসেম্বরে লিখিত পরীক্ষা ও মার্চের মধ্যে ভাইভা শেষ হয়। 

লিখিত পরীক্ষার পরই অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ তদন্তে গত ১৩ এপ্রিল গঠন করা হয় তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নিয়োগ বাতিল করা হলো।
 
Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য অধিদপ্তর / স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় / নিয়োগ বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগ বাতিল
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • নির্বাচনের সময় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net