Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
অনলাইনে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সেবা দেবে ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2020, 09:10 am
Last modified: 28 April, 2020, 09:18 am

Related News

  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • গভীর রাতে গেজেট প্রকাশ করে ইসি হাত মুছে নিয়েছে: বদিউল আলম মজুমদার

অনলাইনে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সেবা দেবে ইসি

করোনা পরিস্থিতিতে এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন এনআইডি সেবা চালু করেছে নির্বাচন কমিশন। বন্ধের এই সময়ে এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।
টিবিএস রিপোর্ট
28 April, 2020, 09:10 am
Last modified: 28 April, 2020, 09:18 am

দেশে চলমানকরোনা পরিস্থিতিতে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সেবা দেবে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগ।

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক(ডিজি) সাইদুল ইসলাম সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে জানান, করোনা পরিস্থিতিতে এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন এনআইডি সেবা চালু করেছে নির্বাচন কমিশন। বন্ধের এই সময়ে এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।

এনআইডি ডিজি জানান, ভোটারদের অনলাইনে ৬ ধরনের সেবা দেয়া হবে। এগুলো হলো- ভোটার হিসেবে নিবন্ধিতদের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন, নতুন ভোটার নিবন্ধন এবং এসএমএস সেবা।

এই সুযোগ গ্রহণ করে কোনো ভোটার এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমে তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর জেনে নিজেরাই প্রিন্ট করতে পারবেন বলে তিনি জানান।

অনলাইনের এই সেবা পেতে ভোটারকে নির্বাচন কমিশনের সাইটে প্রবেশ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

মোবাইলে এসএমএস'র মাধ্যমে এনআইডি নম্বর পেতে nidformNo লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে নতুন ভোটারদের তালিকাভুক্তির সময় যে স্লিপ নম্বরটি দেয়া হয়, সেটিই ফরম নম্বর হিসেবে বিবেচিত হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর পাঠানো হবে। উদাহরণ: nid XXXXXXX 24-08-1992 লিখে এসএমএস করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বশেষ হালনাগাদকৃত ভোটার তালিকায় প্রকাশিত ৬৯ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন নিবন্ধিত ভোটারের মধ্যে যারা কার্ড পাননি তারা তাদের নিবন্ধন ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। পরে বায়োমেট্রিক যাচাই শেষে এনআইডি কপি বা নম্বর পাবেন তারা। তবে দ্বৈত ভোটার হলে এনআইডি কপি বা নম্বর পাওয়া যাবে না।

যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এনআইডি কার্ড পাননি তারা কমিশনের ওয়েবসাইটে 'অন্যান্য তথ্যের' ট্যাবে গিয়ে এনআইডি নম্বর লিংকে ফরম নম্বর ও জন্ম তারিখ দিলে এনআইডি নম্বর পাবেন।
যারা এনআইডি নম্বর পেয়েছেন তারা অনলাইন পোর্টালে এনআইডির তথ্য ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করতে পারবেন। লগইনের পর আবেদনকারী ফরমের এন্ট্রিকৃত সব ডাটা দেখতে পারবেন। রেজিস্ট্রেশন করা ব্যক্তি যদি পূর্বে কার্ড না পেয়ে থাকেন তিনি চাইলে পোর্টাল হতে এনআইডি কপি সংগ্রহ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোনও ব্যক্তি যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেন অথবা সংশোধন করতে চান তবে তিনি প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনকারী এনআইডি কার্ডের আবেদনের বর্তমান অবস্থান জানতে পারবেন। আবেদন অনুমোদিত হলে আবেদনকারী এসএমএস পাবেন এবং অনলাইন পোর্টাল হতে পুনরায় এনআইডি কপি সংগ্রহ করতে পারবেন।

এছাড়া যে সব যোগ্য নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তারা কমিশনের ওয়েবসাইটে ভোটার হতে নতুন নিবন্ধনের আবেদন করে রাখতে পারবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট থানা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে এসে বায়োমেট্রিক দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন। পরবর্তীতে তাদের আবেদন যাচাই-বাছাই করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ও জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।

চলতি রমজান মাসে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের হেল্পলাইন কল সেন্টারের ১০৫ নম্বরে ফোন করে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেবা পাওয়া যাবে।
দেশের ৬৪ টি জেলার ডাটা এন্ট্রি অপারেটরদের মোবাইল নম্বর অনলাইন পোর্টালে দেওয়া আছে। সংশ্লিষ্ট এলাকার আবেদন সংক্রান্ত যেকোনও প্রয়োজনে এই মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / জাতীয় পরিচয় পত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • গভীর রাতে গেজেট প্রকাশ করে ইসি হাত মুছে নিয়েছে: বদিউল আলম মজুমদার

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net