Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
বুয়েনস এইরেস: যে শহরের প্রতিটি ফাঁকা জায়গাই নাচের মঞ্চ!  

ফিচার

টিবিএস ডেস্ক
01 May, 2022, 04:25 pm
Last modified: 01 May, 2022, 04:47 pm

Related News

  • বিষণ্নতা কমাতে ওষুধের চেয়েও বেশি কার্যকর নাচ!
  • এয়ারপোর্টে নাচতে গিয়ে ফ্লাইট মিস, সেই নাচই এখন টিকটকে ট্রেন্ড 
  • সেকালের গঙ্গাজলি আজকের নূর মার্কেট: কেমন ছিল গঙ্গাজলি, কারা থাকত সেখানে
  • ট্রাম্পের সিগনেচার নাচের মাধ্যমে উদ্‌যাপন করছেন বিভিন্ন ক্রীড়াবিদ
  • ‘ছাইয়া ছাইয়া’ গানে নাচার প্রস্তাব ফিরিয়ে দেওয়া অভিনেত্রীদের মালাইকার ‘ধন্যবাদ’

বুয়েনস এইরেস: যে শহরের প্রতিটি ফাঁকা জায়গাই নাচের মঞ্চ!  

রোমান্টিক ট্যাঙ্গো নাচ থেকে শুরু করে ফুটবলের জাদুতে মোড়ানো স্টেডিয়ামের উদ্দাম উল্লাস, কিংবা পার্ক ও জাদুঘরের শৈল্পিক নিদর্শন, বুয়েনস এইরেস আপনার দেখা অন্য যেকোনো শহরের চাইতে হবে আলাদা! এই শহরের প্রতিটি ফাঁকা জায়গাই যেন একেকটা নাচের মঞ্চ!
টিবিএস ডেস্ক
01 May, 2022, 04:25 pm
Last modified: 01 May, 2022, 04:47 pm
ছবি: দ্য মিরর

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসকে বলা হয় 'প্যারিস অব সাউথ আমেরিকা'। ২০৩ কিলোমিটারের এই কসমোপলিটান শহরে বিশ্বের নানা প্রান্তের মানুষের বাস। অভিবাসীদের সংমিশ্রণ, ভৌগলিক অবস্থান, ইউরোপীয় ধাচের স্থাপত্য ও প্রাণবন্ত সংস্কৃতির মিশেলে সগৌরবে দাঁড়িয়ে আছে এই শহর। তাই 'দক্ষিণের প্যারিস' নামকরণ করাটা যে মিথ্যে হয়নি তা বলাই বাহুল্য।

বুয়েনস এইরেসের পথে-ঘাটে পা রাখলেই আপনি অনুভব করবেন এক অন্যরকম উত্তেজনা ও প্রাণচাঞ্চল্য। শুধুমাত্র দেশের রাজধানী বলেই নয়, এই শহর প্রাচীন ও নতুনের সংমিশ্রণে এক মোহনীয় আকর্ষণ! রোমান্টিক ট্যাঙ্গো নাচ থেকে শুরু করে ফুটবলের জাদুতে মোড়ানো স্টেডিয়ামের উদ্দাম উল্লাস, কিংবা পার্ক ও জাদুঘরের শৈল্পিক নিদর্শন, বুয়েনস এইরেস আপনার দেখা অন্য যেকোনো শহরের চাইতে হবে আলাদা! তবে এ সবকিছুকে ছাপিয়ে যে কারণে বিখ্যাত হয় উঠেছে এই শহর, তা হলো- নাচ। এই শহরের প্রতিটি খালি জায়গাই যেন একেকটা নাচের মঞ্চ! 

পথে-প্রান্তরে নাচ

বুয়েনস এইরেসের বন্দর 'লা বোকা' এমন এক জায়গা যেখানে প্রবেশ করলে আর পরিত্রাণ নেই! না, কেউ আপনাকে আটকে রাখবে না বটে। কিন্তু এ অঞ্চলে আছে ইতালীয় অভিবাসীর দল, যারা বিশ শতকে এসেছিল আর্জেন্টিনায়। সেই সাথে প্রতিপালিত হয়েছিল আর্জেন্টাইনদের সবচেয়ে বড় দুই নেশা- ফুটবল এবং ট্যাঙ্গো নাচ।

সর্বকালের সেরা ফুটবলার ম্যারাডোনার কল্যাণে বোকা জুনিয়রসের নাম হয়তো অনেকেই শুনেছেন। এই বোকা জুনিয়রসের ঘরের মাঠ লা বোমবোনেরা পাশেই চলছে ট্যাঙ্গোর আসর। প্রতিনিয়ত পর্যটকদের মুগ্ধ করছে খোলা রাস্তায় প্রদর্শিত এই প্রেমাবেদনপূর্ণ নাচ।

ছবি: সিএনএন

আর্জেন্টিনায় ট্যাঙ্গো জনপ্রিয় হয়ে ওঠার কথা ব্যাখ্যা করলেন নৃত্যশিল্পী ও ইনস্ট্রাকটর হোরাসিও গোডয়। তিনি বলেন, "লা বোকায় ট্যাঙ্গো জনপ্রিয় হয় যখন এখানকার ইতালীয়রা নিজেদের মতো নাচের ধরন চর্চা করতে থাকে। নতুন জায়গায় বসতি গড়ে তোলার পর সময় কাটাতে তাদের কিছু একটা করা দরকার ছিল। সেই থেকে নাচের চর্চা আরম্ভ করে তারা।"

হোরাসিও জানালেন, ট্যাঙ্গো নিছক একটা নাচই নয়। বরং নারীদের আকৃষ্ট করতে পুরুষের একটি উপায়ও বটে!

ছবি: সিএনএন
 

তবে আজ থেকে ১২০ বছর আগে খোলা রাস্তায় নারীদের সাথে নাচার উপায় ছিল না। তাই তখন পুরুষেরাই পুরুষদের সাথে নেচে এটি চর্চা করতো। ফলে প্রাথমিকভাবে ট্যাঙ্গো 'দরিদ্র পুরুষদের নাচ' হিসেবে পরিচিত ছিল! ওয়াল্টজ নাচের চেয়ে কম ফরমাল এবং ফক্সট্রটের চেয়ে কম বর্ণবিদ্বেষী এই নাচ আর্জেন্টিনার প্যাশন হিসেবে বহাল হতে খুব বেশি সময় নেয়নি। নারীরা এই নাচে অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথেই এর আবেদনময় স্টাইল ঠিক হয়ে যায়, আর বাকিটা ইতিহাস!  

ট্যাঙ্গোর আদি নাচের নাম মিলঙ্গা। বুয়েনস এইরেসের অলিগলিতে আগে দেখা যেতো এই নাচ, যেখানে লোকজন একসাথে পানাহার করতে, নাচতো এবং পার্থিব দুঃখ-দুর্দশা ভুলে থাকতে চাইতো। ট্যাঙ্গো নাচে রোমান্টিকতা থাকায় এটিকে সামাজিকীকরণের অংশ হিসেবে ধরা হলেও, শুধু সোশ্যাল ক্লাবে এটি অনুষ্ঠিত হয় না। বুয়েনস এইরেসে বাড়িঘর, রাস্তা, পার্ক- যেখানেই ফাকা জায়গা পাওয়া যাবে, সেখানেই হবে ট্যাঙ্গো!

নৃত্যশিল্পী হোরাসিও যেন আরো এক কাঠি সরেস। তার ভাষ্যে, "ট্যাঙ্গো হচ্ছে একা না থাকতে চাওয়ার অজুহাত! নাচিয়েরা মানুষের মধ্যেই থাকতে পছন্দ করে। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বন্ধুবান্ধব- সব থাকতে হবে তাদের। কারণ এটা মানুষে মানুষে একটা সংযোগ তৈরি করে।"

অতীতের প্রতি সম্মান

ফুটবলের বাইরে দ্বিতীয় কোনো কিছু যদি বুয়েনস এইরেস শহরের প্রাণকে বাচিয়ে রাখতে পারে, তা অবশ্যই ট্যাঙ্গো। তবে এই আর্জেন্টাইন রাজধানীতে মৃতদেরও দেওয়া হয় অবিশ্বাস্য সম্মান। দক্ষিণ আমেরিকার অন্য যেকোনো দেশের চাইতে, এখানে মৃত ব্যক্তিদের মর্যাদা দেওয়া হয় সবচেয়ে বেশি। আর তার জন্য চমৎকার রেকোলেটা সমাধিস্থানকে ধন্যবাদ দিতেই হয়!

রেকোলেটা সমাধিস্থান। ছবি: সিএনএন

বিশাল বিশাল গম্ভুজ ও স্মৃতিস্মম্ভ দাঁড়িয়ে আছে এখানে। বুয়েনস এইরেসের বাসিন্দারা নিজেদের শেষ পয়সাটিও ব্যয় করতে রাজি প্রিয়জনের সমাধিস্তম্ভ তৈরি করতে, যাতে তাদের স্মৃতিটুকু কখনো হারিয়ে না যায়। তবে ইভা পেরোনের সমাধিই বোধহয় সবচেয়ে বেশি দর্শন করেছেন মানুষ। অভিনেত্রী ও পরবর্তীতে রাজনীতিবিদ বনে যাওয়া আইকন ইভিটার নামে পরিচিত এই সমাধিটি। মাত্র ৩৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন এই নারী। প্রথম ২০ বছর এক মিত্রর অধীনে ইতালিতে সমাধিস্থ করা থাকলেও, পরে সেটি আর্জেন্টিনায় আনা হয়।

আর্জেন্টিনার ফার্স্ট লেডি ছিলেন ইভিটা বা ইভা পেরন। রাজনীতিতে জড়িয়ে পড়ার পর দেশের নারীদের ভোটাধিকার আইনের জন্য লড়াই করেছেন। আর্জেন্টিনার নিম্নশ্রেণীর মানুষের অধিকার আদায়ে একাধিক আইন সংস্কারে সাহায্য করেছেন।

ইভা পেরনের পারিবারিক সমাধি। ছবি: সিএনএন

স্থানীয় ঐতিহাসিক ক্যামিলা পেরোচেনার মতে, "ইভিটা আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। বিশ শতকে যে কজন আর্জেন্টাইনকে বাইরের বিশ্ব চিনতো, তিনি ছিলেন তাদের একজন।"

ইভিটার পরে এ জায়গা দখল করেছেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। কিন্তু মৃত্যুর পর ৭০ বছর পরেও, আজও ইভিটার কাজ নিয়ে কথা হয় বুয়েনস এইরেসে। তার অস্তিত্ব আজও অনুভব করেন শহরের মানুষ।

সূত্র: সিএনএন 
 

Related Topics

টপ নিউজ

বুয়েনস এইরেস / ট্যাঙ্গো / ইভা পেরন / নাচ / ইতালীয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • বিষণ্নতা কমাতে ওষুধের চেয়েও বেশি কার্যকর নাচ!
  • এয়ারপোর্টে নাচতে গিয়ে ফ্লাইট মিস, সেই নাচই এখন টিকটকে ট্রেন্ড 
  • সেকালের গঙ্গাজলি আজকের নূর মার্কেট: কেমন ছিল গঙ্গাজলি, কারা থাকত সেখানে
  • ট্রাম্পের সিগনেচার নাচের মাধ্যমে উদ্‌যাপন করছেন বিভিন্ন ক্রীড়াবিদ
  • ‘ছাইয়া ছাইয়া’ গানে নাচার প্রস্তাব ফিরিয়ে দেওয়া অভিনেত্রীদের মালাইকার ‘ধন্যবাদ’

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net