Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
নেপাল ঘুরে যা শিখলাম

ফিচার

কবির হোসেন
09 February, 2022, 12:15 pm
Last modified: 09 February, 2022, 03:21 pm

Related News

  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে
  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?

নেপাল ঘুরে যা শিখলাম

আমরা যেমন পর্যটক দেখলে হা করে তাকিয়ে থাকি বা পিছু নেই সেখানে দেখলাম ভিন্নরূপ। বরং নেপালিদের দিকে বেশ কয়েকবার তাকিয়ে নিজেই পরে তাকানো বন্ধ করে দিয়েছি।
কবির হোসেন
09 February, 2022, 12:15 pm
Last modified: 09 February, 2022, 03:21 pm
ছবি-লেখকের সৌজন্যে

প্রতিবেশী দেশ নেপাল। আয়তনে প্রায় আমাদের সমান। ভাষা, সংস্কৃতি, খাদ্য, আচার-ব্যবহারে দারুণ মিল রয়েছে আমাদের। ছোটকাল থেকে নেপাল বলতে দুটি জিনিস মাথায় আসতো। এক, ওদের বিশেষ ধরনের টুপি আর নামের শেষে 'থাপা' সংযুক্ত। নেপালে গিয়েও তার প্রমাণ পাওয়া গেল।

প্রথমত, নেপালিদের কথোপকথন একটু মনোযোগ দিয়ে শুনলে বাংলা ভাষার অনেক পরিচিত শব্দের মিল পাওয়া যাবে। শুনেছি নেপালি, বাংলা, হিন্দিসহ আরো বেশি কিছু ভাষার ব্যুৎপত্তিগত মিল রয়েছে। যাক সেসব তাত্ত্বিক কথা। গত ৩-৬ ফেব্রুয়ারি গ্রে ঢাকার আয়োজনে সাংবাদিকসহ ৩৩ জনের একটি দল আমরা নেপালে অবস্থান করি। এসময় চষে বেড়িয়েছি দেশটির হাট-বাজার, মার্কেট-শপিংমলসহ দর্শনীয় স্থানগুলো। এরমধ্যে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল নাগরকোর্টে তুষারবৃষ্টি ও চন্ডিগড়ে তুষারপাত অবলোকন।

'হিমালয় কন্যা' খ্যাত পাহাড়ঘেরা দেশটি সত্যিই পর্যটকবান্ধব। আামাদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির দেশ হলেও পর্যটকদের জন্য তারা সর্বস্ব বিলিয়ে দিয়েছে।

একজন সাধারণ পর্যটক হিসেবে নেপালে ঘুরে যা দেখেছি তা লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। বলে রাখা ভালো, প্রথমবার ভ্রমণে একদম সাদা চোখে আমি যা দেখেছি তাই তুলে ধরলাম। এখানে একেকজনের একেক রকমের অভিজ্ঞতা হতে পারে। যেমন:

ক. নেপালের রাজধানী কাঠমান্ডুতে মানুষের চোখে-মুখে কোন অস্থিরতা খুঁজে পাইনি। সবাই কেমন যেন অদ্ভুত রকমের ধীরস্থির! ঢাকার রাস্তার মতো মানুষের মধ্যে কোন তাড়াহুড়ো নেই। আমরা যেমন হাত দেখিয়ে রাস্তার মধ্যে আস্ত বাস-ট্রাক থামিয়ে ফেলি এমনটিও দেখিনি। বরং সেখানে রাস্তা পার হওয়ার সময় দেখেছি অনেক দূর থেকে চালক গাড়ি থামিয়ে দিয়েছেন।

খ. একটা শহরের প্রাণকেন্দ্রে থাকলেও গাড়ির হর্ন তেমন কানে আসেনি। খুব বেশি দরকার না হলে কেউই হর্ন বাজায় না। আবার আমাদের মতো কেউ আচমকা রাস্তা দিয়ে দৌড়ও দেয় না।

গ. শহরটির চারপাশ পাহাড় দিয়ে ঘেরা তাই সমতল ভূমি অপেক্ষাকৃত কম। যতটুকু আছে তাই অত্যন্ত ছিমছাম-পরিপাটি করে সাজিয়ে রেখেছে। রাস্তাগুলো বেশ পরিস্কার, কোন ময়লা-আবর্জনা চোখে পড়েনি। মানুষ নিজে থেকে আইন মেনে অভ্যস্ত। কাউকে জোরপূর্বক আইন প্রয়োগ করতে হয় না। আমাদের মতো বলতে হয় না- 'আমি অমুক, কি করবেন দেখি'।

ঘ. আমরা যেমন পর্যটক দেখলে হা করে তাকিয়ে থাকি বা পিছু নেই সেখানে দেখলাম ভিন্নরূপ। হোক সে সাদা বা কৃষ্ণ বর্ণের। বরং নেপালিদের দিকে বেশ কয়েকবার তাকিয়ে নিজেই পরে তাকানো বন্ধ করে দিয়েছি।

ঙ. রাজধানীর কেন্দ্রস্থলে থাকলেও তেমন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। যাদের দেখেছি তাদের হাতেও অস্ত্র দেখিনি। মধ্যরাতে ঘুরলেও কেউ এসে কিছু জিজ্ঞাসা করেনি 'আপনারা কারা, পরিচয় দেন'। আসলে আইন মানার জন্য যে সবসময় বলপ্রয়োগ প্রয়োজন হয় না নেপাল তার প্রমাণ।

চ. পাহাড় কেটে যেভাবে রাস্তাঘাট তৈরি করেছে তা আমাদের জন্য শিক্ষণীয়। শুধু রাস্তাঘাট না, পুরো এলাকা যেভাবে পরিকল্পিতভাবে সাজিয়েছে তা অনুকরণীয়। ওদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের পার্বত্য অঞ্চল পর্যটকদের জন্য সাজাতে পারি।

ছ. একজন ভিক্ষুকও ভিক্ষা চাইতে আসেনি। বরং আমরা নিজেরাই খুঁজেছি, ভিখারী কই?

জ. আধুনিকতার নামে স্থাপত্যে নিজের ইতিহাস ঐতিহ্যকে মুছে দিয়ে দেয়নি তারা। ইতিহাসকে পাশে রেখেই বহুতল ভবন নির্মাণে মনোযোগী হয়েছে। নাহলে সারাবিশ্ব থেকে পর্যটক এসে কী দেখবে, কী জানবে। আর পর্যটক না আসলে বাঁচবে কী করে পর্যটননির্ভর অর্থনীতির নেপাল! 

ঝ. কাগজে-কলমে আমরা বললেও বাস্তবে নারীর ক্ষমতায়নে তারা এগিয়ে গেছে বলে আমার মনে হলো। নারীরা আধুনিক পশ্চিমা পোশাকে বাজারঘাট, অফিস-আদালত সবই করছে। কেউ কারো দিকে তাকানোর সময় নাই।

ঞ. তিন দিকে ভারতবেষ্টিত দেশটির ভাষা, পণ্য, পোশাক, চলচ্চিত্র, লাইফস্টাইল সবকিছুতে ভারতীয় প্রভাব লক্ষ্যণীয়। মনে হয়েছে, অনেক নেপালি নিজ ভাষা না পারলেও হিন্দিতে পারঙ্গম।

ট. দেশটির আনাচে-কানাচে, পর্যটন স্থানে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড চোখে পড়েনি। বলা বাহুল্য, শুধুমাত্র চন্দ্রগিরির মতো এমন একটি পর্যটন স্থান থাকলে হয়তো আমরা পুরো স্থানটিই বিলবোর্ড আর বিজ্ঞাপনের মোড়কে ঢেকে ফেলতাম।

সবশেষে, নেপালকে আমার কাছে আইন মানা জাতি বলে মনে হয়েছে। আসলে শুধু শিক্ষার হার বাড়ালেই যে জনগণ আইন মানবে বিষয়টি তেমন না, এটি জীবনধারণ, এতিহ্য ও সংস্কৃতির সাথে থাকতে হয়। সীতার জন্মভূমি নেপাল তারই উৎকৃষ্ট উদাহরণ। আসুন, যে দেশের যেটা ভালো তা থেকে শিক্ষা নিয়ে নিজ দেশকে সাজাই।   

Related Topics

টপ নিউজ

ভ্রমণ / নেপাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে
  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net