Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
ঢাকায় প্রথম বায়োস্কোপ

ফিচার

টিবিএস ডেস্ক
31 December, 2021, 07:20 pm
Last modified: 31 December, 2021, 07:23 pm

Related News

  • ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মোটরে সোলার বসান, মহিষ কিনুন: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মোকাবিলার সহজ গাইড
  • বাহাদুর শাহ পার্ক: ঢাকার ঔপনিবেশিক অতীতের এক জীবন্ত দলিল
  • গদিঘর: রায়েরবাজারের পালপাড়ার শেষ ঐতিহ্য
  • বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

ঢাকায় প্রথম বায়োস্কোপ

ঢাকায় প্রথম বায়োস্কোপ প্রদর্শনীর পর পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয় সে খবর। প্রথম প্রদর্শনীর পুরো বিবরণই ছাপে পত্রিকাগুলো।
টিবিএস ডেস্ক
31 December, 2021, 07:20 pm
Last modified: 31 December, 2021, 07:23 pm

১৯৬৫ সালে ঢাকার ওয়ারীতে বায়োস্কোপ দেখছে শিশুরা। ছবি: রজার গুইন

এখন আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা, টিভি সিরিজ। বর্তমান টেলিভিশনের পূর্বসূরি ছিল বায়োস্কোপ। ১৫ থেকে ১৭ শতকে ইউরোপে তুমুল জনপ্রিয় ছিল বায়োস্কোপ। সেই জনপ্রিয়তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। 

অখণ্ড বাংলায় প্রথম বায়োস্কোপের আমদানি হয় ১৮৯৬ সালে, কলকাতায়। আর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায়? এর দু-বছর পর।

ঢাকায় প্রথম বায়োস্কোপ দেখানো হয় ১৮৯৮ সালে, ক্রাউন থিয়েটারে। এ শহরে বায়োস্কোপ নিয়ে আসে ব্র্যাডফোর্ড কোম্পানি। 

ঢাকায় বায়োস্কোপকে স্বাগত জানানো হয় বিস্ময়মিশ্রিত আনন্দে। ঢাকাবাসীর সেই আনন্দ ধরা পড়েছে ১৮৯৮ সালের ১৭ এপ্রিল ঢাকার পত্রিকা 'ঢাকা প্রকাশ'-এ ছাপা প্রথম বায়োস্কোপ প্রদর্শনীর খবরে। খবরটি এরকম ছিল: 

'অত্ৰত্য ক্রাউন থিয়েটারে অদ্য রাত্রি হইতে এক অদ্ভুত দৃশ্য প্রদর্শিত হইবে। ব্রেডফোর্ড সিনেমেটোগ্রাফ কোম্পানী এরূপ সজীব চিত্র প্রদর্শন করিবেন যাহা দেখিয়া নিতান্ত বিস্ময় জন্মিবার সম্ভাবনা। গত বছর গ্রীক ও তুরস্কের যে ভীষণ যুদ্ধ হইয়াছে তাহা ও অন্যবিধ আশ্চৰ্য্য বিষয় যেন ঠিক কাৰ্য্যক্ষেত্রে যাইয়া প্রত্যক্ষ করিতেছি বলিয়া নাকি বোধ হইবে। আমরা আগামীবার ইহাব বিশেষ বিবরণ প্রকাশ করিব। আগামী বুধবার পর্যন্ত প্রত্যহ বাত্রি ৮ ঘটিকা হইতে এই ক্রীড়া প্রদর্শনের কথা হইইয়াছে।'

পদার্পণ করার পরই বাঙালির মন জয় করে নেয় বায়োস্কোপ। গোটা ঢাকা শহরকে মাতিয়ে রাখে ডায়মন্ড এবং ক্রাউন থিয়েটার। সেই জনপ্রিয়তা অচিরেই গোটা পূর্ববঙ্গে ছড়িয়ে পড়ে। বাংলায় তখন বায়োস্কোপকে ডাকা হতো টকি বা টগিও নামে। 

ক্রাউন থিয়েটার গড়ে তোলা হয়েছিল ঢাকার এক ভেঙে যাওয়া নাট্যদল 'সনাতন নাট্যসমাজ'-এর উদ্যোক্তাদের নিয়ে। ধারণা করা হয়, ক্রাউন থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৯০-৯২ সালের দিকে। প্রথম দিকে ক্রাউনে থিয়েটারে সারা রাতই চলত অভিনয়। কিন্তু ব্রাহ্মসমাজ ও ঢাকা কলেজের শিক্ষকরা এ ব্যাপারে আপত্তি জানায়। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে ঢাকার ম্যাজিস্ট্রেট রাত এগারোটা পর্যন্ত অভিনয়ের সময় বেঁধে দেন।

এই ক্রাউন থিয়েটারে যে শুধু ঢাকার প্রথম বায়োস্কোপ দেখানো হয়, তা নয়—১৮৯৩ সালে এখানেই বাংলা নাটকে অভিনেত্রী হিসেবে স্থানীয় নারীরা অভিনয় করেন।

ঢাকায় প্রথম বায়োস্কোপ প্রদর্শনীর পর পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয় সে খবর। প্রথম প্রদর্শনীর পুরো বিবরণই ছাপে পত্রিকাগুলো। এখানে একটি পত্রিকার বিবরণ তুলে ধরা হলো:

'ফটোগ্রাফ ও ছায়াবাজি সকল পাঠকই ভাল দেখিয়াছেন। ফটোগ্রাফে লোকের নিশ্চল ছবি পরিলক্ষিত হয়, ছায়াবাজিতে ছবিগুলিকে একটু লাড়িয়া-চাড়িয়া দেখান যায়, কিন্তু সে লাড়িয়া-চাড়িয়া দেখানে একটু বাহাদুরী থাকিলেও ঠিক জীবিত লোকের কার্যবৎ পরিলক্ষিত হয় না। ঐ সিনেমেটোগ্রাফে যে দৃশ্য পরিলক্ষিত হয়, তাহা অতি আশ্চর্য! অত্ৰত্য ক্রাউন থিয়েটার গৃহে কলিকাতা হইতে যে একটি কোম্পানী আসিয়া ঐ সিনেমেটোগ্রাফ প্রদর্শন করিয়াছেন, তাহার একটি বিষয় আমরা সংক্ষেপে পাঠককে বলিলেই পাঠক বুঝিবেন, কি আশ্চর্য ব্যাপার!'

এরপর বায়োস্কোপের কাহিনির বিস্তারিত বিবরণ তুলে ধরে হয়। সেখান থেকে খানিকটা তুলে ধরা হলো পাঠকদের জন্য:

'আমরা দেখিয়াছি, শ্রী শ্রীমতী ভারতেশ্বরীর ডায়মণ্ড জুবিলির মিছিল, গ্রীক-তুরস্ক যুদ্ধে তুরস্কের মুসলমান সৈন্য কর্তৃক গ্রীকদিকের স্ত্রী-পুরুষের লাঞ্ছনা ও হত্যা; গ্রীকের যুদ্ধ জাহাজ কর্তৃক তুরস্কের প্রভীষা দুর্গ অবরোধ, গ্রীকের গুপ্তচরকে ধরিয়া হত্যা করা, কুমারী ডিয়নের ৩০০ ফিট উচ্চ হইতে জলে-পতন, রুশ জারের অভিষেকোপলক্ষে জনতা, পাগল নাপিতের ভয়াবহ ক্ষৌরকাৰ্য্য, সমুদ্রে তুফান, সিংহসহ পালকের ক্রীড়া, ফ্রান্সের বড় রাস্তায় লোকদিগের গমনাগমন, ফরাসী সৈন্যের অশ্বারোহণে গমনাগমন, ফ্রান্সের রেলে লোকের যাতায়াত এবং আরও অনেক প্রকার দেখিবার যোগ্য দৃশ্য।'

পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে বায়োস্কোপ দেখানো শুরু করেন মানিকগঞ্জের হীরালাল সেন, ১৮৯৮ সালেই। হীরালাল প্রথমে বাংলার পথ-ঘাট, নদী, গঙ্গার ঘাটসহ বিভিন্ন মন্দিরের চিত্র সংগ্রহ করে তা বায়োস্কোপ দেখাতেন। এরপর তিনি থিয়েটারের নাটক, নাচ, গান রেকর্ড করে দেখাতে শুরু করেন। সেখান থেকেই ঘটে বাংলা চলচ্চিত্রের সূচনা। 

পরে সারা বাংলায় ছড়িয়ে পড়ে বায়োস্কোপ। বাংলার গ্রামে-গঞ্জে আকছারই দেখা যেত বায়োস্কোপ। আর গ্রামের মেলা তো বায়োস্কোপ ছাড়া অসম্পূর্ণই থেকে যেত।

তবে কালের বিবর্তনে বায়োস্কোপের চল বলতে গেলে উঠেই গেছে। বর্তমান প্রজন্মের মাঝে বায়োস্কোপ বেঁচে আছে স্রেফ সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের মাধ্যমেই—'তোমার বাড়ির রঙের মেলায়/দেখেছিলাম বায়োস্কোপ/বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না'। 


  • সূত্র: ঢাকা সমগ্র ২—মুনতাসীর মামুন

Related Topics

টপ নিউজ

বায়োস্কোপ / ফিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মোটরে সোলার বসান, মহিষ কিনুন: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মোকাবিলার সহজ গাইড
  • বাহাদুর শাহ পার্ক: ঢাকার ঔপনিবেশিক অতীতের এক জীবন্ত দলিল
  • গদিঘর: রায়েরবাজারের পালপাড়ার শেষ ঐতিহ্য
  • বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net