Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
জলবায়ুগত পরিবর্তনের ফলে প্রাণীদের আকার বদলে যাচ্ছে: গবেষণা   

ফিচার

দ্য গার্ডিয়ান
09 September, 2021, 07:20 pm
Last modified: 09 September, 2023, 11:42 am

Related News

  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই
  • ‘পৃথিবীর সবচেয়ে নির্জন স্থান’: সেই বরফসাগর, যা অনুপ্রেরণা দিয়েছিল ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’- এর স্রষ্টাকে
  • 'আমরা হারিয়ে যেতে চাই না': জলবায়ু পরিবর্তনে সমুদ্রে তলিয়ে যেতে থাকা টুভালুর টিকে থাকার লড়াই
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বয় জরুরি: অর্থ উপদেষ্টা
  • জলবায়ু পরিবর্তনের থাবায় এবার বিপন্ন কলা!

জলবায়ুগত পরিবর্তনের ফলে প্রাণীদের আকার বদলে যাচ্ছে: গবেষণা   

“আকৃতি পরিবর্তন হচ্ছে এর অর্থ এই নয় যে, প্রাণীরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিচ্ছে, বরং ব্যাপারটি মোটেও স্বাভাবিক নয়"।
দ্য গার্ডিয়ান
09 September, 2021, 07:20 pm
Last modified: 09 September, 2023, 11:42 am

ক্রমবর্ধমান জলবায়ু সংকটের কারণে প্রাণীরা প্রতিনিয়ত তাদের 'আকার পরিবর্তন' করছে, দাবি গবেষকদের।

বিজ্ঞানীরা অনুসন্ধানে জেনেছেন, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীরা তাদের শারীরিক বৈশিষ্ট্য (ফিজিওলজি) পরিবর্তন করে অপেক্ষাকৃত উষ্ণ জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেবার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে বলা যায়, তাদের চঞ্চু, পা এবং কান প্রসারিত হচ্ছে যা প্রাণীদের দেহের তাপমাত্রা আরও ভালভাবে নিয়ন্ত্রণ করবে। 

দেহ অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠলে, পাখিরা তাদের ঠোঁট এবং স্তন্যপায়ী প্রাণীরা কান ব্যবহার করে সে তাপ বিকিরণ করে বা ছড়িয়ে দেয়।

অতিরিক্ত তাপ থেকে মুক্তি পেতে ঐতিহাসিকভাবেও কিছু প্রাণীর উষ্ণ জলবায়ুতে বিবর্তনের নজির রয়েছে। সাম্প্রতিক সময়ে জলবায়ু উষ্ণ হওয়ার সাথে সাথে এই পার্থক্যগুলো ক্রমশ প্রকট হয়ে উঠছে।

যদি প্রাণীরা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে অতিরিক্ত গরমে তারা মারাও যেতে পারে।

পাখির চঞ্চুতে কোন পালক থাকেনা; স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেও কান, লেজের অংশ এবং পায়ের দিকে অনেকের পশম দ্বারা আবৃত থাকে না। এগুলো সবই তাই তাপ বিনিময়ের উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে ভূমিকা রাখে। 

ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন জার্নালে সমীক্ষাটি প্রকাশিত হয়েছে। এর পর্যালোচনায় দেখা গেছে, পাখিদের মধ্যে পার্থক্যগুলো বিশেষ প্রকট।

গবেষণার লেখক এবং ডেকিন ইউনিভার্সিটির পক্ষী গবেষক সারা রাইডিং বলেন, "আকৃতি পরিবর্তন হচ্ছে এর অর্থ এই নয় যে, প্রাণীরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিচ্ছে বরং ব্যাপারটি মোটেও স্বাভাবিক নয়"।

"এর মানে হলো এই যে, তারা বেঁচে থাকার জন্য এই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা নিশ্চিত নই যে এই পরিবর্তনের অন্যান্য পরিবেশগত পরিণতি কী হবে, কিংবা সকল প্রজাতিই এভাবে অভিযোজিত হয়ে বেঁচে থাকতে পারবে কি না"।

যদিও বিজ্ঞানীরা বলছেন যে, প্রাণীদের এভাবে আকৃতি পরিবর্তনের পেছনে জলবায়ু সংকটকে একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করা কঠিন; তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে প্রজাতিগুলোর মধ্যে পর্যবেক্ষণে মোটামুটি একই ঘটনা দেখা গেছে। 

উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়ান তোতা পাখির কথা বলা যায়। ১৮৭১ সালের পর থেকে এই প্রথম এদের বিভিন্ন প্রজাতির ঠোঁটের আকৃতি ৪-১০% বর্ধিত হয়েছে; আর এই পরিবর্তন প্রতি বছরের গ্রীষ্মের তাপমাত্রার সাথে সম্পর্কিত।

এছাড়াও বনইঁদুরের লেজের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, আরেক প্রজাতির ইঁদুরের লেজ এবং পায়ের আকার বেড়েছে; উষ্ণ আবহাওয়ায় বাদুড়ের ডানার আকারও বৃদ্ধি পেয়েছে বলে গবেষকেরা খুঁজে পেয়েছেন।

জলবায়ুর উষ্ণতা বৃদ্ধির সাথে এভাবে প্রাণীদের আকার পরিবর্তন অব্যাহত থাকতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। 

যদিও পরিবর্তনগুলো ছোট তবু রাইডিং এর মতে, যেভাবে আমাদের গ্রহটি উত্তপ্ত হয়ে উঠছে তাতে অচিরেই এসব পরিবর্তন আর নগণ্য হিসেবে থাকবে না। 

তিনি বলেন, "এখন যেসব পরিবর্তন দেখা যাচ্ছে, তা সব মিলিয়ে ১০% এরও কম হবে। ফলে চট করে এসব পরিবর্তন চোখে পড়েনা। কিন্তু এভাবে যদি প্রাণীদের কান বড় হতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে আমরা বাস্তবেই হয়তো ডাম্বোকে (ওয়াল্ট ডিজনি প্রোডাকশনের একটি কাল্পনিক/এনিমেটেড চরিত্র) দেখতে পাব"।

জলবায়ু পরিবর্তনের কারণে কোন পাখিগুলোর আকারে পরিবর্তন এসেছে তা খতিয়ে দেখার জন্য রাইডিং জাদুঘর থেকে গত ১০০ বছরের পাখির নমুনা সংগ্রহ করে তার থ্রিডি স্ক্যানিং করার পরামর্শ দিয়েছেন।

"যখনই মূলধারার গণমাধ্যমগুলোতে জলবায়ু পরিবর্তন নিয়ে কোন আলোচনা উত্থাপন করা হয়, মানুষ জানতে চায়, 'মানুষের পক্ষে কি এটা কাটিয়ে ওঠা সম্ভব' অথবা 'কোন প্রযুক্তি এটি সমাধান করতে পারে?' কিন্তু আমরা ভুলে যাই যে, মানুষের মতোই প্রাণীদেরও এসব পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হয়। আর পূর্বের যেকোন বিবর্তনের চাইতে এবার পরিবর্তন বা অভিযোজন ঘটছে দ্রুত"। 

রাইডিং বলেন, "আমরা যে জলবায়ুগত সংকট তৈরি করেছি তা তাদের উপর প্রচুর চাপ সৃষ্টি করছে এবং কিছু প্রজাতি এর সাথে খাপ খাইয়ে নিতে পারলেও, অন্যরা তাতে সক্ষম হবেনা"। 

তাছাড়া এসব পরিবর্তন অন্য কোন উপায়ে প্রাণীদেরকে প্রভাবিত করবে কিনা তাও এখনো স্পষ্ট নয় -যেমন, বড় চঞ্চু পাখিদের খাওয়ার উপর প্রভাব ফেলতে পারে; বিজ্ঞানীরা তাই ভবিষ্যতে এসব নিয়ে গবেষণা করার পরিকল্পনা করছেন।

Related Topics

টপ নিউজ

জলবায়ু পরিবর্তন / বৈশ্বিক উষ্ণায়ন / পশুপাখি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই
  • ‘পৃথিবীর সবচেয়ে নির্জন স্থান’: সেই বরফসাগর, যা অনুপ্রেরণা দিয়েছিল ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’- এর স্রষ্টাকে
  • 'আমরা হারিয়ে যেতে চাই না': জলবায়ু পরিবর্তনে সমুদ্রে তলিয়ে যেতে থাকা টুভালুর টিকে থাকার লড়াই
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বয় জরুরি: অর্থ উপদেষ্টা
  • জলবায়ু পরিবর্তনের থাবায় এবার বিপন্ন কলা!

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net