Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
৯ম শ্রেণির ছাত্রের ফুড কার্ট, সাধ্যের মধ্যে খাবার

ফিচার

জুনায়েত রাসেল
09 October, 2024, 04:25 pm
Last modified: 09 October, 2024, 08:25 pm

Related News

  • অর্থবিল ২০২৬: ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ ফিকি’র
  • বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব, বাস্তবায়নের সক্ষমতা নিশ্চিত করাই চ্যালেঞ্জ: ডিসিসিআই 
  • ব্যবসা শুরু ও পরিচালনায় বড় সংস্কারের ঘোষণা থাকছে বাজেটে; লাইসেন্স মিলতে পারে ৭ দিনে
  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব

৯ম শ্রেণির ছাত্রের ফুড কার্ট, সাধ্যের মধ্যে খাবার

ছোট থেকেই নাফিজের ইচ্ছে ছিল ব্যবসা করবে। মা-বাবাও জানতেন সে কথা। কিছুদিন আগে হুট করেই সেই ইচ্ছে পূরণ করে ফেলে নাফিজ। ১৮ সেপ্টেম্বর একটি ভ্যানে অল্প কিছু খাবার আর একটি চুলা নিয়ে শুরু করে দেয় ব্যবসা!
জুনায়েত রাসেল
09 October, 2024, 04:25 pm
Last modified: 09 October, 2024, 08:25 pm
ছবি: জুনায়েত রাসেল/টিবিএস

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়ছে নাফিজ আজাদ পৃথিবী। নবম শ্রেণির ছাত্র সে। কতই বা বয়স? যে বয়সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, গেম খেলে কিংবা নিছকই পড়াশোনা নিয়ে সময় কাটানোর কথা, সে বয়সেই নাফিজ শুরু করেছে তার নিজের ব্যবসা! অল্প দিনের এই উদ্যোগে দারুণ সফলও হয়েছে সে। নাফিজের সাহসী এই কাজের প্রশংসা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে। 

ছোট থেকেই নাফিজের ইচ্ছে ছিল ব্যবসা করবে। মা-বাবাও জানতেন সে কথা। কিছুদিন আগে হুট করেই সেই ইচ্ছে পূরণ করে ফেলে নাফিজ। ১৮ সেপ্টেম্বর একটি ভ্যানে অল্প কিছু খাবার আর একটি চুলা নিয়ে শুরু করে দেয় ব্যবসা! স্কুল ছাত্রের এমন প্রচেষ্টা বৃথা হতে দেয়নি মানুষ। সাফল্য পেয়ে সপ্তাহখানেক পরেই নিজস্ব ফুড কার্টেই খাবার বিক্রি শুরু করে সে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

আশ্বিনের ঝুম বৃষ্টিতেও দেখা গেলো সকলের আগ্রহের কেন্দ্রে নাফিসের দোকানটি। স্কুলে চলছে পরীক্ষা। সেই পড়াশোনা শেষ করে সন্ধ্যার আগেই নাফিজকে চলে আসতে হয়েছে দোকানে। সন্ধ্যা থেকে খাবার পরিবেশন করছে। সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে কাজ। 

রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টরের পাশে সারি সারি অগণিত ফুড কার্ট। যেখানে অন্যসব দোকানে বিক্রি হচ্ছে বার্গার, পিৎজা, মিট বক্সের মত দামি খাবার— নাফিজ ফুড কর্নারে খাবার পাওয়া যাচ্ছে সাধ্যের মধ্যে। মোট ৭ ধরনের খাবার বিক্রি হচ্ছে বলে জানায় নাফিজ। সবগুলোর দামই ৩০ থেকে ৫০ টাকার মধ্যে। ডাবের পুডিং ৩০ টাকা; নুডুলস, স্যুপ এবং ভ্যানিলা, বাদাম জুস পাওয়া যাবে ৪০ টাকায়। তান্দুরি চিকেন ও সাসলিক ৫০ টাকা করে। স্কুলগামী শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এমন দাম নির্ধারণ— জানায় নাফিজ। নিজে শিক্ষার্থী বলে অন্য পড়ুয়াদের পকেটের অবস্থাও তার জানা আছে ভালো!

ছবি: জুনায়েত রাসেল/টিবিএস

তবে অল্প সময়ে অভূতপূর্ব সাফল্য নিয়ে উচ্ছ্বসিত এই কিশোর। নাফিজের ভাষ্যে, "এখন পর্যন্ত রেসপন্স খুব ভালো পাচ্ছি। সবাই প্রশংসা করছে। সবার কাছ থেকে ভালো সাপোর্ট পাচ্ছি। বাবা-মা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই সাপোর্ট করছে মানসিকভাবে। কাস্টমারও আসছে প্রচুর।"

নাফিজের বাবা আবুল কালাম আজাদ নিজে একজন ব্যবসায়ী। ছেলের ব্যবসা পরিকল্পনা শুনে তিনি বলেছিলেন, "যা-ই করবে, পড়াশোনা ঠিক রেখে করতে হবে।" নাফিজ তাতে রাজি হওয়ায় আর দ্বিমত করেননি তিনি। 

নাফিজের বাবা জানালেন, "বর্তমান সামাজিক প্রেক্ষাপট ভেবে দেখলাম, যে সময়টা বাইরে ঘোরাঘুরি করবে, সে সময়টা এখানে দিলে ক্ষতি নেই। সার্বিক চিন্তা করেই আমি মত দিয়েছি। দেখতে দেখতে ব্যবসা শিখে যাবে। চাকরির জন্য হন্যে হয়ে ঘোরার চেয়ে যদি এটাকেই আরেকটু ডেভেলপ করতে পারে, তাহলে তো ভালো। বাবা-মা হিসেবে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।"

ফুড কার্ট নিয়ে ব্যবসা শুরু করার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল নাফিজ। মুহূর্তেই ভাইরাল হয় সেই পোস্ট। হাজারও মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে। স্কুলছাত্র নাফিজের এই ব্যতক্রমী চিন্তাকে স্বাগত জানিয়েছেন সবাই।

ইসমাইল নামে একজন লিখেছেন, "সোসাইটাল ম্যান্টালিটিকে পুরুপুরি উপেক্ষা করে কিছু করার মতো সাহস আজ অব্দি জন্মায়নি বলে অনেক কিছু করবো করবো করেও করা হয়নি। আমি আপনার কারেজকে (সাহস) স্যালুট জানাই।"

ছবি: জুনায়েত রাসেল/টিবিএস

নাফিজের কাজে উৎসাহ দিতে বৃষ্টির মধ্যেই দোকানে এসেছেন অনেকেই। এসেছেন নাফিজের বাবা, শিক্ষক এবং বন্ধুরা। রেসিডেনসিয়াল মডেল কলেজের বিজ্ঞান অনুষদের শিক্ষক অধ্যাপক মুস্তাফিজুর রহমান জানালেন, নাফিজকে একটু প্রেরণা দেওয়ার জন্যই তার এখানে আসা।

"আমরা ছাত্রদের সবসময় শেখাই, তোমরা এমন কিছু করো যাতে তোমাদের চাকরি খুঁজতে না হয়। তোমরা বরং মানুষকে চাকরি দেবে," বললেন তিনি। 

তার মতে, চাকরি বাদে অন্য কাজে শিক্ষার্থীদের মাঝে যে হীনমন্যতা কাজ করে, তা ছুড়ে ফেলে দিতে হবে। নাফিজ যে নতুন দৃষ্টান্ত স্থাপন করলো, সেটি নতুন প্রজন্মের মধ্যে এই সমস্যা অনেকটাই দূর করবে বলে মনে করে তিনি।

নাফিজের বন্ধুদের কণ্ঠেও শোনা গেলো একই সুর। বন্ধুকে নিয়ে গর্বিত তারা সবাই। নাফিজের বন্ধু মাশরুর মাহবুব আফনান জানায়, "আমার বন্ধু অনেক সাহসী। ও ক্লাস নাইনে থেকে যেটা করছে, অনেকে কলেজে–ভার্সিটিতে পড়েও এটা করতে পারে না। কারণ আমাদের সমাজ, এই জিনিসটাকে অনেকে ছোট মনে করতে পারে। কিন্তু নাফিজ এটা করতে পেরেছে।" 

ছবি: জুনায়েত রাসেল/টিবিএস

কলেজের অধ্যক্ষ, শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী, সকলেই নাফিজের পাশে আছে বলে জানায় আরেক বন্ধু আদর আশরাফ। 

"নাফিজের এই উদ্যোগ সমাজে একটা পজিটিভ ম্যাসেজ দেবে বলে আমি মনে করি," জানায় নাফিজের সহপাঠী এহসানি তাহসিন। 

নাফিজের দোকানে তাকে সাহায্য করে দুইজন শিক্ষার্থী। নাফিজের ইচ্ছা ভবিষ্যতে এমন কিছু করা, যাতে সে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

"আমি মূলত স্টুডেন্টদের নিয়েই কাজ করতে চাই। ভবিষ্যতে যেকোনো কাজে শিক্ষার্থী ভাই বোনদের সাথে নিয়ে করার চেষ্টা করবো। আপাতত ওয়েভে চলতে থাকি," জানায় নাফিজ।

তার মত যারা উদ্যোক্তা হতে চায়, তাদেরকে সে এখনই কাজ শুরু করার পরামর্শ দিল। 

ছবি: জুনায়েত রাসেল/টিবিএস

নাফিজের ভাষ্যে, "বিদেশে তো প্রেসিডেন্টের ছেলে-মেয়েদেরকেও কাজ করে খেতে হয়। বাংলাদেশে কেউ যদি কিছু করতে চায়, অর্ধেক মানুষ নেতিবাচক মন্তব্য করে। তবে তা কানে নেওয়া যাবে না। যারা প্ল্যান করছে আমি এমন কিছু করবো, আমি তাদের বলবো শুধু প্লান করলেই হবে না, কাজ শুরু করে দিতে হবে।" 

"আজ থেকে ১০ দিন আগেও জানতাম না আমি এই অবস্থানে আসবো। প্ল্যান বাস্তবায়ন করতে পেরেছি বলেই সম্ভব হয়েছে," যোগ করে নাফিজ।

Related Topics

টপ নিউজ

ব্যবসা / কিশোর ব্যবসায়ী / খাবারের ব্যবসা / ফুড কার্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • অর্থবিল ২০২৬: ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ ফিকি’র
  • বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব, বাস্তবায়নের সক্ষমতা নিশ্চিত করাই চ্যালেঞ্জ: ডিসিসিআই 
  • ব্যবসা শুরু ও পরিচালনায় বড় সংস্কারের ঘোষণা থাকছে বাজেটে; লাইসেন্স মিলতে পারে ৭ দিনে
  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net